What do you think?


Rabindranath Ekhane Kakhano Khete Asenni
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
July 24, 2025
বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কিছু সৃষ্টি আছে যার নাম শুনলেই মনের মধ্যে এক অন্যরকম চাঞ্চল্য সৃষ্টি হবে.. তবে নামের পাশাপাশি যদি চাঞ্চল্য সৃষ্টির কারণ হয়ে ওঠে রোমহর্ষক কাহিনী, তাহলে যে তার চাহিদা ঊর্ধ্বমুখী হবে সেটা আর বলবার অবকাশ রাখে না.. তবে বাংলাদেশের 'থ্রিলার সম্রাট' মোহাম্মদ নাজিম উদ্দিন শুধু উপন্যাসের নামেই যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা কিন্তু নয়, কাহিনীর প্রতিটা অধ্যায়তেও তিনি সেই মুন্সিয়ানা বজায় রেখে গেছেন.. ভূমিকা ছেড়ে এবার চলে আসি সরাসরি কাহিনী প্রসঙ্গে; বাংলাদেশের এক মফস্বল শহর সুন্দরপুরে অবস্থিত এক বিখ্যাত ও রহস্যময় রেঁস্তোরা ও সেই রেঁস্তোরার রহস্যময়ী মালকিন মুসকান জুবেরি-কে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই উপন্যাসের পটভূমিকা.. আর এই রহস্যময় রেঁস্তোরার অন্তরালে ঘটে চলা এক অবিশ্বাস্য ঘটনার তদন্ত করতেই এই সুন্দরপুরে পা রাখেন উপন্যাসের নায়ক নুরে ছফা.. আর তার সাথেই সহযোগী চরিত্র হয়ে এই উপন্যাসে হাজির হয় আসাদুল্লাহ, রমাকান্ত কামার, আতর আলি ও ফালু-র মতো বেশ কিছু ধোঁয়াটে ব্যক্তিত্ব.. কাহিনী যত এগোতে থাকে, রহস্যও তত ঘনীভূত হতে থাকে.. যে মুহূর্তে পাঠকের মনে হতে শুরু করবে এই বুঝে সব ধরে ফেললাম, ঠিক তখনই একটা ছোট লাইন পাঠকের সেই চিন্তা সম্পূর্ণ ধূলিসাৎ করে দেবে.. লেখকের কলমের আশ্চর্য জোর না থাকলে পাঠককে এইভাবে ঘাবড়ে দেওয়া বোধহয় খুব একটা সোজা ব্যাপার নয়.. কাহিনীর শেষে পাঠক এক অন্যরকম নেশায় বুঁদ হয়ে যাবেন.. সেই নেশা মুসকান জুবেরি-র নেশা.. মুসকান জুবেরি চরিত্রটিকে লেখক এতটাই যত্ন নিয়ে বানিয়েছেন যে পাঠক মুগ্ধ হয়ে থাকতে বাধ্য.. রহস্যের জট ছাড়ল নাকি রহস্য আরো ঘনীভূত হল- এই দোটানার মাঝেই হাতে তুলে নিতে হবে এই সিরিজের দ্বিতীয় বই 'রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি'.. কারণ মুসকান জুবেরির আরও রহস্য যে অপেক্ষা করে আছে পরের পর্বে..
May 26, 2025
নাজিমউদ্দিনের পড়া প্রথম বই! এই বইয়ের মাধ্যমেই লেখকের সাথে পরিচয়। কিছু বই থাকে যেগুলো হাইপের সাথে কোয়ালিটির আকাশ পাতাল ফারাক। কিন্তু এই বইটা হাইপ যেমন পরতে পরতে থ্রিল ও তেমন! বই শেষে মুশকান জুবেরী হওয়ার চেষ্টা করেনি এমন লোক বোধহয় কমই আছে! থ্রিলারপ্রেমীদের জন্য অবশ্যপাঠ্য!!
February 28, 2024
One of the finest thriller books in bangla
Displaying 1 - 3 of 3 reviews



