‘স্তালিন মিথ্যাচার ও প্রাসঙ্গিক’ বইটির লেখক মনজুরুল হক । লেখক সাংবাদিকতা শুরু করেছিলেন আঠারো বছর বয়সেই । গল্প, স্ক্রিপ্ট , দেয়াল লিখন চলছিল তখন থেকেই । যুক্ত ছিলেন বাম রাজনীতির সঙ্গে । জীবিকার দায়ে তিনি কখনো করেছেন ব্যবসা, কখনো চাকরি আবার কখণো ভবঘুরের মত ঘুরেও বেড়িয়েছেন । কোথাও হতে পারেন নি স্থির । এখন ও তার মনে সব সময়ে চলে আসে সমাজ এ আমুল পরিবর্তন ঘটানোর প্রয়াস । তিনি একজন কমিউনিস্ট হিসেবে চান সমাজ বদলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে । যে দেশে লিখে ভাত হয় না সেখানে তিনি লেখাটাকেই ভাতের অনুসঙ্গ ভাবেন । সমাজের নানান রোগ , নানান ক্ষত ও সকল সমস্যা থেকে তিনি মুখ ফিরিয়ে না নিয়ে বা অস্বীকার না করে বরং ঝাপিয়ে পড়েন তা কিভাবে ঠিক করে ফেলা যায় সেটি নিয়ে । তার লেখা স্তালিন মিথ্যাচার ও প্রাসঙ্গিক বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় ঐতিহ্য প্রকাশনী থেকে এবং এর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ ।সর্বহারা দের মহান শিক্ষক কার্ল মার্কস , পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এর স্থপতি ভ ই লেনিন চিনের চেয়ারম্যান মাও সে তুঙ এদের নিয়ে বিশ্বের সকল স্থানেই লেখালেখি হয়েছে প্রচুর পরিমানে । কিন্তু এদের মত করে চিন্তা করতে গেলে স্তালিন কে নিয়ে লেখালেখি হয়নি তেমন । পৃথিবীতে স্তালিন কে নিয়ে লেখা হয়েছে অনেক বই , অনেক কাহিনী , কিন্তু তার সম্পর্কে সবকিছু লেখা হয়নি । অনেক ঘটনাবলীর উল্লেখ নেই । তাই লেখক নিজে উদবুদ্ধ হয়ে লিখেছেন স্তালিন এর জীবনী মুলক গ্রন্থ । তবে স্তালিন কে নিয়ে উদ্দেশ্যমুলক কুৎসা ও অপপ্রচার মুলক বইয়ের সংখ্যা অনেক । তাই লেখক ব্যক্তিগত উদ্যোগে অনেকদিন পরিশ্রম করে নানান ভাবে তথ্য যোগাড় করে প্রকাশ করেছেন এই বইটি , যা প্রথম থেকে শেষ পর্যন্ত তথ্যে ভরপুর ।
মনজুরুল হক (ইংরেজি: Monjurul Haque) একজন বাংলাদেশি লেখক। তিনি বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস, শকুমেন্টারি শকোথেরাপি এবং কর্পোরেট ডেমোক্র্যাসি, অসমাপ্ত বিপ্লব অমর ব্লিপবী-কমরেড চারু মজুমদার, ব্রুটাল ইত্যাদি।