" ঐ ঝোলে ঐ ঝোলে
দাদামশাইয়ের থলে
যদি ফাটে দুম করে
গোলেমালে, তালেগোলে
ভাট কবি বলে তাই
না করিয়া গজগজ
চলো সবে বজবজ
চপসহ মাল খাই
বেকার ঝামেলা নাই "
নবারুণ ভট্টাচার্যের অদ্ভুত গল্পগ্রন্থ এটি। তিন ফ্যাতাড়ুকে নিয়েই সবকিছু । এই ফ্যাতাড়ুরা সাধারণ মানুষের মতো না। তাদের ভাবনা জগৎ একেবারেই ভিন্ন। এই তিন ফ্যাতাড়ুর অন্যতম কবি পুরন্দর ভাট। উপরের কবিতাটি পুরন্দর ভাটেরই কাব্যশক্তির নমুনা।
লেখার স্টাইল কারো সাথেই মিলবে না৷ ভদ্রলোকসমাজ মতে, নবারুণের লেখায় অশ্লীলতা আছে। অথচ নবারুণের লেখার ধাঁচই আলাদা তা ক'জন বোঝে আর ক'জনই হজম করতে পারে!
বিচিত্র ধরনের লেখা পড়তে চান? নবারুণ পড়ুন।