Jump to ratings and reviews
Rate this book

রূপমঞ্জুরী - তৃতীয় খন্ড (রূপমঞ্জুরীর বিবাহ ও বৈধব্য ১৭৪৮-১৭৫৭) | Rupamanjari : Vol.3

Rate this book
শিবনাথ শাস্ত্রী যাকে বলেছেন বঙ্গের নবযুগ পরে যার নাম হয় ‘বেঙ্গল রেনেসাঁস’ তার উপর যথেষ্ট গবেষণাগ্রন্থ রচিত হয়েছে। আমি আরও একশ বছর উজানে নৌকাটিকে নিয়ে যেতে চেয়েছি। প্রাক-রামমােহনকালের সেইতর' সময় গভীর তমসাচ্ছন্ন। উনবিংশ-শতক সাদায়-কালােয় মেশানাে। একদিকে বেড়ালের বিয়ে-বুলবুল-বাবু কালচার, অপরদিকে রামমােহন থেকে রবীন্দ্রনাথের অতন্ত্র সাধনার আশীর্বাদ। তুলনায় বক্ষ্যমান ঐতিহাসিক উপন্যাসের ‘সেইতরসময়’, অষ্টাদশ শতাব্দী, নীর অন্ধকারাচ্ছন্ন শ্রাবণের অমারাত্রি! ভারতচন্দ্রের অন্নদামঙ্গল অথবা রামপ্রসাদের কালীকীর্তন সমকালীন গৌড়জনের সঙ্গে সম্পর্কবিমুক্ত। সতীদাহ প্রথাটাকে তখনাে কারও আপত্তিকর বলে মনে হয়নি, বিধবাবিবাহ অলীক দিবাস্বপ্ন, কুলীন পাত্রের ধর্মপত্নীর সংখ্যা প্রকাশ করা হত কুড়ি’র এককে! স্ত্রীশিক্ষা ও বৈধব্যযােগ বাগর্থের মতাে সম্পৃক্ত। কিন্তু এমনটা তাে হবার কথা নয়! বিবর্তনের একটি ফল্গুধারা যে থাকতেই হবে। লােকচক্ষুর অন্তরালে কেউ-না-কেউ নদীয়ার সেই প্রেমানন্দে পাগল বিদ্রোহী পণ্ডিতের পর্ণকুটীর থেকে হােমাগ্নি শিখাটি নিশ্চয় পৌঁছে দিয়েছিলেন রাধানগরের রাজপ্রাসাদে—জ্ঞানগরিমার দার্চে সমুন্নতশির নবীন ঋত্বিকের হাতে। উনবিংশ শতাব্দীর সূর্যোদয় যখন প্রত্যক্ষ সত্য, তখন কেউ-না-কেউ নিশ্চয় গােপনে করে গেছেন অষ্টাদশশতাব্দীর অমানিশায় রাত্রির তপস্যা। বুড়াে ইতিহাস বেমালুম সে-কথা ভুলে গেছে। এই উপন্যাসে সেই মিসিং লিংকটিকে খুঁজে বার করার চেষ্টা। না! রূপমঞ্জরী’র নায়ক সময় নয়। কারণ গােটা অষ্টাদশ-শতাব্দী-ব্যাপী মহাকাল এই গৌড়দেশে বড় একদেশদর্শী। শতাব্দীর শুরু থেকে দক্ষিণাঞ্চলে বােম্বেটেদের অত্যাচার, তারপরেই বগীর হাঙ্গামা; পলাশীপ্রান্তরে যৌথ বিশ্বাসঘাতকতা!

288 pages, Hardcover

Published January 1, 2016

Loading...
Loading...

About the author

Narayan Sannal

1 book1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.