What do you think?
Rate this book


" চিতা শেষ—সবাই বাড়ি ফিরছে একে একে, সুন্দর পুড়তে পুড়তে ছাই তার মেদুরতা নিয়ে আস্তে আস্তে উড়ে যাচ্ছে জীবনের দিকে—
কেউ নাই—না স্মৃতি না সন্ধ্যার সাইকেল ক্যারিয়ারে একটা চিঠিহীন বিমমতা—
একজন মানুষ
নিশ্চিন্তে পুড়ে যাচ্ছে আত্নীয়-বন্ধুদের ছায়ায়—"
"কোথাও, কিছু নাই— একটা পাখি, নির্জন আত্নহত্যার দিকে তাকিয়ে ভাবছে, সমস্ত জীবন ধরে রোদ উঠল, ছায়ারা হারিয়ে গেল বিমমতায়, পৃথিবীর সন্ধ্যায় কয়েকটা ফকির একে অন্যকে ছুঁয়ে চলে গেল গণ্ডগ্রামের ভেতর, যেন মানুষের বন্ধনের ভেতর এখনও হরিণ হাঁটে—
কিছু নাই, শূন্য তিসির খেতে নিঃশব্দে মরে যাচ্ছে বাতাস—
একটা বিজন গাছ তাকিয়ে আছে ক্লান্ত মমতায়—"
"দিন চলে যাচ্ছে— স্বভাববশত— দরজা খুলে দিই, জানালা তাকিয়ে আছে নিধুয়া হাওয়ার দিকে— কারা যেন খাটিয়ায় লাশ নিয়ে চলে যাচ্ছে নদীর ওপার—"
"সন্ধ্যা হচ্ছে। আকাশমণি গাছের ফাঁকে ফাঁকে সূর্যাস্তের রঙ কাটা মুরগির মতো লাফিয়ে উঠছে মুহুর্মুহু—"

"অজস্র হরিণের রক্তে লাল হচ্ছে সন্ধ্যার রঙ— মাটির জীবনবর্তী দূরে ওই যে কুয়াশার বন ঘন রক্তে ছেয়ে গেছে মাঠ, পিঁপড়ারা মুখে করে নিয়ে যাচ্ছে কবরের মাটি—
স্বভাবত, চলে যাচ্ছে দিন—"