সবগুলো গল্পই কমবেশি আগ্রোহোদ্দীপক। তবে সবচেয়ে ভালো লেগেছে ওয়াসিফ নূরের অদ্ভুত স্বপ্ন। কিছু কাজ হয়তো আরেকটু ভালো হতে পারত। আশা করি এই কমিক আর্টিস্টদের কাছ থেকে ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ পাব।
ভয় বা আতঙ্ক মানুষের তীব্রতম আবেগের মধ্যে অন্যতম। আবার ভয়ের প্রতি মানুষের একটি অদ্ভুত আকর্ষণও আছে। ঠিক এ কারণেই অনেক মানুষজন ভূতূড়ে বাড়ী, রিস্কি জায়গায় যেতে চান। হরর জনরার উপন্যাস, মুভি, গল্প এবং কমিক্সের প্রতি আগ্রহ দেখান অনেকেই।
কমিক্স ঘরের 'আতঙ্ক ১' একটি হরর এবং উইয়ার্ড ফিকশনের সংকলন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতিটি গল্পে যিনি একেছেন তিনিই লিখেছেন। উল্লেখিত প্রকাশনার একটি 'স্পুকটোবার কমিকস প্রতিযোগিতা' যা প্রতি বছর অক্টোবরে অনুষ্ঠিত হয় সেখান থেকেই নির্বাচিত গল্পগুলো নিয়ে এ কমিক্স সংকলন।
যে বিষয়টা আমার ভালো লেগেছে তা হলো প্রায় সব গল্পের কমিক্স আর্ট স্পষ্ট, স্টোরির সাথে মোটামোটি সামঞ্জস্যপূর্ণ। কবিতা এবং কমিক্সে আজব এক মিল আছে। অনেকে মনে করেন এসব খুব দ্রুত পড়ে নেয়া যায়। কিন্তু অঙ্কনের সাথে সাথে কমিক্সের প্যানেলে টু প্যানেলে অনেক সময় লেখক-শিল্পী ইঙ্গিত, ইশারা, ঘুড়িয়ে কিছু বলতে চান। তাই কিছু সূক্ষ ডিটেইল বারবার দেখা লাগে।
'গুঙরাং' এর সাইকো কিলারের স্টোরিটা ভালো লেগেছে। 'চোখ' এর উইয়ার্ড এন্ডিংটা অস্বস্তিকরই ছিলো। এই ধরণের সংকলন যতো অস্বস্তি সৃষ্টি করতে পারে ততোই ভালো। মিশকাত ওহীর 'ঝামেলা বাসস্ট্যান্ড' একটু বেশিই উইয়ার্ড। তবে ভালো লেগেছে। ওয়াসিফ মোহাম্মদ নূরের অদ্ভুত স্বপ্ন খুব সম্ভবত এ সংকলনের সবচেয়ে প্রিয় কমিক্স অঙ্কন আমার। তবে আমার ওভারঅল সবচেয়ে ভালো লেগেছে তাহমিদুল ইসলাম আলিফের স্বপ্ননীড়। এই কমিক্স স্টোরিটা আসলেই এক আনকমফর্টেবল ধাক্কা দেয়। ভয়ের অনুভূতি সৃষ্টি করে।
বাংলাদেশের কমিক্স শিল্প এগিয়ে যাচ্ছে আরো কিছু পাবলিকেশনের হাত ধরে। 'আতঙ্ক ১' এর অঙ্কন এবং লেটারিং ভালো লাগার মতোই।
কমিক্স রিভিউ
বই : আতঙ্ক ১
লেখক : আশিফুর রহমান রাকেশ, তানভীর রহমান রিও, ফাবিহা রহমান, মিশকাত ওহী, রুবাইয়াত হক, মোহাইমিন তূর্য, ওয়াসিফ মোহাম্মদ নূর, তাহমিদুল ইসলাম আলিফ, সেজান মাহমুদ, মি. ডডলার
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৩ প্রকাশনা : কমিক্স ঘর প্রচ্ছদ : কমিক্স ঘর, তাহমিদুল ইসলাম আলিফ, মোহাইমিন তূর্য পরিবেশক : উন্মাদ ম্যাগাজিন জনরা : হরর / উইয়ার্ড ফিকশন / সুপারন্যাচারাল কমিক্স রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ