বইয়ের নাম দেখেই বোঝা যায় দশটি গল্পের সংকলন। এই গল্প গুলো আগে বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছিল।
বইয়ের কোথায় আসি। গল্প গুলোর কেন্দ্রীয় চরিত্রগুলো তিনটে বিভাগ রয়েছে। একটা সান্যাল, সেলিম, বাবলি; দ্বিতীয় শিশির আর পিয়াদের দল; আর তৃতীয় হলো "ক্লাব"। এই ক্লাব হলো এক অতি পুরোনো সংগঠন যাদের হাতে রয়েছে অতিমানবিক assassins।
এই বইটি নিয়ে আমার প্রত্যাশা অনেক ছিল। কিন্তু পড়ে অনেকটাই হতাশ হয়েছি। গল্পগুলো খাপছাড়া মনে হলো। অনেক গল্পের মূল ভিত্তি এক। ভয়, উত্তেজনা বা কৌতূহল, কোনোটাই সেভাবে মনে হয়নি। আমার মনে হয় গল্পগুলো ভালো করে বলার আগেই শেষ করার প্রচেষ্টা করা হয়েছে।
তবে ওনার লেখনী দেখে আমি ওনার লেখা আরো ভালো বই পড়ার আশা রাখি।