What do you think?

হৃদয় জুড়ানো সালাত
খুশুখুযু হলো সালাতের প্রাণ। খুশুখুযুহীন সালাত যেন যান্ত্রিক ওঠাবসা ছাড়া কিছু নয়। দুঃখজনক হলেও সত্য, আমাদের সালাত থেকে খুশুখুযু হারিয়ে গেছে। ফলে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে সালাতের সেই প্রভাবও। উদাসীনতার তলদেশে হারিয়ে যাওয়া সেই খুশুখুযু ফিরিয়ে আনতেই আমাদের এবারের পরিবেশনা। সালাতের প্রতিটি পর্বে খুশুখুযু ধরে রাখার অব্যর্থ সব কলাকৌশলে সমৃদ্ধ ‘হৃদয়জুড়ানো সালাত’ বইটি। এ বই পাঠের পর আমাদের সালাতে আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন, ইনশাআল্লাহ।
64 pages, Paperback
Published June 1, 2022
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
July 24, 2024
বইটি আসলেই একটা হৃদয় জুড়ানো বই ✨💙
February 5, 2026
প্রথম কথা, কিছু বইয়ের রেটিং হয়না বা হওয়া সম্ভব না আসলে।
~ সালাত বা নামায, মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। একজন মুসলিম আর একজন কাফেরের মাঝের আসল ব্যবচ্ছেদ! এতই গুরুত্বপূর্ণ অংশটি আমি বা আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিয়ে বসে থাকি। আরো বিস্তারিত বলতে গেলে, আমরা সালাত আদায় ই করিনা।
আর করলেও সেটা হয়- কোনো যান্ত্রিক কাজ করা রোবটের মতোন। সবার দেখাদেখিতে উঠছি, বসছি, রুকু-সিজদা করছি এমন। নির্জীব, প্রাণহীন, আবেগহীন, অস্তিত্ব নেই এমন প্রাণের সালাত হয় আমাদের।
উপরের কথাগুলোর জবাব হিসেবে হয়তো সালাতের ভাষা 'আরবী' কে দায় দিয়ে দেওয়া যায়! কিন্তু একজন মুসলিম হিসেবে 'সালাত' আদায়- কি,কেন, কিভাবে? এ প্রশ্নগুলো মাথায় আসা উচিত ও ভাবা উচিত যে কেন সালাত পড়ি? এটা কি দায়সারা গোছের? না নিজ দায়িত্ব বলে!
৬০ পৃষ্ঠার এ বইতে এসব জবাবের বিস্তারিত না পেলেও যুতসই ধারণা পেয়েছি।
কেন আমার সালাত এত নির্জীব - আমার একাগ্রতার কারণে।
কেন সালাতে মন বসেনা- আমি এর গুরুত্ব জানিনা বলে।
কেন সালাতে এত তাড়াহুড়ো- আল্লাহর মহিমা, ভালোবাসা, ভয় ইত্যাদি ভেতরে নেই বলে।
:এসব ভেতরে নিয়ে আসার জন্য কি করতে পারি?
: বইটি পড়ে দেখতে পারো। কিছু উত্তর না পেলেও, কেন পাওনি অন্তত সেটি জানতে পারবে।।।
বই : হৃদয় জুড়ানো সালাত
রিভিউ : সায়েম বিন করিম

February 6, 2025
ছোট্ট একটা বই। রকমারি থেকে ফ্রি পেয়েছিলাম। বইটাকে অনেকটা মোটিভেশনাল ক্যাটাগরিতে ফেলা যায় যা লেখা হয়েছে মূলত ২০-৩০ বছর বয়সী জেনারেল পড়ুয়াদের জন্যে। তবে লেখা খুব একটা শক্তিশালী না।
Displaying 1 - 3 of 3 reviews