Jump to ratings and reviews
Rate this book

SEI SAMAY

Rate this book
এই সেই সময় যখন কলকাতার বাবুসমাজ সূরা, নারী ও বুলবুলি-বিলাসে মগ্ন, যখন নব্যশিক্ষিত যুবকেরা প্ৰাণপণে ইংরেজ-অনুকরণে মত্ত, গ্রাম নিঃস্ব করে প্রজাশোষণের অর্থে চলেছে সংস্কৃতিচার্চা, সমাজ ও ধর্ম সংস্কার, তরুণ বিদ্যাসাগর রাত্রি জেগে রেড়ির তেলের আলোয় রচনা করছেন বাংলা গদ্যভাষা, জেগে উঠছে মধ্যবিত্ত শ্রেণী, এই সেই সময়- হ্যাঁ, একটি বিশেষ সময়ই সুনীল গঙ্গোপাধ্যায়ের এই সুকীর্তিত উপন্যাসের মুখ্য চরিত্র। তিনি নিজেও এ-উপন্যাস সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন- “আমার কাহিনীর পটভূমিকা ১৮৪০ থেকে ১৮৭০ খ্ৰীষ্টাব্দ। এবং এই কাহিনীর মূল নায়কের নাম সময়।” লিখেছেন, “সময়কে রক্ত-মাংসে জীবিত করতে হলে অন্তত একটি প্রতীক চরিত্র গ্রহণ করতে হয়। নবীনকুমার সেই সময়ের প্রতীক। তার জন্মকাহিনী থেকে তার জীবনের নানা ঘটনার বৈপরীত্য, শেষ দিকে এক অচেনা যুবতীর মধ্যে মাতৃরূপ দৰ্শন এবং অদ্ভুত ধরনের মৃত্যু, সবই যে সেই প্রতীকের ধারাবাহিকতা, আশা করি তা আর বিশদভাবে এখানে বলবার প্রয়োজন নেই। প্রয়োজনীয় কথা শুধু এই যে, নবীনকুমারের চরিত্রে এক অকাল-মৃত্যু অসাধারণ ঐতিহাসিক যুবকের কিছুটা আদল আছে। অন্য কোনো প্ৰসিদ্ধ পুরুষের নাম বা জীবনকাহিনী আমি বদল করিনি...”। সত্যিই তাই। নাটকের শুরুতে যেমন দেওয়া থাকে পাত্ৰপাত্রীর নাম ও পরিচয়, তেমনভাবে এই বিপুল বর্ণাঢ্য উপন্যাসেরও গোড়াতেই যদি দেওয়া থাকত বিস্ময়কর মনে হত সেই তালিকা৷ মাইকেল, বিদ্যাসাগর, ডিরোজিও, হেয়ার সাহেব, দেবেন ঠাকুর-কে নেই। সমগ্র উনবিংশ শতাব্দীই যেন নানান চরিত্র হয়ে চোখের সামনে জীবন্ত। যেটুকু তফাৎ তা হল, গবেষকের রচনায় প্ৰাণ থাকে না, সুনীল গঙ্গোপাধ্যায় সেই প্ৰাণটি প্রতিষ্ঠা করেছেন। এক দুরন্ত সময়ের জীবন্ত চলচ্চিত্র ‘সেই সময়’।

Hardcover

Published January 1, 2016

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (72%)
4 stars
6 (27%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Pranay Mukherjee.
9 reviews
August 5, 2026
এটা কোনো গল্প নয়। সেই সময় বাঙালির ইতিহাস। বাংলার ইতিহাস।
Profile Image for Tathagata.
49 reviews3 followers
August 26, 2024
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সেই সময়’ শুধু একটা বই নয়, এটা একটা আস্ত যুগ। উনিশ শতকের কলকাতার সেই সময়টাকে লেখক যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা এক কথায় অসাধারণ। ইতিহাস আর গল্পকে তিনি এমনভাবে মিশিয়েছেন যে বিদ্যাসাগর বা মাইকেল মধুসূদনের মতো মানুষেরা আপনার চোখের সামনে একদম জীবন্ত হয়ে উঠবে।
This is not just a book; it is a masterpiece. Sei Samay is an epic that transports you back to 19th-century Bengal, a time of massive change and revolution. Sunil Gangopadhyay’s storytelling is so powerful that you don’t just read about history—you feel like you’re living in it. He mixes real historical figures like Vidyasagar and Michael Madhusudan Dutt with fictional characters so seamlessly that the entire era comes alive.
তৎকালীন সমাজের বদল আর সাধারণ মানুষের লড়াইয়ের গল্পটা পড়তে খুব ভালো লাগে। এত বড় কাহিনী হলেও পড়ার সময় কোথাও বোরিং লাগে না। অনেক রিসার্চ থাকলেও ওনার গল্পবলার ধরনটা খুব সহজ। আধুনিক বাঙালির সংস্কৃতি আর শেকড় বুঝতে চাইলে এই বইটা পড়া একদম মাস্ট। এক কথায় বলতে গেলে, এটা একটা কালজয়ী সৃষ্টি যা সবার সংগ্রহে থাকা উচিত।
The way he describes the social shifts, the birth of the Renaissance, and the personal struggles of the people during that time is incredible. The research is deep, but the story never feels heavy or boring. It’s a massive saga filled with emotion, culture, and drama. If you want to understand the roots of modern Indian thought and culture, this is a must-read. It’s a legendary work that everyone should experience at least once.
Displaying 1 - 2 of 2 reviews