সোজা বাংলায় বললে, বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ কাহিনী এটা...
মাত্র ২৩ বছর বয়সে মুজতবা আলী আফগানিস্তান সরকারের অনুরোধে কাবুল কৃষি কলেজেশিক্ষক হিসেবে যোগদান করেন। "দেশে বিদেশে" ভ্রমন কাহিনীটি শুরু হয় তার কোলকাতা থেকে পেশওয়ার হয়ে কাবুল যাওয়ার বর্ণনা দিয়ে। কাবুলে তিনি যেসব আকর্ষনীয় ব্যক্তিত্বের সাথে পরিচিত হন অত্যন্ত সূক্ষ রসবোধের সাহায্যে তাদের সাথে কথোপোকথন ও দৈনন্দিন জীবনের কার্যকলাপ তুলে ধরেছেন ।ভ্রমণ কাহিনী হওয়া সত্বেও এটি আফগানিস্তানের লিখিত ইতিহাসের একটি অনবদ্য দলিল। কাবুলে অবস্থানের শেষ পর্যায়ে আফগানিস্তানের রাজনৈতিক প্রক্ষাপটের পরিবর্তন এবং বাচ্চায়ে সাকোর আক্রমণে বিপর্যস্ত কাবুল ত্যাগের করুন কাহিনীর মধ্য দিয়ে শেষ হয়েছে এই ভ্রমণ কাহিনী।
লেখকের রম্য রসাত্বক বর্ণনা, বিভিন্ন পরিচিত-অপরিচিত মানুষের সাথে রসালাপ, ভ্রমণের সময় বিভিন্ন স্থানের বর্ণনা এবং শেষ সময়ের করূণ অনুভূতি - সব মিলিয়ে সেরা! সেরা!! সেরা!!!
অবশ্যই পড়ার মতো বই।