What do you think?
Rate this book


152 pages, Hardcover
First published February 1, 1994
শফিক ভাই গভীর রাতে নূর মুহম্মদের বেকারীর ছাদে আমাদের লাইট মেশিন গান কেমন করে চালাতে হয় শিখিয়ে দিতে লাগলেন। সারাক্ষণ আমরা ফিস-ফিস করে নিচু গলায় কথা বলছি, কিন্তু তবু বুঝতে পারি হঠাৎ করে শফিক ভাই আমাদের সাথে আর বাচ্চা ছেলেদের মতো কথা বলছেন না। এমনভাবে আমাদের সাথে কথা বলছেন যেন আমরা তার সমান। যেন আমরাও বড় মানুষ।
সেই অন্ধকার রাতে আমি আর রাশেদ হঠাৎ করে বড় হয়ে গেলাম।