ফ্ল্যাপে লিখা কথা নুহাশপল্লীতে জ্বিনবিষয়ক বিশৃঙ্খলা চরমে উঠল। মেকাপম্যান তার অ্যাসিসটেন্টকে নিয়ে পালিয়ে গেল। জেনারেটরের লোকজন আমার কাছে বিদায় নিয়েই গেল। কোনো উপায় না দেখে ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির শুটিং বন্ধ করে দিলাম। ঘোষণাটা দেওয়া হলো দুপুরে, সন্ধ্যার মধ্যে নুহাশপল্লী খালি। আমার সঙ্গে আছে দুজন কর্মচারী-নুরুল হক আর রফিক। তখন নুহাশপল্লীতে এই দুজন কর্মচারীই ছিল। আমি তাদের বললাম, সবাই চলে গেছে, তোমরা আছ কেন? তোমরাও চলে যাও।
রফিক চলে গেল। নুরুল হক আমার সঙ্গে ঝুলে রইল।
রাত ন’টা। নুরুল হক রান্না চড়িয়েছে। আমি লিচু বাগানের বেদিতে বসে আছি। হঠাৎ ঝড়ের মতো উঠল। লিচুগাছের পাতায় বাতাসের শব্দ হতে লাগল। লিচু বাগানে চারটা লিচুগাছ। আমি যে গাছের নিচে বসেছি তার পাতা ও ডাল কাঁপছে, অন্য গাছের পাতায় বাতাসের কাঁপন নেই। ........
সূচি * অমরত্ব * প্রসঙ্গ : আত্মা * অশরীরী সুর * আইনস্টাইন ও ইন্দুবালা * বসন্তবিলাস * আজি এ বসন্তে * মাঠরঙ্গ * অদৃশ্য মানবের বর্ষবরণ * একজন আমেরিকানের চোখে * বাংলা বর্ষবরণ উৎসব * মুখোশপরা জাদুকর * জুকারবার্গের দুনিয়া * করুণাধারা * রবি এবং রবি * একটি কাগজিলেবু এবং রবীন্দ্রনাথ ঠাকুর * বাউলা কে বানাইলো রে? * নিষিদ্ধ গাছ * জ্বিনের বাদশাহ্ * মহেশের মহাযাত্রা * দেবতা কি গ্রহান্তরের মানুষ? * রেলগাড়ি ঝমাঝম * মিতা * অধ্যাপক ইউনূস * ঈর্ষা ও ভালোবাসা
Humayun Ahmed (Bengali: হুমায়ূন আহমেদ; 13 November 1948 – 19 July 2012) was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. He was the most famous and popular author, dramatist and filmmaker ever to grace the cultural world of Bangladesh since its independence in 1971. Dawn referred to him as the cultural legend of Bangladesh. Humayun started his journey to reach fame with the publication of his novel Nondito Noroke (In Blissful Hell) in 1972, which remains one of his most famous works. He wrote over 250 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh, most of them were number one bestsellers of their respective years by a wide margin. In recognition to the works of Humayun, Times of India wrote, "Humayun was a custodian of the Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution." Ahmed's writing style was characterized as "Magic Realism." Sunil Gangopadhyay described him as the most popular writer in the Bengali language for a century and according to him, Ahmed was even more popular than Sarat Chandra Chattopadhyay. Ahmed's books have been the top sellers at the Ekushey Book Fair during every years of the 1990s and 2000s.
Early life: Humayun Ahmed was born in Mohongonj, Netrokona, but his village home is Kutubpur, Mymensingh, Bangladesh (then East Pakistan). His father, Faizur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation war of Bangladesh in 1971, and his mother is Ayesha Foyez. Humayun's younger brother, Muhammed Zafar Iqbal, a university professor, is also a very popular author of mostly science fiction genre and Children's Literature. Another brother, Ahsan Habib, the editor of Unmad, a cartoon magazine, and one of the most famous Cartoonist in the country.
Education and Early Career: Ahmed went to schools in Sylhet, Comilla, Chittagong, Dinajpur and Bogra as his father lived in different places upon official assignment. Ahmed passed SSC exam from Bogra Zilla School in 1965. He stood second in the merit list in Rajshahi Education Board. He passed HSC exam from Dhaka College in 1967. He studied Chemistry in Dhaka University and earned BSc (Honors) and MSc with First Class distinction.
Upon graduation Ahmed joined Bangladesh Agricultural University as a lecturer. After six months he joined Dhaka University as a faculty of the Department of Chemistry. Later he attended North Dakota State University for his PhD studies. He grew his interest in Polymer Chemistry and earned his PhD in that subject. He returned to Bangladesh and resumed his teaching career in Dhaka University. In mid 1990s he left the faculty job to devote all his time to writing, playwright and film production.
Marriages and Personal Life: In 1973, Humayun Ahmed married Gultekin. They had three daughters — Nova, Sheela, Bipasha and one son — Nuhash. In 2003 Humayun divorced Gultekin and married Meher Afroj Shaon in 2005. From the second marriage he had two sons — Nishad and Ninit.
Death: In 2011 Ahmed had been diagnosed with colorectal cancer. He died on 19 July 2012 at 11.20 PM BST at Bellevue Hospital in New York City. He was buried in Nuhash Palli, his farm house.
হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাসে ফেসবুকের কথা হাতে গোনা ক’বারই উঠে এসেছে। এই বইটাতে 'ফেসবুক' প্রসঙ্গে লেখকের বিস্তারিত একটা লেখা পেয়ে গেলাম। জানতে পারলাম ফেসবুক ও ভবিষ্যত সমাজে এর প্রভাব নিয়ে তার চিন্তাভাবনা। আর জানতে পারলাম ফেসবুকে তার নামে খোলা ফেক একাউন্টগুলোর উদ্ভট কর্মকাণ্ড তিনি দেখে যেতে পেরেছেন।
হু.আর শেষ দিকের ৎংঋউঔংঞঙ লিখে ফৈসা কামিয়ে নেয়া স্টেজে প্রকাশিত আত্মকথন টাইপ পুস্তকাদির নাম যথাক্রমে 'কাঠপেন্সিল', 'বলপয়েন্ট', 'ফাউন্টেন পেন' এবং 'রঙপেন্সিল'। 'খাগের কলম' নামে একটা সমাপ্তিসূচক বই থাকলে মাশাল্লা সব দিক কাভার হয়ে যেতো। খ্যা খ্যা।
ফাউন্টেনপেনের পরে আত্মকথনের বই রঙ পেন্সিল পড়লাম।বরাবরের মতোই সহজ এবং সাবলীল ভাষায় লেখা।অল্প অল্প করে স্যারের অনেকগুলো বিষয়ের ইঙ্গিত পেয়েছি।বিশেষকরে তার ফেইসবুক নিয়ে ভবিষ্যত ভাবনা বর্তমানে একদম মিলেমিশে একাকার।
হুমায়ূন আহমেদের নানান বিষয়ক অভিমতকে ঘিরে রঙপেন্সিল বইটি। এটিকে আত্মজীবনীমূলক গ্রন্থও বলা চলে। মোট তেইশটি গল্পের সমাহার বইটিতে। বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে ভূত প্রেতের দিকে চলে যাওয়া, প্রিয় ঋতু বসন্ত থেকে শুরু করে ক্রিকেট নিয়ে আলোচনা, বিদেশে থাকা অবস্থায় রমনা বটমূলের অনুষ্ঠান টিভিতে দেখতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করা থেকে একজন আমেরিকানের চোখে নববর্ষ উৎসবের গল্প বলে যাওয়া, তখনকার সময়ের নব্য আলোচিত জুকারবার্গের ফেসবুক দুনিয়া নিয়ে মজার সাথে তেতো ও সত্য কিছু মনোভাব প্রকাশ করা থেকে রবীন্দ্রনাথকে ঘিরে বেশ কিছু অজানা তথ্য দেওয়ার প্রচেষ্টা, সাথে লেখকের রবিঠাকুরের প্রতি ভালোলাগার বহিঃপ্রকাশ সবই এই গল্প সংকলনে ক্ষুদ্র পরিসরে আলোচিত হয়েছে। এছাড়া আস্তিক নাস্তিক নিয়ে তার মতামত, নিষিদ্ধ গাছ গাঁজা সমন্ধে মজার তথ্যসহ জ্বিনের বাদশাহকে নিয়ে শুটিং চলাকালীন বিশাল হইচইের গল্প এই বইয়ে জায়গা করে নিয়েছে। রবিঠাকুর বাদেও বইটিতে কবি হাসন রাজা, হুমায়ূন ফরীদি, অধ্যাপক ইউনূস, ইমদাদুল হক মিলনের প্রতি তার অনুরাগ কিংবা স্নেহশীল মনোভাব দেখতে পাওয়া যায়।
গল্প সংকলনটির প্রথম দিকের গল্পগুলো বৈজ্ঞানিক সব খবরাখবর সম্পর্কিত ছিল বলে বইটি তেমন একটা টানছিল না আমাকে , আমার আবার এতো ইন্টেলেকচুয়াল ব্যাপার জমে না। তবে মাঝে এসে গল্পগুলো পড়তে ভালোই লাগছিল।হুমায়ূন প্রিয় পাঠকদের হয়তো ভালো লাগবে বইটা।
২৪ টি গল্প। গল্প না বলে তথ্যকণিকা বলা যেতে পারে৷ কোনোটি দেড় পৃষ্ঠা, কোনোটি আড়াই, কোনোটি তিন। অজানা বা অল্পজানা অসংখ্য তথ্য উঠে এসেছে প্রতিটি লেখায়৷ বাঙালির নববর্ষ, বসন্তবিলাস, রবীন্দ্রনাথ, আইনস্টাইন, বিজ্ঞান, অমরত্ব, ঈশ্বরের অস্তিত্ব ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ নিয়ে লেখা হয়েছে ছোট ছোট এই গল্পগুলো। সবচেয়ে বড় গল্পটি 'জ্বিনের বাদশাহ্'। 'ঘেটুপুত্র কমলা' শ্যুটিংকালের একটি ঘটনাকে কেন্দ্র করে লেখা। এই গল্পটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া উঠে এসেছে 'পঞ্চ হুমায়ূন', হাসন রাজা, অধ্যাপক ইউনুসসহ আমাদের প্রিয় কিংবা অপ্রিয় অনেকের প্রসঙ্গ। পরিচিত হয়েছি ব্যক্তি হুমায়ূনের সত্য অনুভূতি, ঈর্ষা ও ভালোবাসার সাথে।
সময় কেটে যাওয়ার মত লেখা। কয়েকটা গল্প আগেও পড়েছিলাম। ভালই লাগলো তবুও।
বেশ জটিল কয়েকটা বিষয় নিয়ে একদম সুন্দর করে সরল ব্যাখ্যা দিয়েছেন লেখক। কিছু সমকালীন বিষয় উঠে এসেছে। আধুনিকতা, ভার্চুয়ালাইজেশনের সাথে মানবিকবোধের সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন সফলভাবেই। প্রাসঙ্গিকভাবেই কয়েক জায়গায় নিজের ব্যক্তিজীবনের কথাও বলেছেন।
এক প্রসঙ্গ থেকে কত সুন্দরভাবে আরেক বিষয় রিলেট করা যায় সেটা হুমায়ূন আহমেদের কাছ থেকে শেখার আছে। পড়তে গিয়ে টেরই পাওয়া যায়না যে কতগুলো ভিন্নধর্মী ঘটনা একই সূতোয় গাঁথা।
অনেক দিন আগের কথা। তখন নিয়ম করে সপ্তাহে দু-তিনবার লাইব্রেরী তে যাওয়া হতো। নিয়ম মত বই আনা হতো,পড়াও হতো। মোবাইল ছিল না। লেখক গণের অল্প জীবনী-টীবনি যাই জানতাম জেনেই পুরো থ হয়ে যেতাম।
এখন অবশ্য এইসব থ মেরে যাওয়ার আনন্দ আগের মতো পাই না। মোবাইল একেবারে থ মেরে যাওয়ার আনন্দ কেড়ে নিয়েছে৷
রঙপেন্সিল হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক রচনা। শেষ বয়সে হয়তোবা মরার চিন্তা থেকে স্বৃতিগুলো লিখে রেখে যেতে চেয়েছিলেন। বলপয়েন্ট, ফাউন্টেন পেন ইত্যাদি মতোই একইরকম।
প্রথম অংশ টা বইয়ের রিভিউ না। ওইটার সাথে রিভিউর সম্পর্ক ও খুব কম। হঠাৎ আগের ঘটনা মনে পড়ে গেল তাই লেখা৷
ঠিক আত্নজীবনী বলা যায় না, স্মৃতিচারণমূলক বই। জীবনের বিভিন্ন 'বিশেষ' ঘটনা — ফিল্মশুটিং, প্রবাসে বর্ষবরণ, ছেলেদের সাথে কথোপকথন নিয়ে বলেছেন। রবীন্দ্রনাথ, আইন্সটাইন, হুমায়ূন ফরিদী, হাসন রাজা, ড.ইউনুস, ইমদাদুল হক মিলনকে নিয়ে বলেছেন। বিভিন্ন বিষয়ে ও বিভিন্ন জনকে হালকা চালে সমালোচনাও করেছেন।
বসন্তকাল, ঈশ্বর, মৃত্যু, জিন, আত্না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়েও টুকরো ভাবনা তুলে ধরেছেন। শেষ বয়সে তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছিলেন বোঝা যায়। শৈশব-কৈশোরের কোন আলোচনা নেই।
ব্যক্তি হুমায়ূনকে খানিকটা জানতে পারা, ''রসবোধ" এর সাথে জটিল জটিল বিষয় নিয়ে ছোট্ট গল্পকারের এই বই অনেক আগে একবার পড়েছিলাম ৷ নতুন করে পড়তে যেয়ে আরো বেশি মজা পেয়েছি "বইবন্ধুর " থেকে ধার করা এই বইটি এখন অফেরতযোগ্য 🙂
বইয়ের নাম যেহেতু রঙপেন্সিল তাই,ধরে নেয়া যায় যে,বইটিতে আছে অনেক রঙের সমাহার।বইটিতে বিভিন্ন বিষয়ক আলাদা আলাদা চ্যাপটার রয়েছে।বিজ্ঞান,সংস্ক্রিতি,ভ্রমন কথা,লেখকের বিদেশের মাটিতে খেলা দেখা থেকে শুরু করে মোট ১৮-১৯ টি চ্যাপটারে বইটি ভাগ করায় পড়ার সময় বিরক্তি আসবেনা।
বই : রঙ পেন্সিল লেখক : হুমায়ূন আহমেদ প্রকাশনী : অন্যপ্রকাশ পৃষ্ঠা : ৯৫ মুদ্রিত মূল্য : ৩০০
রঙ পেন্সিল বইটি মূলত একটি গল্প সংকলন। হুমায়ুন আহমেদ স্যারের লেখা উপন্যাস পড়া হয়েছে বেশ কয়েকটি কিন্তু গল্প সংকলন এই প্রথম পড়েছি। বইটিতে মোট ২৪ টা ছোট গল্প রয়েছে। গল্প বললে ভুল হবে প্রতিটি গল্প হুমায়ূন আহমেদ এর সৃতিচারণ মূলক গল্প বলা চলে। হুমায়ুন আহমেদ এর সাথে ঘটে যাও কিছু গল্প এবং বিখ্যাত কিছু মানুষদের সম্পর্কে তার ধারণা উল্লেখ করেছেন তিনি বইটিতে। ২৪ গল্পের নাম নিচে উল্লেখ করা হলো সাথে দুই এক লাইন গল্প সম্পর্কে বলার চেষ্টা করব।
১.অমরত্ব ২.প্রসঙ্গ : আত্মা ৩. অশরীরী সুর ৪. আইনস্টাইন ৫.বসন্ত বিলাশ ৬.আজি এ বসন্তে ৭.মাঠ রঙ্গ ৮ অদৃশ্য মানবের বর্ষবরণ ৯.একজন আমেরিকানের চোখে ১০.বাংলা বর্ষবরণ উৎসব ১১.মুখোশপরা জাদুকর ১২.জাকারবার্গের দুনিয়া ১৩.করুণাধারা ১৪.রবি এবং রবি ১৫.একটি কাগজিলেবু এবং রবীন্দ্রনাথ ঠাকুর ১৬. বাউলা কে বানাইলো রে? ১৭.নিষিদ্ধ গাছ ১৮.জ্বিনের বাদশাহ্ ১৯.মহেশের মহা যাত্রা ২০.দেবতা কি গ্রহান্তরের মানুষ ২১.রেলগাড়ি ঝমাঝম ২২.মিতা ২৩.অধ্যাপক ইউসূস ২৪.ঈর্ষা ও ভালোবাসা
পাঠপ্রতিক্রিয়া : বইটির প্রচ্ছদ ভালো লেগেছে এইজন্য নিয়েছিলাম, তবে আমার জানা ছিল না এটা গল্পগ্রন্থ । পড়তে গিয়ে দেখি এটা গল্পগ্রন্থ। যাইহোক প্রিয় লেখকের সব লেখাই ভালো লাগে কম বেশি, তবে এই বইটা জমেনি কেন যেন। একেবারেই ভালো লাগেনি বললে ভুল হবে, কিছু গল্প বেশ চমৎকার ছিল। বাংলা নববর্ষ নিয়ে দুই তিনটা গল্প বেশ ভালো ছিল । বইটিতে মেহের আফরোজ শাওনের সাথে মুহূর্ত নিয়ে বেশ কিছু গল্প লিখেছেন হুমায়ুন আহমেদ । সুইডেনে থাকা কালীন সময়ের কিছু ঘটনার উল্লেখ ছিল। সবচেয়ে ভালো লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুর,আইনস্টাইন, বিজ্ঞান,বাহিরের দেশ সম্পর্কে হুমায়ুন স্যার অনেক তথ্য জানিয়েছেন এই বিষয়টা । বইটি পড়ে অনেক অজানা তথ্য সম্পর্কে জেনেছি। সবমিলিয়ে বেশ কিছু জ্ঞান অর্জন করতে পেড়ছি তো বটেই। রবীন্দ্রনাথ সম্পর্কে যাদের আগ্রহ বেশি তারা রঙ পেন্সিল বইটা থেকে বেশ কিছু তথ্য জানতে পারবে আশা করি।
কয়দিন ধরে হুমড়ি খেয়ে অকাজের বই পড়তে ইচ্ছে করছিল। যেসব পড়ে চিন্তা করতে হয় না, মাথা খাটাতে হয় না। নিঃসন্দেহে লক্ষ্যপূরণ হয়েছে। একদিনেই সব শেষ করলাম। কী আছে জীবনে!