What do you think?

Gitbitan
প্রথম যুগের উদয়দিঙ্গনে প্রথম দিনের উষা নেমে এল যবেপ্রকাশপিয়াসি ধরিত্রী বনে বনে শুধায়ে ফিরিল সুর খুঁজে পাবে কবে।।এসো এসো সেই নবসৃষ্টির কবিনবজাগরণযুগপ্রভাতের রবি―গান এনেছিলে নব ছন্দের তালেতরুণী উষার শিশিরস্নানের কালে আলো-আঁধারের আনন্দবিপ্লবে।।সে গান আজিও নানা রাগরাগিণীতেশুনাও তাহারে আগমনিসঙ্গিতে যে জাগায় চোখে নূতন-দেখার দেখা।যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতেবননীলিমার পেলব সীমানাটিতে, বহু জনতার মাঝে অপূর্ব একা।অবাক্ আলোযর লিপি যে বহিয়া আনেনিভৃত প্রহরে কবির চকিত প্রাণে, বিহ্বল প্রাতে সঙ্গীতসৌরভে দূর আকাশের অরুণিম উত্সবে।।
- GenresPoetryClassicsPhilosophy
718 pages, Hardcover
First published January 1, 1964
About the author
Rabindranath Tagore
2,740 books4,397 followersAwarded the Nobel Prize in Literature in 1913 "because of his profoundly sensitive, fresh and beautiful verse, by which, with consummate skill, he has made his poetic thought, expressed in his own English words, a part of the literature of the West."
Tagore modernised Bengali art by spurning rigid classical forms and resisting linguistic strictures. His novels, stories, songs, dance-dramas, and essays spoke to topics political and personal. Gitanjali (Song Offerings), Gora (Fair-Faced), and Ghare-Baire (The Home and the World) are his best-known works, and his verse, short stories, and novels were acclaimed—or panned—for their lyricism, colloquialism, naturalism, and unnatural contemplation. His compositions were chosen by two nations as national anthems: India's Jana Gana Mana and Bangladesh's Amar Shonar Bangla.
The complete works of Rabindranath Tagore (রবীন্দ্র রচনাবলী) in the original Bengali are now available at these third-party websites:
http://www.tagoreweb.in/
http://www.rabindra-rachanabali.nltr....

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 26 of 26 reviews
January 25, 2013
একটা কমন কুইজ টাইপের খেলা প্রায়ই হয় পড়ুয়া গোছের লোকজনদের নিয়ে। আমি, আমরাও খেলতাম।।
-- 'নির্বাসনে যাবার সময় কোন বইটি সংগে নিতে চাইবেন?'
অবধারিতভাবেই আমার উত্তর হতো -- গীতবিতান।
সত্যিই যখন একবার নির্বাসনে যাবার সময় এলো, তখন কঠিনতম কাজ ছিল বইভরা ক্ষুদে শেলফ দুটোর মধ্যে থেকে সঙ্গী হিসেবে সবচেয়ে প্রিয় ক'জনকে বেছে নেয়া। অবশ্যম্ভাবীভাবেই সেগুলোর মধ্যে শীর্ষে ছিল ঐখানাই।
ভারজনিত বেদনায় পুঁটুলি থেকে বন্দরেই যখন তাদের ছেড়ে যেতে হলো, বেদনাহতের অনুভূতি ছিল বর্ণনাতীত।
আর্ন্তজাল বড় ভাল জায়গা, সহজেই প্রায় সবই মেলে। কাগজের বইয়ের অভাব ভোলায় ই-বুক।
জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসে বাঙালীর প্রার্থনায়, প্রেমে, বিরহে সত্য মিথ্যা সকলি ভুলায়ে দিয়ে আশ্বাসে, অন্তর্মুখে,আত্মবোধনে, জাগরণে, নিঃসংশয়ে দাঁড়িয়ে আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে
আনন্দে ভাসান ঐ এক জন। সাধক হয়ে উৎসবে,আনন্দের অফুরান খনি হয়ে বাউল গায়কের মতো
পথ হতে সেপথে, শেষ থেকে ফের শুরু করতে বিশ্বের সমস্ত কিছু কেমন করে লিখে গিয়েছিলেন ঐ এক জন মানুষ!
রক্তমাংসের মানুষ-ই ছিলেন তো, নাকি? মাঝে মাঝে ঘোর সন্দেহ হয়।
'কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়../ পাতব আসন আপন মনের একটি কোণায়,
সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি।'
যা হারিয়ে যায় তা আগলে ব'সে রইব কত আর?
বই হারাতে পারে, ক্যাসেটের ফিতে যেতে পারে প্যাঁচিয়ে, সিডিতে পড়তে পারে স্ক্র্যাচ..
বাঙালির মন থেকে রবি বুড়ো আর তার গান কী আর কখনো হারায়? :-)

April 10, 2016
পথ চলতে গিয়ে হঠাৎ দেখি, পাশেই গাছের পাতাগুলো পড়ে আছে মাটিতে, শেকড়ও হয়েছে দুর্বল। চমকে উঠে যাপিত সময়ের সাথে নিদারুণ মিল খুঁজে পাই যেন! তখন তিনি আবির্ভূত হয়ে জানান সেইসব ছিন্ন পাতায় তরণী সাজানোর আহ্বান। পরিজনদের প্রচণ্ড গ্ল্যামারাস চাওয়াগুলোর ভিড়ে দম আটকে আসলে হৃদয়মাঝে তাঁর বাণীতে ডাক পাই-বিজন ঘরে বসে আত্মসন্ধানের, কিংবা এক ঝলক শান্তির। তাঁকে জাদুকর বলে ভ্রম হয় মাঝে মাঝে। বিশ্বজোড়া মানবমানবীর প্রেমে-বিরহে, আত্মসন্ধানে, নিরাশায়, উৎসবে, আনন্দে কিংবা ঘোর দুশ্চিন্তায় কেবল ওই একজনের আশ্রয়ে কীভাবে সকলকিছু ভুলে থাকা, সে-ও কি সম্ভব? এই গ্রন্থকে তাই ম্যাজিক-বই বললে খুব ভুল হবে না।
রবীন্দ্রনাথের প্রতি অবসেশনকে দূরে রেখেও বলতে পারি, বিশ্বসেরা ১০০ বইয়ের তালিকায় স্থান নেবার যোগ্য এই গ্রন্থ।
রবীন্দ্রনাথের প্রতি অবসেশনকে দূরে রেখেও বলতে পারি, বিশ্বসেরা ১০০ বইয়ের তালিকায় স্থান নেবার যোগ্য এই গ্রন্থ।
March 10, 2022
মৃত্যু-আঘাতে মরতে-মরতে
খড়কুটো হয়ে ঝঞ্ঝাবর্তে
ঘূর্ণমান,
তবু-যে খেলছি ভোঁ-ভোঁ কানামাছি,
জেনেও— দাঁড়িয়ে অতি কাছাকাছি,
দিনাবসান,
এত-যে দেখছি চুপিসার ঘুণ,
এখানে-ওখানে দ্রোহের আগুন
বহ্নিমান,
প্রতিটি প্রহারে ক্ষতবিক্ষত
এই-যে আমার ভীষ্মের মতো
শর-শয়ান,
তৃষ্ণার জল, ক্ষুধার অন্ন,
মাথা-উঁচু-করে রাখার জন্য
যে-উপাধান—
সেদিনও যেমন, এখনও সমানে
নিপুণ অমোঘ শরসন্ধানে
যিনি জোগান,
জানি, ভরা তাঁর অশেষ তূণীর,
তাই নিয়ে ফেরে তীর থেকে তীর
দৈবী যান।
কীর্তি বোঝাই সেই-যে নৌকো
আমি শুধু বেছে নিয়েছি চৌকো
সোনার ধান :
প্রতি তারে বাঁধা জীবনের বোধ,
ঘাতে-প্রতিঘাতে বাঁচার রসদ
গীতবিতান।
- কবি প্রণবকুমার মুখোপাধ্যায়
August 21, 2012
This is my desert island pick. To describe it as a collection of songs written by Rabindranath Tagore, is to undervalue it in the grossest possible manner. It carries song that fits in every emotion, every feeling, and, personally speaking, keeps me sane, no matter how banal my existence becomes.
February 12, 2018
এ বই পড়তে হয় না, গাইতে হয়
June 13, 2025
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো॥ সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা কেমন করে মেটাব যে খুঁজে না পাই দিশা-এ আঁধার যে পূর্ণ তোমার সেই কথা বলিয়ো ॥
হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে-ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে, একলা পথের চলা আমার করব রমণীয় ॥
ঠাকুরের আরেকটা বই সময় লাগিয়ে শেষ করলাম। কী আর বলিব আইজ্ঞা! সুরের আগুন সবখানে লাগিলো।

November 19, 2022
নতুন ধারার বই শুরু করলাম, এটাই প্রথম কোনো কবিতা বই। যদিও কবিতার প্রতি কোনো আগ্রহ নেই।
June 19, 2021
গীতবিতানকে রেটিং ফেটিংয়ের মানদণ্ডে দাঁড় করানোর কিছ নেই। দুর্দান্ত একটি বই।
August 29, 2022
গীতবিতান সব রেটিং-ফেটিং-বেটিং এর উর্ধ্বে। কত মানুষ এর ধ্যান করে ঈশ্বরের রূপ পেয়ে গেল, তার আবার রেটিং!!
September 4, 2012
a friend, a guide, the ultimate philosopher...
Read
September 27, 2012frnd, philosopher, guide!!!!
June 18, 2012
The book of all books. You know you are Bengali when you grew up reading and memorizing this. Other people have their Quran, Bible, Torah and so on. I have my Gitabitan; this is my holy scripture. :)
The book forms a collection of all songs written by Rabindranath Tagore and is called 'Gitabitan' meaning "Garden of songs". It contains an important part of currently-extant historical materials pertaining to Bengali musical expression. The six major parts of this book are Puja (worship), Prem (love), Prakriti (Nature) and Bichitra (Diverse), Swadesh (Patriotism) and Aanushthanik (Celebration).

February 17, 2021
আমার গীতবিতান পড়ার পেছনে ছোট্ট একটা গল্প আছে। সমারেশ মজুমদারের কালপুরুষ পড়ার সময় উপন্যাসের দুজন চরিত্রের মধ্যে গীতবিতান নিয়ে কথা হয়। ঐ কথপোকথন পড়েই আমার মনে হল, আমার দূর্ভাগ্য আমি এখনও 'গীতবিতান' পড়িনী। পড়ে শুরু করলাম। এখন মনে হয়- হৃদয়ের প্রতিটি সংকোচন-প্রসারণে যে শব্দটি উৎপন্ন হয় তার নাম 'গীতবিতান'।
July 1, 2021
পুরোটা এখন শেষ করতে পারিনি কিন্তু প্রতিবার ই নতুন করে পড়তে মন চায়। এই লকডাউনের মাঝে সবথেকে উপভোগ করার মতো একজন সঙ্গী। মেমসাহেব এবং কালবেলা বইতে গীতবিতান নিয়ে কিছু আলাপ ছিল সেই থেকে পড়ার ইচ্ছা অবশেষে হাতে নিলাম। এত অসম্ভব মনোমুগ্ধকর হতে পারে ভাবি নি। রবীন্দ্রপ্রেমীদের কাছে গীতবিতান অন্যরকম এক সৌন্দর্য। বইয়ের প্রতিটা পাতায়, প্রতিটা শব্দে যেন হারিয়ে যাচ্ছি।
September 6, 2013
Such poetic brilliance. His words truly give you strength in times of sorrow, and make you jubilant in happiness.
October 26, 2014
কোন কিছু শেষ না করে তাকে মানদণ্ডে বিচার করা সমীচীন নয় জানি, কিন্তু যার শেষ অসীমে বিলীন তাঁর বেলায় না হয় কিছুটা পক্ষপাতিত্ব রইলো।
April 8, 2015
Every feeling of human mind is described in this one. You will get each and every emotion expressed beautifully, like you have always wanted. I read at least some parts of it nearly every day.
September 15, 2015
My inspiration.....
August 31, 2018
If you ever read this book, I am sure you will find at least one song for each of your moods and occasions. Such was the beauty and versatility of Kobiguru.
December 2, 2019
It is the Bible for any bengali
March 11, 2022
রবীন্দ্রনাথ কিংবা তার কোনো বইয়ের রেটিং দেয়া সম্ভব না আমার পক্ষে। আমি মরে গেলে আমার লাশের সামনে অন্তত কেউ একজন হলেও গীতবিতান থেকে দুইটা লাইন গাইবে, এই আশা করছি।
November 29, 2024
একবার শেষ করে এর সুধা পুরোপুরি নেওয়া কখনোই সম্ভব না। বারবার বারবার ফিরে আসতে হয় এর কাছে এ এমনই এক বই।
রিভিউ লেখার সাহস নাই আমার। তবে আমি বারবার ফিরে আসবো জানি এই বইয়ের নিকট, কারণে,অকারণে, ক্লান্তিতে, অবসরে বারবার।
রিভিউ লেখার সাহস নাই আমার। তবে আমি বারবার ফিরে আসবো জানি এই বইয়ের নিকট, কারণে,অকারণে, ক্লান্তিতে, অবসরে বারবার।
July 26, 2021
Collection of all Rabindra sangeets. A permanent fixture in all Bengali homes.
January 10, 2025
"জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।
সকল মাধুরী লুকায়ে যায়, গীতসুধারসে এসো।" 🙏🏻
সকল মাধুরী লুকায়ে যায়, গীতসুধারসে এসো।" 🙏🏻
May 2, 2021
A a monumental anthology collecting all 2,232 songs—collectively known as Rabindra Sangeet—composed by the Nobel Laureate Rabindranath Tagore. Rather than a chronological text, it is an architectural marvel of human emotion, meticulously categorized by Tagore into thematic phases like Puja (devotion), Prem (love), Prakriti (nature), and Swadesh (patriotism). The collection contains unparalleled poetic and philosophical depth. It captures the entire spectrum of human experience, from the revolutionary zeal of "Ekla Cholo Re" to profound spiritual introspection. For centuries, it has served as the definitive cultural anchor and musical Bible of the Bengali household.
It is a vast compendium of lyrics across hundreds of pages, it acts strictly as a reference anthology. It does not feature the musical notations (Swaralipi), requiring a separate companion guide for actual performance. A towering, timeless masterpiece that stands as an essential monument of global literature and musical heritage.

October 26, 2016
এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়... আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে....#পূজাপর্যায়(পৃষ্ঠা-১৪১)
Displaying 1 - 26 of 26 reviews