Jump to ratings and reviews
Rate this book

মুখগুলি

Rate this book
গল্প অনেকেই লেখেন, কিন্তু যথার্থ গল্পকার মাত্রই কয়েকজন । দিব্যেন্দু পালিত এই শেষোক্ত দলে । বস্তুত তিনি নিজেই এক স্বতন্ত্র ধারার প্রবর্তক । অতিরিক্ত একটি শব্দও ব্যবহার করেন না তিনি, আবেগকে দেন না প্রশ্রয়, টানটান তারে বাঁধা তাঁর গল্প তবু পৌঁছে যায় লক্ষ্যে, সঠিক জায়গাতেই বেজে ওঠে মোচড় । প্রকৃতিতে যেমন, স্রষ্টার রচনাতেও তেমনি ঘটে যায় অনিবার্য ঋতুবদল । সেদিক থেকে এই গল্প-সংকলন দিব্যেন্দু পালিত-এর বসন্তকালীন ফসল । গত তিন বছরে একের-পর-এক স্মরণীয় ও সমাদৃত যে-সব গল্প লিখেছেন তিনি, তারই সুনির্বাচিত এক সংগ্রহ । এর প্রতিটি অনূদিত বিভিন্ন প্রাদেশিক ভাষায়, ইংরেজীতেও কয়েকটি । এতে রয়েছে ‘জাতীয় পতাকা' নামের অসামান্য গল্প, ১৯৮৫ সালের শ্রেষ্ঠ ভারতীয় গল্পের সংকলনে বাংলা ভাষার একমাত্র প্রতিনিধি, আছে বৃদ্ধা মায়ের আশ্রয়হীনতার সমস্যা নিয়ে 'মুখগুলি', রবীন্দ্রসঙ্গীত-শিল্পীদের নিয়ে ‘গাঢ় নিরুদ্দেশে", জীবিকার ইঁদুরদৌড় নিয়ে ‘সাফল্য’, আছে ‘সোনার ঘড়ি ও ‘ব্রাজিল'-এর মতো সাড়া-জাগানো গল্প এবং সমধর্মী আরও একগুচ্ছ ।

155 pages, Hardcover

First published January 1, 1988

1 person want to read

About the author

Dibyendu Palit

55 books7 followers
দিব্যেন্দু পালিত-এর জন্ম ৫ মার্চ ১৯৩৯ (২১ ফাল্গুন, ১৩৪৫), ভাগলপুরে। শিক্ষা : তুলনামূলক সাহিত্যে এম-এ (১৯৬১)। কর্মজীবনের শুরু ১৯৬১-তে, হিন্দুস্থান স্ট্যান্ডার্ডে সাংবাদিক হিসাবে। ১৯৬৫-তে যোগ দেন বিপণন ও বিজ্ঞাপন সংক্রান্ত পেশায়। এই সূত্রে দীর্ঘকাল যুক্ত ছিলেন ক্লারিয়ন-ম্যাকান, আনন্দবাজার ও দ্য স্টেট্‌স্‌ম্যান-এ। বর্তমানে সাংবাদিক, আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে যুক্ত। উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতা-সব ক্ষেত্রেই স্বচ্ছন্দ। লিখছেন ১৯৫৫ থেকে। আনন্দ ও রামকুমার ভূয়ালকা-সহ আরও কয়েকটি সাহিত্য পুরস্কারে সম্মানিত। ইংরাজি ও বিভিন্ন ভারতীয় ভাষায় অনূদিত হয়েছে বহু রচনা। বাংলা ও হিন্দীতে চলচ্চিত্রায়িত হয়েছে কয়েকটি কাহিনী। ‘গৃহযুদ্ধ’ ছবির সুবাদে শ্রেষ্ঠ চলচ্চিত্রকাহিনীর জন্য পেয়েছেন বি-এফ-জে-এ এবং অন্যান্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.