দেশের সবচেয়ে জনপ্রিয় লেখক লিখতে পারছে না কিছুই। পাঠকশ্রেণি, ভক্তকূল, পত্র-পত্রিকা, টিভি-মিডিয়া, পাক্ষিক সাময়িকীতে একটাই প্রশ্ন- নতুন লেখা কবে আসবে। কবে আসবে সময়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা জীবনের কথন! হঠাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন হ্যাঙ্গারে পাওয়া যায় বিভৎসভাবে কাঁটাছেড়া বস্তাবন্দি এক লাশ! কার লাশ? কে খুন করলো? কেন খুন করলো? কিসের টানে বুকের মানিককে ফেলে ভরা জোছনার মতো যুবতী মেয়েটা চলে গেল সুর্দশন কাপালিকের আশ্রমে? কি আছে সেখানে?
লেখকের ১ম বইটা আমার বেশ ভালো লাগলেও এই বইটা একদম বাজে লাগলো। ১ম বইটা আমি নিজেই প্রমোট করেছি কারণ বেশ ভালো লেগেছিলো সেটা। কিন্তু এটা, হতাশ!
এ বইটা পড়ে রাখছি সেই কবে কিন্তু রিভিউ দেবো দেবো করে সময় হচ্ছে না বলে এতদিন Currently Reading এ ফেলে রেখেছি। আজকে সেখান থেকে সরাতেই এই দু'লাইনের প্রতিক্রিয়া দেয়া। কখনো সময় যদি হয় তবে অবশ্যই বিস্তারিত জানাবো যে কেন ভালো লাগেনি।