What do you think?
Rate this book


365 pages, Hardcover
First published April 1, 2002
অমরনাথের সেরা শট ছিল ড্রাইভ, যেমন বড়ে গুলাম আলি খাঁর গমকতান বা ফৈয়াজ খাঁর হলকতান। অন্যের ড্রাইভ যদি রাইফেলের গুলির মতো যেত, অমরনাথের ড্রাইভে কল্পনায় আমরা কামানের গর্জন শুনতে পেতাম। কাট তিনি সপাটে ডাইনে থেকে বাঁয়ে ব্যাট চালিয়ে করতেন না, পাঠাবলির খাঁড়ার মতো হঠাৎ বলের ওপর ব্যাট পড়ত, বল যেত বাউন্ডারিতে বিদ্যুদ্বেগে। আর ওর সপাটে ড্রাইভ আর পুল যেন মনে হত বোলারকে জো লুই ঘুষি মেরে শুইয়ে দিচ্ছে , সে যে দেখেনি সে কিছুই দেখেনি বেচারি। কারণ খুব কম লোকেরই ব্যাটিং দেখেছি যা দেখলে আমার মতো দেশপ্রেমীরও বিপক্ষ দলের বোলারদের প্রতি অনুকম্পা হয়। শচীন তেন্ডুলকার তাদের মধ্যে একজন। এ ঘরানার আদিগুরু অবশ্য ব্র্যাডম্যান, তাঁকে আমরা আর দেখতে পেলাম কোথায়? তবে এভারটন উইকস ও তেন্ডুলকারকে দেখে দুধের স্বাদ ঘোলে মিটেছে । গ্যারি সোবার্সের কথা যথাস্থানে হবে। তিনি ক্ষণজন্মা পুরুষ এবং তাঁকে কোনও শ্রেণীতেই ফেলা যায় না। তিনি স্বতন্ত্র, অসাধারণ, ইউনিক।So are you, sir. So are you.