Jump to ratings and reviews
Rate this book

ডেমনোলজিস্ট

Rate this book
Loading...
Loading...

About the author

Gerald Brittle

5 books140 followers
Gerald Brittle is the author of 1980's The Demonologist. It's the definitive Ed and Lorraine biography. Brittle also wrote 1983's notorious, out of print The Devil in Connecticut, both which deal with Ed and Lorraine's "courageous fights against Satan and his minions."

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
1 (100%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Raihan Ferdous  Bappy.
276 reviews17 followers
September 25, 2025
ওয়ারেন দম্পতিকে চিনেছিলাম 'কনজিউরিং' মুভি দিয়ে। সেখান থেকেই আমার মনে হয় বেশির ভাগ মানুষ চিনেছে। মুভিগুলাতে তাদের জোশভাবে ফুটিয়ে তুলেছিলো। সে ব্যাপারে আমার মনে হয় কারো দ্বিমত নাই। যদিও তারা রিয়্যাল না ফেইক সে নিয়ে হাজার হাজার কন্ট্রোভার্সি আছে। আমি সেদিকে যাবো না। তাদের আমার বেশ ভালো লাগে। আর, এমনিতেও আমার দরকার শুধু একটু গা ছমছম ভয়।
তো, যখন জানলাম তাদের নিয়ে বইও আছে, দেরি আর চাইলেও কি করা যায়? বলুন।

বলছি, জেরাল্ড ব্রিটলের লেখা বই 'দ্য ডেমনলজিস্ট' এর কথা। বইটি মূলত ওয়ারেন দম্পতির অভিজ্ঞতা ও তাদের ডেমনোলজি সংক্রান্ত তদন্ত নিয়ে। শুনে চমৎকার মনে হচ্ছে না? আমারও হয়েছিলো। পড়তে গিয়ে এতোই বিরক্ত লাগা শুরু হলো যে রীতিমতো রিডিং ব্লকে পড়ে গেছিলাম।
শুরুটা খারাপ ছিলো না। এইটা বলতেই হয়। হরর বই পড়তে গেলে যে ক্রিপি ভাইবটা দরকার সেটাও ছিলো বইয়ে। কিন্তু এসবের পরেও কেমন জানি একটা অন্ত:সারশূন্য ভাব পুরো বইজুড়ে। রীতিমতো একঘেয়ে লাগছিলো পড়তে গিয়ে। সবচাইতে, বিরক্তিকর দিক হচ্ছে, অতিরঞ্জন। মানে, হররকে এক অন্যমাত্রার স্ট্যান্ডআপ কমেডির দিকে নিয়ে গেছে জেরাল্ড সাহেব। আরেকটা বড় বিরক্তিকর দিক হচ্ছে, কোনো তালমিল কিচ্ছু নাই। এক কথার সাথে আরেক কথার মিল নাই। ঘটনাগুলা জোর করে কানেক্টেড রাখার চেষ্টা করেছেন বলে মনে হয়।

ওইজা বোর্ডের মতো ইন্টারেস্টিং প্লট পড়তে গিয়েও আমি তাল হারাচ্ছিলাম বারবার। এতো এতো প্লট, এতো এতো গল্প নিয়ে এরকম গার্বেজ বানানো যায়! ভাবতেই পারিনি।

অনুবাদ এভারেজ ছিলো। আরেকবার ইংরেজি ভার্সনটা পড়ে বুঝতে হবে যে,আসলে মূল বই-ও কি এরকম খেই ছাড়া?(যদিও নেক্সটে আর কোনোদিন এই বই ধরার রুচি আসবে না)

সবমিলিয়ে, আপনি ডাইহার্ড হরর ফ্যান হলেও আপনার কাছে এই বই জগাখিচুড়ি মনে হবে। পুরাই টাইম ওয়েস্ট! ওয়ারেন দম্পতি যাদের ফেভারিট, এই বই পড়ার পরে তারাও ওয়ারেন দম্পতিকে 'ভাঁড়' ডাকবে।
হাতে অগাধ সময় থাকলে পড়তে পারেন। বইটা ভালো লাগলে আসলেই অবাক হবো।
Displaying 1 of 1 review