Jump to ratings and reviews
Rate this book

একজন অতিমানবী

Rate this book
আমার নাম কিরি। আমি এমন একজন মানুষ যার বেড়ে ওঠা অনাথ আশ্রমে, রবোটদের তত্ত্বাবধানে। কোম অবশ্য আমার কথা বিশ্বাস করেনা। তার ধারণা আমার কোনো বাবা মা ছিলোনা। আমাকে ল্যাবরেটরীর একটা ক্লোন হিসেবে তৈরি করা হয়েছিলো।

রাত আরো গভীর হয়েছে। আমার এখন বাসায় গিয়ে ঘুমোনোর কথা। কিন্তু যে কারণেই হোক আমার এখন বাসায় ফিরে যেতে ইচ্ছে করছেনা। আমি হেঁটে হেঁটে নিজেকে ক্লান্ত করে ফেলতে চাই। মাঝে মাঝে আমার ভিতরে গভীর এক নিঃসংগতা এসে ভর করে। আমি তখন একা একা শহরের আনাচে কানাচে হাঁটতে থাকি।

80 pages, Hardcover

First published February 1, 1998

4 people are currently reading
105 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

402 books1,608 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
149 (19%)
4 stars
244 (31%)
3 stars
286 (36%)
2 stars
74 (9%)
1 star
25 (3%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Aishu Rehman.
1,114 reviews1,093 followers
February 4, 2020
সাধারণ মানুষের এই পৃথিবীতে অতিমানব হওয়ার যন্ত্রনা সেই সাথে একাকীত্বের কষ্ট কতটা বেদনাদায়ক হতে পারে সেটি এই বই পরলে বোঝা যায়। গল্পের নায়ক কিরি অনাথ আশ্রমে বড় হওয়া একজন সাধারণ মানুষ। একটু স্নেহের জন্য, একটু ভালবাসার জন্য কাঙাল। সেই ভালবাসা তার জীবনে আসে অতিমানবী লাইনার সাথে পরিচয় হবার পর যে কিনা কিরির মতই নিঃসঙ্গ। গল্পের শেষে নিজের ভালোবাসা কিরি কে ছেড়ে লাইনার বিদায় এবং কিরির আর্তনাদ যেন নিজের বুকে বেদনার ঝড় তোলে।

গল্প শেষ করার পরও এই হারানোর শূন্যতা মনে হাহাকার সৃষ্টি করে। আমি হয়ত এখানে মানবিক দিকের কথা বেশী বলে ফেললাম কিন্তু একটি সফল সায়েন্স ফিকশনে যা যা থাকা দরকার তার কোন কমতি নেই এই বইটিতে। টানটান উত্তেজনা আর সাথে কাহিনীর আচমকা মোড়। সব মিলিয়ে অসাধারণ একটি বই। আপনি উপভোগ না করে পারবেন না, লিখে দিতে পারি।
Profile Image for Rizal Kabir.
Author 2 books45 followers
December 26, 2019
আমাদের জেনারেশনে যখন আমরা এই বইটা পড়ি, তখন এটা পড়ে কান্নাকাটির ধুম পড়ে গেছিল।
এত আবেগ এই বইটায়। অনেকবার পড়ে আমার খুবই খুবই প্রিয় একটা বই। মনে হয় এখনও হাতের কাছে পেলে একবার পড়ে ফেলবো।
চমৎকার গল্প, চমৎকার লেখনী।
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,869 followers
February 6, 2023
এই রুদ্ধশ্বাস সায়েন্স ফ্যান্টাসিটি কল্পনা ও বিজ্ঞানের আড়ালে বড়ো গভীর ও নৈতিক কিছু প্রশ্ন তুলেছে।
ভালো লাগল।
Profile Image for Syeda.
21 reviews1 follower
June 3, 2020
Need a full tissue box when reading / rereading this.
Profile Image for Chowdhury Arpit.
188 reviews5 followers
December 5, 2023
শেষটা বড্ড কষ্টের। সাধারণত মুহম্মদ জাফর ইকবাল হ্যাপি এন্ডিং দেন। এবার ব্যতিক্রম হলো।

অতিমানব হয়ে বেঁচে থাকাটা কষ্টের। চরম সফলতা একাকীত্ব নিয়ে আসে।
Profile Image for Mithun Sarker.
358 reviews2 followers
December 4, 2022
শুধু কি ৪৬টি ক্রোমোজোম থাকলেই মানুষ হওয়া যায়? নাকি মানুষ হবার জন্যে মন দরকার হয়?

বইয়ের নাম : একজন অতিমানবী
বইয়ের লেখক : মোহাম্মদ জাফর ইকবাল
বইয়ের পেজ সংখ্যা : ৭১টি

অনেক বছর ধরেই বাড়িতে পড়েছিল বইটা। আজকে শেষ মেশ পরেই ফেললাম। এক বসায় শেষ। এটি দিয়েই টেক্সট বুক এর বাইরের সাহিত্যে পা দিচ্ছি বলতে গেলে। যদিও এর আগে অনেক বই পড়েছি তবে টা সব ইন্টারনেট এ (সব ইংরেজি)। ফিজিক্যালি পড়া এইটাই আমার প্রথম বই(বাংলা সাহিত্যে)। আর সত্যি বলতে ভালোই লেগেছে।

স্টোরি:
এই গল্পটি ভবিৎসতের কোনো এক সময়ে, গল্পের মূল চরিত্র হলো কিরি। সে অনাথ। একদিন দোকানে পানীয় পান করার সময় কিছু খারাপ লোক দোকানে ঢুকে পরে মানুষের অর্গান নিতে, এমন সময় কিরি এর প্রতিবাদ করে ও তাদেরকে হারিয়ে ফেলে। এর পর সে বের হয়, রাস্তায় একজন প্রতিরক্ষা ডিভিশন এর মেয়ে তাকে তাদের একটা ইউনিট এ যুক্ত হতে বলে তার কর্ম দেখে কিন্তু কিরি মানা করে দেয়। কিছুতেই না মানায় মেয়েটি তাকে একটি কমিউনিকেটর দিয়ে চলে যায়। কিছু সময় পর কয়েকজন গুন্ডা কিরি কে আক্রমণ করে, কিরি নিজের জীবন বাঁচায়, কিন্তু এর মধ্যে একজন গুন্ডা মারা যায় ঘাতকদের আঘাতে। এমন সময় পুলিশ চলে আসে পুলিশের মেশিনে দেখা যায় কিরি লোকটিকে মেরে ফেলেছে কিন্তু আসলে সে তো তাকে মারে নেই। তাকে ফাঁসানো হচ্ছে। তাকে বন্ধি করা হলে সে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর মেয়েটির সাথে যোগাযোগ করে, কিছু সময় পর প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তরে বলে তারা তাকে রক্ষা করবে কিন্তু একটা শর্তে তাকে তাদের হয়ে কাজ করতে হবে। একভাবে বাধ্য হয়েই রাজি হয় কিরি, আর একদিনেই বদলে যায় তার পুরো জীবন। নানা ধরনের যন্ত্রপাতি দিয়ে তার দেহ কে মডিফাই করা হয়। তার মিশন হলো একজন কে মরার, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে টা মানুষ ও না আর নাই বা রোবট। কিছুই জানানো হলো না কিরি কে, শুধু বলা হলো তাকে উল্লেখ্য বস্তুটিকে মারতে হবে। এরকম করতে একদিন তাদের সংঘর্ষ হয়, মরার সময় পিছিয়ে পরে কিরি। সেই ভয়ংকরী বস্তুটি তার সম্মানে যেনো এক নিরীহ মানুষ। সে বুঝতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয় তাকে সঠিক উত্তর বলে নেই। এর পরে শুরু হয় আরেক চ্যাপ্টার।

- এর থেকে বেশী কিছু বললে পরে মজা পাবেন না।

বইটির প্লট শুরু থেকেই বলা যায়। কারণ এরকম অসংখ্য গল্প আছে আজকের দুনিয়ায়। এরপরেও এ গল্প যেনো পাঠক কে আর্কষণ করে রাখে। সাইন্স ফিকশন হলেও এতে রয়েছে মনুষ্যত্ববোধ। রয়েছে মানবিক আচরণ ও ভালোবাসা। শেষের দিকে দিয়ে যদিও একটু বেশিই লাভ স্টোরি টাইপ লেগেছে তার পরেও যথেষ্ট ভালো ছিলো। গল্পের মূল বিষয়টি আমার কাছে অসাধারন লেগেছে। একটি সাইন্স ফিকশন বইয়ে যা যা দরকার তার সবই আছে।

গল্পটাকে সুপারহিরো গল্পের সাথেও তুলনা করা যায়। গল্পটা তার সাথে মানাবেও। প্লটটি অনেকটুকু সুপারহিরো এর মতই বলা চলে।

মানুষ হতে গেলে ৪৬টা ক্রোমোজোম লাগে না, লাগে ভালোবাসা ও সুন্দর মন।

ওভারঅল ৭.৫/১০।

এতদূর পরে থাকলে ধন্যবাদ। লেখায় বানান ভুল থাকে ক্ষমা করবেন, বাংলায় আমি বেশি লিখি না বলে অত ভালো না।
Profile Image for Ishra Maria.
101 reviews
June 25, 2021
গল্পের নায়ক কিরি অনাথ আশ্রমে বড় হওয়া একজন সাধারণ মানুষ।তাকে নিরাপত্তা বাহিনী এক অতিমানবীকে হত্যা করার নির্দেশ দেয়।কিন্তু অতিমানবী লাইনার সাথে পরিচয় হবার পর সে উপলব্ধি করতে পারে লাইনা কিরির মতই নিঃসঙ্গ।একটু স্নেহের জন্য, একটু ভালবাসার জন্য কাঙাল।কিরি জানতে পারে গবেষণার জন্য গ্রুটাস লাইনা সহ আরও নয় জন অতিমানবীকে ক্লোন করা হয়েছে এবং এই নয় জন মিলে একক সত্তা।কিরি লাইনাকে কথা দেয় ওদের সবাইকে একত্র করার।কিরি লাইনাসহ মোট চারজন অতিমানবীকে একত্র করে গ্রুটাসের কাছে নিয়ে গিয়ে বুঝতে পারে তারা ষড়যন্ত্রে পা দিয়েছে।তার ক্রোমোজমে ঢুকিয়ে দেওয়া হয়েছে রেট্রো ভাইরাস এবং অতিমানবীরা সেচ্ছামৃত্যূ বেছে নিতে চাইলে গ্রুটাস তার টেকনিশিয়ানদের নির্দেশ দিয়েছে ক্রায়োজেনিক তাপমাত্রায় নিয়ে তাদের শারীরিক কার্যক্রম বন্ধ করে দিতে।কিরি তার শরীরের বিভিন্ন জায়গায় বসানো বিস্ফোরকের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে শেষ পর্যন্ত লাইনার কাছে পৌছাতে পারে কিন্তু লাইনা তাকে বোঝায় তারা অনাহুত অতিমানবী পৃথিবীর সভ্যতা তাদের জন্য নয়।লাইনা মৃত্যুর আগে কিরির মস্তিষ্ক থেকে তার ব্যাপারে সমস্ত স্মৃতি মুছে নিয়ে যায়।
Profile Image for Bubun Saha.
203 reviews6 followers
September 5, 2022
একজন অতিমানবী
মুহাম্মদ জাফর ইকবাল
সময় প্রকাশন
মম : ১২৫ টাকা (বাংলাদেশী টাকা)

ঘটনার সময়কাল অনেক এগিয়ে যেখানে মানুষ, ক্লোন, পরামানব, অতিমানব, রোবট সবাই একসাথে বাস করছে। কিরি নামক এক মানুষের ওপর পৃথিবীর প্রতিরক্ষা বিভাগ দায়িত্ব দিয়েছে এক অতিমানবীকে হত্যা করার। কিরি নিজেকে মানুষ বলেই ভাবে, কিন্তু সে মানুষ না মানুষের ক্লোন সেটা জানা যায় না।

সেই নাম না জানা অতিমানবীর দেখা পায় কিরি। আর জানতে পারে গোপনীয় অনেক তথ্য, যা কিরিকে ভাবিয়ে তোলে সঠিক সিদ্ধান্ত নিতে।

৭৯ পাতার টানটান কল্প বিজ্ঞান উপন্যাস। পড়ে ভীষণ ভালো লেগেছে। এই রকম উপন্যাস চলচ্চিত্র বানানোর জন্য উপযুক্ত।
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.