'আমি এই বুঝি যে, সেই সাহিত্যই সার্থক যা মানুষকে জ্ঞানের পথে, কর্মের পথে, শুভবুদ্ধির পথের অগ্রসর করে নিয়ে যায়।' এই বিশ্বাসে প্রণীত সুখলতা রাও ছোটদের জন্য পরম্পরাগত গল্পকাহিনীর সংগ্রাহক ও নবভাষ্যে পরিবেশক রূপে সমধিক পরিচিত হলেও তাঁর রচনাসংগ্রহের এই প্রথম খন্ডে তাঁর রচনার বিষয় ও চারিত্র্যের ব্যাপ্তি ও বৈচিত্রই স্বতঃপ্রকাশ। তাঁর প্রবন্ধ, কবিতা, গান, ধাঁধা, জীবজন্তুর কথা, স্বাস্থ্যবিধিশিক্ষা ইত্যাদি বহুবিধ রচনার সঙ্গেই এই সংকলনে অন্তর্গত হয়েছে কালিন্দিচরণ পানিগ্রাহীর ওড়িয়া উপন্যাসের অনুবাদ 'মাটির মানুষ' ও অগ্রন্থিত দুর্লভ শিশুসাহিত্যনিদর্শন।