"সত্যি এর আগে আর কোনোদিন আমি মর্মাহত হইনি এমন যেদিন প্রথম পথে দেখলাম অনাথ কিশোর এক ক্ষুধায় কাতর কেঁদে মরে, তখনই আমার মনে হলো পৃথিবীতে কোথাও তেমন আর সুখ কিছু নেই ফুলের দোকানগুলি হয়ে গেছে অস্ত্রের গুদাম।
আমি আর কোনোদিন মর্মাহত হইনি এমন যেদিন প্রথম দেখি ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় লেগে আছে রক্ত…......."
মহাদেব সাহার 'আর কোনোদিন হইনি এমন মর্মাহত' কবিতার (উপরোল্লিখিত চরন গুলি) প্রত্যেকটি শব্দ কাঁটার মত বিঁধেছে। প্রেম ও বিদ্রোহ, একদম বইয়ের টাইটেলের সাথে যায়। কিন্তু তারপরের কবিতাগুলো, 'শুধুই প্রেম, নাই কোন বিদ্রোহ' এই টাইটেলের সাথে যায়। শেষের দিকে কিছুটা আশাহত হয়েছি।