76%
"রা" মানে কি পাঠকের জানা দরকার। এটি একটি বীজনামের সংক্ষিপ্ত রূপ। শতম গ্রহ মানে হয়তো সহস্রার চক্র। অর্থাৎ উপন্যাসে অন্তঃস্থ আত্মাকেই কেন্দ্রীয় চরিত্র করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, এতে আধ্যাত্মিকতা কিনবা নৈতিকতার বালাই নেই, বরং আছে "সাতে-পাঁচে বেশ থাকা"। সংসারের ভূমি থেকে বিবেচনা করলে আধ্যাত্মিকতা পানসে লাগে। মার-দাঙ্গা নেই, কেনাবেচা নেই, হিংসে মারামারি নেই - এ আবার কেমন জীবন। আমার এক বোন শ্বশুরবাড়িতে একটানা বেশিদিন তিষ্ঠতে পারে না। কেননা সেখানটা তুলনামূলকভাবে শান্তির জায়গা, বরং বাপের বাড়িটা অশান্তিতে গমগম করছে, সেটাই বেশ লাগে। দুঃখের ব্যাপার হল বাপের বাড়ির কিন্তু এমন ভাগ্য কি কর্ম নেই যেখানে আকাশ থেকে "রা" জাতীয় কেউ কোনদিন খসে পড়বে। আর যদি বা কোনওদিন খসেও পড়ে, তাহলেও প্রথম অবকাশেই চম্পট দেবে আর ফিরে আসবার নামটি করবে না। করালী ডাক্তারের চরিত্রটি অনবদ্য, বাস্তবে কতকটা সেইরকম মানুষ দেখেওছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পিত গাঁ এমনই - ভ্রষ্ট, রুষ্ট, পুষ্ট, শিষ্ঠ যেমন আছে, কেষ্ট আর ইষ্টও আছে তেমনই। প্রকৃতির বিবৃতি দেদার, আবার বিকৃত কিম্ভুতেরও অভাব নেই। বড়োই মজাদার উপন্যাস।
এখন কি পড়বো? অদ্ভুতুড়ে সিরিজের সবে মোটে চারটে বই পড়ে শেষ করলাম , এখন সামনে কোনটা পড়বো ভাবছি। গজাননের কৌটো কেমন হয়!