Late Binoy Majumdar was born in Myanmar (erstwhile Burma) on the 17th of September 1934. His family later moved to what is now West Bengal in India. Binoy loved mathematics from his early youth. He completed 'Intermediate' (pre-University) from the Presidency College of the University of Calcutta. Although he graduated with a degree in mechanical engineering graduate from Bengal Engineering College, Calcutta, in 1957, Binoy turned to poetry later in life. He translated a number of science texts from the Russian to Bengali. When Binoy took to writing, the scientific training of systematic observation and enquiry of objects found a place, quite naturally, in his poetry. His first book of verse was Nakshatrer Aloy (in the light of the stars). However, Binoy Majumdar's most famous piece of work to date is Phire Esho, Chaka (Come back, O Wheel, 1960), which was written in the format of a diary. The book is dedicated to Gayatri Chakravorty Spivak, a fellow-Calcuttan and contemporary of Majumdar.
বিনয় মজুমদারের ১২ টি নাতিক্ষুদ্র লেখার সংকলন। তার মধ্যে পাঁচটি লেখা ই জীবনানন্দ কে নিয়ে। বাকি লেখাগুলোর কোনটা নিজ কবিতা,কোনটা এমনি এমনি ই লেখা,আবার একটা ক্ষুদ্র নাটিকা ও রয়েছে।লেখাগুলো সুন্দর কিন্তু কেমন যেনো অসংলগ্ন। যাই হোক বিনয়ের একটা উপলব্ধি খুব অভিভূত করেছে আমাকে -" রবীন্দ্রনাথের কবিতা পাঠ করতে-করতে পাঠক, নিজেকে অত্যন্ত তুচ্ছ ( রবীন্দ্রনাথের তুলনায়) মনে করতে বাধ্য, আর জীবনানন্দের কবিতা পাঠ করতে-করতে পাঠক নিজেকে অত্যন্ত মূল্যবান মনে করতে বাধ্য"। জীবনানন্দ পাঠের ফলে এই যে নিজেকে আরো একটু ক্লোজআপে দেখা, সেই কারনে তিনি অত্যন্ত প্রিয় আমার। ধন্যবাদ বিনয়কে, ধূসর জীবনানন্দ সম্পর্কে এই উপলব্ধি জনসম্মুখে উপস্থাপনের জন্য।
ধূসর জীবনানন্দ.... বিনয় মজুমদার.... . "তুমি কষ্ট পাচ্ছ সেই কষ্টের কথা লিখে তুমি আনন্দ পেতে পার। সৃষ্টির ব্যাপারে এই আনন্দটা তিনটে স্তরে বিভক্ত। লেখার আগে একটা জিনিস ভাবতে হচ্ছে, তখনকার আনন্দ একরকম; যখন লিখছি তখন একরকম, আর লেখার শেষে আরেক রকমের আনন্দ। আনন্দ না থাকলে শিল্প সৃষ্টি হয় না।" . "কবিতা কী? কবিতা কী তা বলা অসম্ভব। কেন? বলুন তো আপনি কী? আপনি কি একশো কোটি বছর আগে থেকে পৃথিবীতে আছেন? আপনি মরলে কি যে-কোনো অবস্থায় হোক প্রাণ নিয়ে বেঁচে থাকতে পারবেন? আপনি যখন আলুডাল খান, এই আলুডাল পাকস্থলীতে গিয়ে হজম হয়ে শেষে আপনার প্রাণবন্ত মাংস হয়। তাহলে দেখা যাচ্ছে পাকস্থলীতে জড়বস্তু আলুডাল প্রাণবন্ত হচ্ছে অর্থাৎ পাকস্থলীতে প্রাণ সৃষ্টি হচ্ছে। এই তত্ত্বে কি আপনি বিশ্বাস করতে পারেন? যদি না পারেন তবে আপনার প্রাণ কী? এইভাবে দেখা যাবে যে আপনি নিজের সম্বন্ধে কিছু কথা জানেন না। নিজেকেই পুরোপুরি জানেন না আপনি। তাহলে কবিতা কী তাও আপনার জানা অসম্ভব।" . "কালোত্তীর্ণ নয় কালোপযোগী লেখাই অমর। অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যা যা ঘটেছিল ও ঘটেছে তাই কবিতায় লিখলে এই কবিতাই হয়ে যায় অমর।.... তাহলে দেখা যায় কবিতা নয় আসলে খবরের কাগজই সব অমর- হাজার হাজার বছর পরেও সযত্নরক্ষিত এই সংবাদপত্রসমূহ পড়বে পৃথিবীর লোকজন।" . মূলত এই কথা কয়টা আর "অদ্ভুত আঁধার এক" নামক প্রবন্ধ ছাড়া এই বইয়ে পড়ার মতন তেমন কিছু আছে বলে মনে হল না আমার। "ধূসর জীবনানন্দ" নামে বিনয়ের একটা কবিতা আছে, সেই নামানুসারেই মূলত এই বইয়ের নাম। আমরা সবাই জানি বিনয়ের কবিতা কেমন জীবননান্দ-প্রভাবিত ছিল। ভেবেছিলাম, এই বইতে তার কিছু জানতে পাবো। কিন্তু দেখা গেল এখানকার বেশিরভাগ রচনাই মূলত বিনয়ের মানসিক অসুস্থতার পর। সুতরাং লেখায় সেই অসংলগ্নতা রয়েছে। কেবল ওই একটি প্রবন্ধ ছাড়া, যা ১৯৬৬ সালে লেখা। . বইটি প্রকাশ করেছে কবি প্রকাশনী। গায়ের দাম ১৫০ টাকা। "না-কিনলেও-চলে" টাইপ বই। হাতের কাছে পেলে পড়লেন, না পড়লেও এমন কোনো ক্ষতিবৃদ্ধি হবে না।