What do you think?

আলাপচারী রবীন্দ্রনাথ
166 pages, Paperback
First published August 1, 1956
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
August 16, 2026
4'5/5
"সেক্রেটারি তাঁর ঘরে এসে তাঁকে প্রণাম করতে গুরুদেব খুব গম্ভীর ভাব মুখে এনে ততোধিক গম্ভীর স্বরে বললেন:
রবীন্দ্র-রচনাবলীর এখনকার ‘মুখ্য’ সংস্করণের খবর কী।
বলামাত্র সেক্রেটারি তাড়াতাড়ি রবীন্দ্র-রচনাবলী প্রকাশের বৃত্তান্ত বলতে শুরু করলেন। গুরুদেব তাঁকে ধমকে বলে উঠলেন:
সিলেটি বাঙাল। আমি জানতে চেয়েছিলুম আমার আজ মুখের অবস্থা কী রকম—
বলে হাসতে লাগলেন আমাদের সবাইকে বোকা বানিয়ে দিয়ে।"
-------------
"বিধাতা মানুষকে গড়লেন একটু লাবণ্য, একটু সৌন্দর্য দিয়ে; বললেন— “ঐটুকু, আর হাত দেব না, ব্যস— তোমরা তৈরি করে নাও।” এই নিজেকে সম্পূর্ণ করার সাধনাই মানুষের আর্ট।"
----------------
"গাছগুলোতে সূর্যাস্তের আলো পড়ে কেমন সুন্দর দেখাচ্ছে। পাতা ঝরবার সময় এল, সব পাতাগুলো হলুদে টস টসে হয়ে আছে, তাতে আবার সূর্যের আলো কী চমৎকার মানিয়েছে। আমারই মতো ঝরে পড়বার আগে গায়ে অস্তরবির রশ্মি পড়েছে। যৌবনের চাইতে এর বাহার কি কোনো অংশে কম?
বলে হেসে তাকালেন; কিছুতেই হার মানবেন না, যৌবনের কাছে। বাগানে শুকনো পাতা ঝাঁট দিয়ে পরিষ্কার করা তিনি পছন্দ করেন না, বলেন:
“ঝরাপাতাও বাগান ও গাছের একটি অঙ্গ। আশ্চর্য হই যখন লোক তা পছন্দ করে না, শুকনো পাতা ঝাঁট দিয়ে বাগান পরিষ্কার রাখে। শুকনো পাতারও যে একটা ভাষা আছে।”
- হয়তো এ কারণেই নিজেকেও তিনি ঝরাপাতারই দলে রাখেন।