Jump to ratings and reviews
Rate this book

রহস্য চার

Rate this book
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রচিত বিশিষ্ট কথাকার নবকুমার বসু-র দুরন্ত চারটি রহস্য উপন্যাসের সংকলন প্রকাশিত হল। প্রথম তিনটি রচনার পটভূমি শহর কলকাতা এবং শহরতলি হলেও, চতুর্থ উপন্যাস দুইয়ে পক্ষ-এর পটভূমি লেখকের বর্তমান নিজস্ব আবাস লন্ডন শহরের। সবকটি রচনাই ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ও বিবেকবান চিকিৎসক সোমদেব গুহ তথা ‘বুড়ো’ এবং তস্য সহকারী সাংবাদিক মানিক ব্যানার্জি-ও ইতিমধ্যে ‘বুড়ো গোয়েন্দার মানিক অ্যাসিস্ট্যান্ট’ নামে বাংলা সাহিত্য পাঠকদের নজর কেড়েছেন। প্রথম উপন্যাস চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় লেখা হয়েছে, একজন সৎ শিশু বিশেষজ্ঞর নির্মম অকালমৃত্যুর সত্যান্বেষণ কেন্দ্র করে-যার অনুষঙ্গে উঠে আসে বর্তমান সমাজের রাজনৈতিক-অর্থনৈতিক ভ্রষ্টাচার ও অবয়বের এক তন্নিষ্ঠ চিত্র। দ্বিতীয় উপন্যাস ধর্মের কল-এ বিধৃত হয়েছে এমনই এক সুচতুর হত্যাকাণ্ডের নিবিড় তদন্ত কাহিনি, যার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে একাত্ম হয়ে পড়েন পাঠক… যেন অজান্তে সতর্ক হতে শুরু করেন নিজেও। আর তৃতীয় কাহিনি বহুতলে বলিদান পাঠ করতে করতে সত্যি কি দমবন্ধ হয়ে আসে এই শহরবাসীরও। আত্মহত্যার মোড়কে রহস্যময় হত্যাকাহিনির বর্ণনা বুঝি কোনো এক অনতি অতীত স্মৃতিরই পর্যালোচনা। কে বলতে পারে! আবার লন্ডনের শহরতলিতে একটি কুকুরের অস্বাভাবিক আচরণ কেন্দ্র করে যে রহস্য দানা বেঁধে ওঠে এবং দুইয়ে পক্ষ উপন্যাসে সত্যান্বেষণের যে পরিণত, বাংলা রহস্য কাহিনির বৈচিত্র্যে নিশ্চিতভাবেই তা এক অভিনব এবং ব্যাতিক্রমী সংযোজন।\

চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়
ধর্মের কল
বহুতলে বলিদান
দুইয়ে পক্ষ

455 pages, Hardcover

Published January 1, 2015

About the author

Nabakumar Basu

30 books4 followers
নবকুমার বসু-র জন্ম ১০ ডিসেম্বর ১৯৪৯। উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলে চূড়ান্ত অভাব ও দারিদ্র্যের মধ্যে শৈশব, বাল্যকাল কেটেছে। স্কুলে ফ্রি অথবা হাফ-ফ্রি হিসেবে পড়াশুনা। পূর্ব এবং পশ্চিমবঙ্গীয় মিশ্র সাংস্কৃতিক ধারায় বড় হয়ে ওঠা। পণ্ডিত এবং শিক্ষাব্রতী দাদামশাই যোগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সাহচর্যে এবং সান্নিধ্যে প্রাথমিক অধ্যয়ন। লেখাপড়া। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন। এমএস পাশ করার পরে শল্যচিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা। ’৯৩ সাল থেকে ইংল্যান্ড প্রবাসী, সরকারি চিকিৎসা বিভাগে কর্মরত।স্কুলজীবন থেকে সাহিত্যচর্চা, হাতে লেখা পত্রিকা প্রকাশনা। স্কুল-কলেজ ম্যাগাজিনের পরে দেশ-পত্রিকায় প্রথম গল্প ১৯৭৭ সালে। লিটল ম্যাগাজিন আন্দোলনে যুক্ত, অজস্র ছোটগল্প লেখা চলেছে একই সঙ্গে লিটিলম্যাগ্‌ এবং প্রতিষ্ঠিত পত্র-পত্রিকায়। ছোটদের গল্প, রহস্য কাহিনী, ধারাবাহিক উপন্যাস লিখেছেন। এছাড়াও রয়েছে গল্পগ্রন্থ ও ভ্রমণ উপন্যাস। বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক। প্রবাসেও বাংলাভাষার প্রসার ও চর্চার ব্যাপারে উৎসাহী। ‘চিরসখা’ প্রথম দীর্ঘতম উপন্যাস।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.