Jump to ratings and reviews
Rate this book

ক্যাম্প

Rate this book
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের কয়েকটি ঘটনা কয়েকটি চরিত্রের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে।

72 pages, Hardcover

First published February 1, 2010

9 people are currently reading
249 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

402 books1,608 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
194 (29%)
4 stars
225 (34%)
3 stars
170 (26%)
2 stars
42 (6%)
1 star
17 (2%)
Displaying 1 - 17 of 17 reviews
Profile Image for Prashanta Acharjee.
7 reviews8 followers
March 13, 2017
বছরখানেক আগে, ফেসবুকে সবার পড়া প্রিয় কয়েকটি বই নিয়ে স্ট্যাটাস দেওয়া হচ্ছিলো খুব। সেখানে অনেকের লিস্টেই মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্পের নাম দেখি। তখন থেকেই পড়ার ইচ্ছা। এ বছর নতুন করে বই পড়া অভ্যাস ফিরিয়ে আনার লক্ষ্যে বইপোকা এপটা যখন ঘাঁটছিলাম, তখনই বইটার সন্ধান পেলাম। সেখান থেকেই পড়া শুরু।

ক্যাম্প অনেক ভাল একটা বই। অন্য রকম একটা বই। অন্য রকম এই কারণে যে বর্ণনা এবং লেখার ধরন বিবেচনা করলে, স্যারের বাকি বইগুলো থেকে এই বইটা অনেক আলাদা। এমনকি মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা সাহিত্যের অন্য কাজ গুলো বিবেচনায় ও অন্যরকম বলা যায়। মুক্তিযুদ্ধের খুবই সাধারণ এবং ছোট একটা গল্প নিয়ে বইটা। কিন্তু একই গল্প যখন বারবার জালু পাগলা, মইত্যা রাজাকার, পাকিস্তানি সৈন্য এবং মুক্তিযোদ্ধার দিক থেকে বর্ণনা করা হয় তখন গল্পটা আর সাধারণ থাকে না। অসাধারণ হয়ে যায়। জর্জ আর আর মার্টিন এর A song of ice and fire, এরকম ভিন্ন ভিন্ন Point Of View (POV) থেকে বর্ণনা আছে। কিন্তু ক্যাম্প এর গল্পের দৈর্ঘ্যের তুলনায় বর্ণনাকারী সংখ্যা অনেক বেশি। আর সেখানেই লেখকের কারিশমা ফুটে উঠেছে। কারণ মূল গল্প খুব ছোট। মুক্তিযোদ্ধা ফজলকে পাকিস্তানিরা ধরে এনে প্রকাশ্যে হত্যা করেছে। এই গল্পটা বারবার বিভিন্ন চরিত্রের দৃষ্টিভংগী থেকে বর্ণানা করার পর শেষে যখন মুক্তিযোদ্ধা ফজলের বর্ণনায় আসে, তখন কি আর কোনো বলার বাকি থাকে?
হ্যা। থাকে। এখানেই লেখকের সার্থকতা। তাই প্রচন্ড আগ্রহ নিয়ে পুরোটাই এক নিশ্বাসে পড়ে ফেলা যায়। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ কি ভাববে সেটা আমারো ভাবতে ইচ্ছা করে। এখানে অতিমানব কোনো মুক্তিযোদ্ধার গল্প নাই। রক্তমাংসের এক মুক্তিযোদ্ধাইই বলে, " "।
মুক্তিযোদ্ধা ফজলের অংশটুকু আমাকে ছুঁয়েছে। পড়ার সময় একবার মনেও হয়েছে। আমি হলে এই নিশ্চিত মৃত্যুর আগে কি ভাবতাম? ভাবলাম এই অংশটুকু নিজে নিজে লিখবো নাকি একবার!! আমি হয়তোবা মা এবং দুই বোনকে নিয়ে আরো কয়েকবার ভাবতাম। এই দুর্দিনে ওরা কি নিরাপদ? আমি জানি না। আমার সহযোদ্ধারা হয়তো দেশকে বাঁচাবে। আমার পরিবারকে?

পরিবারের কথা যখন আসলোই তখন গল্পের পরিবারের অংশটুকু আলাপ করি। পরিবারের সাথে কাটানো অংশটুকু প্রচন্ড পরিমানে বাস্তব মনে হয়েছে আমার কাছে। দুবোন যখন জিজ্ঞেস করে, ভাই তুমি কি কাউকে মেরেছে? তখন মা ধমক দিয়ে কথাটা এড়িয়ে যায়। আমার মা-কেও এমন এড়িয়ে যেতে দেখেছি। দু বোন ভাইয়ের সাথে খুনসুঁটি করে। এতদিন পরে ভাইকে দেখেই তাদের প্রথম প্রশ্ন তুমি চুল কাটো না কেন? তোমাকে গুন্ডার মত লাগে। এত বিপদেও মা ছেলেকে ভালমন্দ খাওয়াতে চায়। ছেলের সাথে গল্প করে। মায়ের গল্প শুনলে কে বুঝবে এ দেশের উপর দিয়ে এখন এরকম যুদ্ধ চলছে? প্রত্যেকটা অংশেই যেন আমি আমার আশপাশকে খুঁজে পাই। এমনকি চাচা যখন বলে, দেশ স্বাধীন তোকেই কেন করতে হবে? দেশে আর মানুষ নাই!! পরিবারের এই সত্য বর্ণনার খুব দরকার ছিল। আমাদের সব মা শহীদজননী জাহানারা ইমামের মত সাহসী ছিল না। সব চাচা বা বাবাই ছেলেকে যুদ্ধে পাঠানোর জন্য আগ্রহী ছিল না। আমাদের শংকিত, চিন্তিত বাবা-মায়ের ভীত ছেলেরাই যুদ্ধে গিয়েছিলো। মুক্তিযুদ্ধ শুধু অমানবিক সাহসের গল্প না। মানবিক ভয়কে জয় করে যুদ্ধ করার গল্প। ক্যাম্পের মুক্তিযোদ্ধা ফজলের অংশে এর ষোল আনাই আছে। আমি তৃপ্ত। মুহম্মদ জাফর ইকবালের অন্যতম সেরা বই। কিছু অংশে উনাকে হুমায়ুন আহমেদ এর মতো লেগেছে। বিশেষ করে জালু পাগলার প্রথম অংশের বর্ণনায়। খুব হাসির ছিলো সেই অংশ। কিন্তু মুক্তিযোদ্ধা ফজলের বর্ণনায় এসে উনি উনার মতো। এই অংশটুকু অনেক ভালবেসে লেখা। আমার বন্ধু রাশেদের শেষ দৃশ্যের চেয়েও শক্তিশালী। এমন গল্প আরো লিখেন না কেন?

শেষের অংশে ডক্টর সুরাইয়াকে আমি ভেবেছিলাম ফজলের কোনো এক বোন। সেখানে একটু আশাহত হয়েছি। যাই হোক, জীবনের খুব ক্ষুদ্র অংশ থেকেই সুরাইয়া উৎসাহ পেয়েছে দেখা যায়। সব মিলিয়ে ৫ এ ৫ দেবো এই বইটাকে।
Profile Image for Priyom Shamudra.
25 reviews15 followers
June 28, 2013
Based on the Liberation War of 1971 of Bangladesh, this book tells us about a single incident that takes place during the war. What is intriguing about this book is how the story is narrated. The writer describes the same story from the perspective of the 6 people involved in the incident. Each perspective gives the story a new angle, adding more to the idea of the readers. It's amazing how the same story can appear to be so different only if you look at it from a different point of view.
Profile Image for Kirti Khan.
8 reviews
December 4, 2015
এ বইটা মুজাই এর অন্য সব বই থেকে আলাদা।একটি ঘটনাকে একেক জন একেক দৃষ্টিভঙ্গিতে দেখে,বুঝে,ভাবে।এ গল্পটা এমনই। :)
Profile Image for রুশদী শামস.
Author 6 books15 followers
January 24, 2023
চমৎকার ভ্যান্টেজ পয়েন্ট একজিকিউশান৷ শেষটা খুব ভালো লেগেছে৷
Profile Image for Shahriar Kabir.
107 reviews42 followers
July 18, 2017
আমাদের মুক্তিযুদ্ধের জনদশা প্রেক্ষাপটের বিবেচনায় পড়ে চার স্তরের মানুষ।
পাকিস্তান আর্মি— ঘটনার পেছনে, ঘটনার কারণ, ঘটনার হোতা।
রাজাকার— ঘটনার প্রভাবক, ঘরের প্রতারক, পরিস্থিতির ফায়দা লুটেরা।
মুক্তিযোদ্ধা— নায়কেরা। যার পেছনে ভয়, যাদের ভয়ের পেছনে আমাদের জয়।
সর্ববাঙালি— সাধারণ মানুষ। এদের কপালে শুধু ভোগান্তি। অচেনা আর্মির সৃষ্ট অচেনা ভোগান্তি, রাজাকারের কারণে চেনা মানুষের অচেনা রূপের অত্যাচার সহ্য আর প্রিয়জন হারানো, প্রিয়জন বিচ্ছেদ! আর সাথে অনিশ্চিত ভবিষ্যতের পানে দিনযাপন, তিতিক্ষা। কাছের মানুষ কাছে নাই, ঘরের মায়া মনে নাই, মনের শান্তি মনের ভ্রান্তি, অবুঝ দুনিয়ার ভাষা বোঝার ক্ষমতা আছে, কিন্তু কিছুই করার নাই। এদের জন্য সবচেয়ে কম যন্ত্রণার চেষ্টাটা হল অপেক্ষা। সে অপেক্ষা কখনো হন্তারকের জন্য, কখনো কোনো রাতের পাখির জন্য।
মায়ের আঁচলে জমতে থাকে স্নেহ, নেয়ার মানুষ নাই।
ভাইয়ের কপালে বোনের জন্য পড়তে থাকে চিন্তার ভাঁজ, পেছন ফেরার সময় নাই।
সামনে মৃত্যুকে রেখে আর্মির খেল হওয়া— তবু মনের জোর, সাহসের চূড়ান্ত পরীক্ষা দিয়ে দুর্বল হওয়ার স্পর্ধা নাই।
সাহসকেও বিক্রি করা যাবে না।

যখনই কোনো মুক্তিযোদ্ধা আর্মির বা রাজাকারের সামনে শহীদ হয়েছে সেখানে শুধু তার আত্মাই শহীদ হয়েছে।
তার সাহস মরে নাই, সাহসেরা ছড়িয়ে গেছে জনতার বুকে বুকে। দুঃসাহস হয়ে ফিরে এসেছে।
Profile Image for Lasit Mehjabin.
94 reviews2 followers
June 21, 2021
মুহাম্মদ জাফর ইকবাল স্যারের প্রায় অর্ধেক বই পড়ে ফেলেছি। অনেক খুঁজে পেতে এই বইটার নাম পেয়েছিলাম। কিন্তু কিনতে পারছিলাম না। বেরোবো বেরোবো করে বের হচ্ছিলাম না।কিন্তু,এই গত শুক্রবার ভ্রাম্যমাণ লাইব্রেরীতে পেয়ে গেলাম!বইটা বেশ ভালো লেগেছে । এতই ভালো লেগেছে যে আমি এটা দুইরাতের মধ্যে পড়ে ফেলেছিলাম!!😶
Profile Image for সায়কা শাহরিন.
152 reviews67 followers
April 22, 2019
এই গল্পের শেষ অংশটাও, পুরো চিন্তাভাবনা বদলে দেবার মতো! বেশ কয়েকবার কেবল বলতে ইচ্ছা করে, ইশ!
Profile Image for Rehnuma.
449 reviews26 followers
May 31, 2021
জালু পাগলা, মোতি রাজাকার, মেজর সামশেদ, সেপাই সরফরাজ আর মুক্তিযোদ্ধা ফজলু এদের নিয়ে ছোট একটা ঘটনা।
মুক্তিযোদ্ধা ফজলু কে মোতি রাজাকার এ তার দল ধরে এনেছে পাক বাহিনীর কাছে। তাকে খালের পারে এনে গুলি করে মারা হয়েছে। এই ঘটনার বর্ণনা ই এই কয়জন চরিত্র এর নিজ নিজ প্রেক্ষাপট থেকে দেখিয়েছেন লেখক।
শেষকথা তে ড. সুরাইয়া নামক একজন ডাক্তার যিনি রোগীর সেবা করেন বিনামূল্যে সাথে রোগীদের নানা উপরহার ও সাহায্য করে থাকেন। কেন তিনি এই কাজ করেন তার ঘটনা তিনি তার মেয়ে শারমিন কে বর্ণনা করছেন এভাবেই এই বইয়ের সমাপ্তি।
মুক্তিযুদ্ধের সময় যার জার অবস্থানে থেকে তাদের চিন্তাভাবনার খুব সংক্ষিপ্ত একটা চিত্র এই বইতে দেখানো হয়েছে।
Profile Image for Abhishek Saha Joy.
191 reviews56 followers
May 28, 2020
গ্রামের স্কুলে মিলিটারির ক্যাম্প আর সেখানে রাজাকারেরা একজন মুক্তিযোদ্ধাকে ধরে এনেছে।পাঁচজন মানুষ - জালু পাগলা,মোতি রাজাকার,মেজর সামশেদ,সেপাই সরফরাজ ও মুক্তিযোদ্ধা ফজল আর তাদের প্রত্যেকের নিজস্ব দৃষ্টিতে সেই মুক্তিযোদ্ধা ধরে আনা ও তার পরবর্তী ঘটনার বিবরণ।ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধকে দেখার এক অনন্য আখ্যান 'ক্যাম্প'!

#তিন_লাইনের_রিভিউ
Profile Image for Ahmed Atif Abrar.
723 reviews12 followers
July 6, 2020
রশোমানের মতোই একেক জবানিতে উক্ত একটিই প্রপঞ্চ।
Profile Image for Md Khalid Rahman.
137 reviews39 followers
August 15, 2021
জাফর ইকবালের মুক্তিযুদ্ধ কেন্দ্রীক লেখা থেকে আরও বেশী এক্সপেকটেশন ছিলো।
Profile Image for Millennium.
30 reviews3 followers
April 30, 2020
The author completely fails to weave a story with multiple point of view characters. The same event is retold a dozen times by different characters (rashomon-style?) but that doesn't add anything new. MZI really can't execute (pun intended) an historical fiction without making his stance obvious, almost in every pages.
The literary technique used is one of my favourites from western fictions, but here I was thoroughly disappointed.
Profile Image for Nafisa Anjum.
226 reviews13 followers
January 27, 2025
জাফর ইকবালের মুক্তিযুদ্ধের উপর লেখা আরেকটি বই, কিন্তু তার অন্যান্য বই থেকে বেশ আলাদা। একটি ঘটনা একেকজনের দৃষ্টিতে একেকরকম, সেটাই এখানে দেখানো হয়েছে। গল্পটা অনেক ভাল, একদম বাস্তব মনে হয়েছে। কিন্তু বইয়ের শেষটা বেশি সুন্দর।
Profile Image for Shadman.
23 reviews5 followers
March 22, 2013
different approach of story telling... good ending... touchy ...
Profile Image for Shahreen.
138 reviews68 followers
May 26, 2017
একটা গল্প এত সুন্দরভাবে কিভাবে বলা যায়? একটা গল্প এত বাস্তব কিভাবে হয়?
আমার পড়া মুহাম্মদ জাফর ইকবাল স্যারের অন্যতম ভাল বই। এত সুন্দর বই সম্পর্কে কিছু বলাটা ধৃষ্টতা হবে।
Profile Image for ফরহাদ নিলয়.
191 reviews61 followers
January 21, 2016
একটা ঘটনা, কিন্তু একজন দেখে একরকম ভাবে। ভাল লেগেছে। একদম ডিফারেন্ট একটা বই...
Displaying 1 - 17 of 17 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.