Jump to ratings and reviews
Rate this book

President Zia: Rajnoitik Jiboni / প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী

Rate this book
জিয়া সম্পর্কে গবেষণামূলক একটি বই লিখতে পারব এমনটি আমার মনে হয়নি। সব সময়ই মনে হয়েছে এটা একটা বড় কর্মযজ্ঞ, ব্যক্তিগত উদ্যোগে যার পানডুলিপি তৈরি করা কষ্টকর বিষয়। কিন্তু তারপরেও মানুষটিকে সঠিক প্রেক্ষাপটে তুলে ধরার প্রয়োজনীয়তা অনেকদিন থেকেইঅনুভব করছিলাম।---লেখকের নিবেদন থেকে।

582 pages, Paperback

Published January 1, 2016

16 people want to read

About the author

Mahfuz Ullah

14 books6 followers
Mahfuz Ullah, a media celebrity, is a senior political commentator, a front-ranking environmentalist and an accomplished author of Bangladesh. Born on Friday, 10 March 1950 to a highly educated and politi-cally enlightened family of Noakhali, East Pakistan, Mahfuz Ullah grew up in parallel with the progress of the struggle for self-determination of the people of the eastern wing of Pakistan.

Mahfuz Ullah regularly participates in TV and radio talk shows on differ-ent socio-political and environmental issues. As an adjunct teacher he taught Journalism at Dhaka University and now teaches the same subject as Professor at Daffodil International University (DIU), Dhaka.

He also conducts training courses on politics, media, human rights, environment, climate change in other government and non-government institutions. As a trainer, he has conducted more than 200 training courses for media professionals, teachers of primary school, new entrants to judiciary, human rights activists, community leaders, environmental activists and political leaders and workers.

A widely travelled person, Mahfuz Ullah lives in Dhaka and is married with two daughters and one son, who are highly placed professionals abroad. His wife, Ms. Dinar Jadi Begum, is a retired government servant. His mother, Faizunnesa Begum, was a housewife and father, Habib Ullah, was a teacher-trainer and headed one of the Primary Training Insti-tute’s of the country. His elder brother, Professor Mahub Ullah is one of the leading economists of the country. One of his maternal grandfathers is Late Muzaffar Ahmed, one of the founders of the Communist Party of India (CPI).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
1 (100%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shadin Pranto.
1,484 reviews568 followers
December 12, 2025
মুক্তিযুদ্ধের আগে জিয়াউর রহমানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ছিল ক্ষীণ। তিনি পূর্ববঙ্গে জন্মগ্রহণ করছেন। কিন্তু পিতার চাকরিরসূত্রে অল্প বয়সেই কলকাতার চলে যান। এরপর দেশভাগের সময় করাচিতে তার পিতার বদলি হলে পড়াশোনা, বেড়ে ওঠা ও ১৯৫২ সালে সেনাবাহিনীতে যোগদান - সবই পশ্চিম পাকিস্তানে। একাত্তরে চট্টগ্রামে পদায়নের আগে কিছু সময় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার হয়ে পূর্ব পাকিস্তানে চাকরি করেছেন। কিন্তু নিবিড় সম্পর্ক স্থাপনের সুযোগ হয়নি। যা মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠে। এমনকি জিয়াউর রহমানের পিতা-মাতার কবরও বাংলাদেশে নয়। সুতরাং, সবমিলিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া জিয়াউর রহমানের জন্য সহজ ছিল না। তার বুদ্ধিমত্তা, কম কথা বলা ও বেশি শোনার গুণাবলি তাকে সাফল্য পেতে সাহায্য করেছে।


ছোটোবেলা থেকেই জিয়াউর রহমান ছিলেন দৃঢ়চেতা মানসিকতার। নেতৃত্ব ও সবার মনোযোগের কেন্দ্রে আসার একটি ইচ্ছা আর সহজাত ক্ষমতা তার ছিল।

পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশের দুর্যোগময় সময়ে নেতৃত্বে দিয়েছেন জিয়া। তার সাফল্যের পেছনের কারণকে বুঝতে ওনার বেড়ে ওঠাকে বোঝা দরকার ছিল। মাহফুজউল্লাহ কাজটি করার চেষ্টা করেছেন। জিয়াউর রহমানের সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে ছোটোবেলায় জিয়া কেমন ছিলেন তার একটি ধারণা দিতে চেয়েছেন জীবনীকার। সেই বিবেচনায় তিনি সফল। জিয়াউর রহমানের পিতা কঠোর শৃঙ্খলাপরায়ণ ছিলেন। তিনি সম্ভবত স্পার্টান ডিসিপ্লিনে বিশ্বাস করতেন। যা জিয়ার মন-মানসিকতা ও ব্যক্তিত্বে একটি চিরস্থায়ী প্রভাব রেখেছে।

বইটির বিষয়বস্তু নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে। কিন্তু প্রশংসার বাইরে লেখা কতটুকু নিরাপদ হবে, তা বিবেচনা করেই আলোচনা মুলতবি রইল।

জিয়াউর রহমানকে নিয়ে ৫ আগস্টের পর পাঠকের আগ্রহ যৌক্তিক কারণেই বৃদ্ধি পেয়েছে। তাকে কেবল আওয়ামী লীগের বয়ানে দেখার সুযোগ নেই। আবার, দলীয়কর্মীর দৃষ্টিতে জিয়াকে বুঝতে চাইলে তার রাজনীতির ও বিভিন্ন সিদ্ধান্তের খামতিগুলো চোখ এড়িয়ে যাবে। মাহফুজউল্লাহ যথেষ্ট পড়াশোনা করে জিয়াউর রহমানের এই জীবনীগ্রন্থ লিখেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম জিয়াউর রহমানের সমগ্র জীবনের প্রায় সবগুলো দিক তুলে ধরার একটি চেষ্টা করা সত্ত্বেও সফল হননি। কারণ মাহফুজউল্লাহ সরাসরি বিএনপিপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় বিবেচনা প্রতিবন্ধক তৈরি করেছে বাংলাদেশের দূরদর্শী নেতা জিয়াউর রহমানের তুলনামূলক নিরপেক্ষ একটি জীবনীগ্রন্থ রচনা করতে।


জিয়াউর রহমানকে নিয়ে আরও আলোচনা চাই। তথ্যনির্ভর তর্ক-বিতর্ক হোক তার জীবন ও কর্ম নিয়ে। এক্ষেত্রে প্রধান বাধা তাকে নিয়ে লেখা ভালো বইয়ের অভাব। সেই বিবেচনায় মাহফুজউল্লাহ রচিত "প্রেসিডেন্ট জিয়াউর রহমান: একটি রাজনৈতিক জীবনী'' মন্দের ভালো।

প্রায় ছয় শ পাতার বইটি পড়তে দীর্ঘদিন লেগেছে। কারণ মাহফুজউল্লাহর গদ্য একঘেয়ে।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.