Jump to ratings and reviews
Rate this book

অন্ধ প্রহর

Rate this book

112 pages, Hardcover

First published February 1, 2023

Loading...
Loading...

About the author

রবিন জামান খান একজন বাংলাদেশি কথাসাহিত্যিক । রবিন জামান খানের জন্ম ময়মনসিংহ শহরে, পৈত্রিক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়ালেখা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্বে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পড়া-পড়ানো, শেখা-শেখানোর চর্চা থেকেই শিক্ষকতাকে পেশা ও লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন সংকলনে বেশকিছু মৌলিক ও অনুবাদ গল্প লেখার পাশাপাশি লিখেছেন একাধিক টিভি নাটক। তার মৌলিক থৃলার উপন্যাস শব্দজাল, ২৫শে মার্চ, সপ্তরিপু, ব্ল্যাক বুদ্ধা, ফোরটি এইট আওয়ার্স, দিন শেষে, আরোহী ও অন্ধ প্রহর ইতিমধ্যেই অর্জন করেছে বিপুল পাঠক প্রিয়তা। বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে প্রকাশিত তার মৌলিক গ্রন্থ ২৫শে মার্চ, সপ্তরিপু ও শব্দজাল পশ্চিম বঙ্গের পাঠক মহলে ভালোবাসা কুড়িয়েছে। ভারতবর্ষের ইতিহাসের রহস্যময় ঘটনাবলী, সেইসাথে মানব মনের জটিল মনস্তত্ত্ব বিষয়ে আগ্রহ থেকে উনি বর্তমানে কাজ করে চলেছেন একাধিক ইতিহাস নির্ভর ও সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস নিয়ে। এরই প্রেক্ষিতে খুব শিঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তার মৌলিক থ্রিলার উপন্যাস বিখন্ডিত, রাজদ্রোহী, ধূম্রজাল, সিপাহী, অশ্বারোহী, মুক্তি। রবিন জামান খান ঢাকায় প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবষেণা করছেন তিনি।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (14%)
4 stars
5 (35%)
3 stars
5 (35%)
2 stars
1 (7%)
1 star
1 (7%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Fahad Islam.
56 reviews
February 21, 2025
লেখক সাহেবের ছোটগল্প পড়া হলেও নভেলার সাথে এই প্রথম পরিচিত হলাম। পড়ে যা বুঝলাম, বইটা এমন সকল বইগুলোর অন্তর্ভুক্ত, যেগুলো প্রতিবছর একবার করে রিভিজিট করাই পড়ে...

বাটারফ্লাই ইফেক্টকে কেন্দ্র করে একের পর এক ঘটনা দুর্ঘটনা ঘটতেই থাকে, যেটার সাথে জড়িয়ে যেতে থাকে জনপ্রিয় নায়িকা, এমপিপুত্র জাকের, মগা মফিজ, কানা কাদের, সালাম, বাইক চোর বাদশাসহ আরো অনেকেই....

১১২ পেজের বইটা এক বসায় পড়ে শেষ করার জন্য দারুন....তবে এন্ডিংটা পছন্দ হলেও শেষের সিকুয়েন্সটা কিছুটা অগোছালো লেগেছে। লেখকের এতগুলো চরিত্রের নিজস্ব পরিণতি গুছিয়ে আনতে যথেষ্ট কসরত করতে হয়েছে, বোঝাই যায়....

অভারওল দারুন একটা বই...🦉👍🏼
Profile Image for Ibrahim Nirob.
27 reviews4 followers
December 26, 2023
বাটারফ্লাই ইফেক্টের পারফেক্ট উদাহরণ এই উপন্যাস
Profile Image for Raisul Likhon.
8 reviews
October 30, 2025
3.5 *
কেমন যেনো সব কাকতালীয় ভাবে সমাধান হয়ে যাচ্ছে! আরো গুছিয়ে আনা যেতো😐
Displaying 1 - 3 of 3 reviews