মহাদেব সাহা খুব প্রিয় কবি। 'এই গৃহ এই সন্যাস' বইয়ের আরো দু'টা প্রিয় কবিতার নাম 'নিসর্গের খুন', 'দুঃখ আছে কত রকম'। জীবনে আরো কিছুদিন বেঁচে থাকলে মহাদেব সাহার সবগুলি কবিতা একবার করে পড়ব। অবাক লাগে! এই মহাদেব সাহা বা হেলাল হাফিজদের মত এক সাগর অভিমান-অভিযোগ যাদের চোখে-মুখে-রক্তে ধরা দিয়েছে, তারা একটা একটা করে রাত কেমন করে পার করছেন! সর্বোপরি এই শব্দফুলের মালাকারেরা ভালো থাকুক! অনেক ভালো...
“অনেক কিছুর ভয় তোমাদের ভয় তোমাদের বাইরে কেবল চোখের ওপার, আমার এ-ভয় অন্য রকম অন্য কিছুর আমার এ-ভয় বাইরে তো নয় ঘরের ভিতর নিজের ভিতর আমার এ-ভয় নিজেকে ভয়।”