শুধুমাত্র মনগড়া গল্প নয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অহেতুক কাব্য করতে যাননি লেখক। ওনার লেখনী বেশ সুন্দর, কোথাও মনে হয়নি অতিরঞ্জিত করা হয়েছে এমন। তবে দু একটা গল্প খুবই ছোট মনে হয়েছে, এসম্পর্কে ব্যাখ্যাও দিয়েছেন লেখক। মোটের ওপর ওয়ান টাইম রিডিং এর জন্য আদর্শ বই।
পূর্বের দুটি খণ্ডের মতই অসাধারণ। বিশেষ করে 'কায়াহীনের ইশারা', 'ন হন্যতে হন্যমানে', 'একটি মৃত্যু ও দুটি নারী', 'মহারাজের অন্তর্ধান', 'আঘাত ও অভিঘাত', 'চোখের রহস্য সন্ধানে' এবং 'মৃত্যুপুরীর মাঝে' গল্পগুলো মনে গভীর ছাপ ফেলে যায়। মৃত্যুপুরীর মাঝে গল্পটি পড়ার পর স্তব্ধ হয়ে বসে থেকে ভাবতে বাধ্য করে যে সত্য ঘটনা এত রহস্যময় ও এত দুঃখজনক কিকরে হয়। এই সিরিজের বহু গল্পই Fact is stranger than Fiction প্রবাদবাক্যকে চরমভাবে প্রমাণিত হয়। তদন্তমূলক সত্যঘটনা প্রেমী প্রতিটি পাঠকেরই রেলমানুষ সিরিজের তিনটি খণ্ডই সংগ্রহে রাখা উচিত।