What do you think?

সন্তু-কাকাবাবু #5
মিশর রহস্য
সন্তু আর কাকাবাবুর অভিযান যেমন দুর্ধর্ষ তেমনই বৈচিত্র্যপূর্ণ। প্রথমত, জট খুলতে যাওয়া সেই পিরামিডের দেশে, মিশরে; আর সেখানে গিয়ে পিরামিডের মধ্যেই যত চূড়ান্ত কাণ্ডকারখানা। সে-কাণ্ডকারখানায় যত রোমাঞ্চ, যত উত্তেজনা তার মূলে আবার হিয়েরোগ্লিফিক্স ভাষা। কী ভাবছ? এ-ভাষার নাম শুনিনি? সন্তু কিন্তু শুনেছে। এ হল একরকম ছবির ভাষা। মিশরের পিরামিডে কিংবা অন্য-সব স্মৃতিস্তম্ভে ছবি এঁকে-এঁকে অনেক কথা লেখা হত একসময়। অবলুপ্ত সেই ভাষার নামই হিয়েরোগ্লিফিক্স।
কী ভাগ্যি কাকাবাবু একসময় ইজিপ্টে ছিলেন এবং তখন তিনি এ-ভাষা নিয়ে কিছুটা চর্চা করেছিলেন। সেইজন্যেই না ডাক পড়ল তাঁর এ-ভাষার কিছু ছবির পাঠোদ্ধার করতে। নিতান্ত নিরীহ সেই কাজ করতে গিয়ে সন্তু আর কাকাবাবু যে কীভাবে জড়িয়ে পড়লেন এক ভয়ংকর জালে এবং কীভাবে যে শেষ পর্যন্ত ঘটল সব উৎকণ্ঠার অবসান, তাই নিয়েই এই আশ্চর্য কাহিনী লিখেছেন ছোটদের মনের মতো লেখক সুনীল গঙ্গোপাধ্যায়।

144 pages, Hardcover
First published April 1, 1985
About the author
Sunil Gangopadhyay
742 books1,025 followersSunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.
Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.
Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.
As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).
Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.
Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.
Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 28 of 28 reviews
May 14, 2018
কাকাবাবুর কাছে এসেছে আল মামেন নামে এক মিশরীয়। উদ্দেশ্য, একটি দুষ্প্রাপ্য মিশরীয় লিপির পাঠোদ্ধার। আল মামেন কোন সাধারণ ব্যবসায়ী নয়, সে নাকি মিশরের বিপ্লবী নেতা মুফতি মোহম্মদের শিষ্য। কাকাবাবুকে দিল্লিতে নিয়ে গিয়ে মুফতি মোহম্মদের সঙ্গে সাক্ষাত করাবার ব্যবস্থা করল সে। কিন্তু কাকাবাবুকে কী যেন একটা সাংকেতিক লিপির ইঙ্গিত করে মারা গেলেন মুফতি মোহাম্মদ।
দুষ্প্রাপ্য সেই লিপির সাংকেতিক সূত্র ধরে কাকাবাবু আর সন্তু পৌঁছোল মিশরে। কী হল তারপর? রহস্যভেদে সন্তু-কাকাবাবু।

September 21, 2024
৩.৫/৫
এই গল্পে যেটা সবচেয়ে ভালো লাগে আমার সেটা হল হানি আলকাদির সাথে কাকাবাবুর এক ধরনের বন্ধুত্ব।

November 12, 2022
কাকাবাবু আর সন্তুর সাথে মিশরের বেশ জমাটি একটা রহস্যের সমাধান করা গেলো। দারুণ।
রেটিং: ৪.৫/৫
রেটিং: ৪.৫/৫
October 11, 2018
If you haven't read Kakababu you will never gonna know what's Bengali Mystry and adventure !! And don't try to compare this book with movie . Yes I have watched the movie . The movie is good. But the book is better .
January 9, 2023
গল্পের প্রধান যিনি কাকাবাবু,তাকেই ঠিকমতো জানতে বুঝতে পারলাম না।
প্রথম পড়া কাকাবাবু জন্যেই কী এমন লাগলো?

August 23, 2026
মিশর রহস্য যেন প্রাচীন সভ্যতার ছায়ায় এক রোমাঞ্চকর অভিযান। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ বাংলা সাহিত্যের এমন একটি অধ্যায় যেখানে অভিযান, রহস্য, ইতিহাস, ভূগোল আর কল্পনা একসঙ্গে মিশে গেছে। এই সিরিজের প্রতিটি বই পাঠককে নিয়ে যায় একেকটি নতুন দেশ ও নতুন অভিজ্ঞতার মধ্যে। "মিশর রহস্য" সেই ধারারই একটি চমৎকার সংযোজন। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে প্রাচীন সভ্যতা, পিরামিড, অজানা সংকেত, গুপ্তধন এবং বিপদের হাতছানির ইঙ্গিত।
গল্পের কেন্দ্রে যথারীতি কাকাবাবু ও সন্তু। কাকাবাবু অর্থাৎ রাজা রায়চৌধুরী শুধু একজন দুঃসাহসী অভিযাত্রী নন, তিনি ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন একজন মানুষ। তার একটি পা নেই, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার সাহস, বুদ্ধি কিংবা অভিযানের আকাঙ্ক্ষাকে বিন্দুমাত্র দমিয়ে রাখতে পারে না। আর সন্তু হলো তার ভাইপো এবং সার্বক্ষণিক সঙ্গী। এবং সে কিন্তু কৌতূহলী, সাহসী এবং বিপদের মুহূর্তেও কাকাবাবুর পাশে থাকার মতো বিশ্বস্ত।
এই উপন্যাসের সূচনা হয় এক রহস্যময় মিশরীয় ব্যক্তিকে ঘিরে। কাকাবাবুর সামনে আসে প্রাচীন মিশরীয় ইতিহাসের সঙ্গে যুক্ত এক অদ্ভুত রহস্য এবং সাংকেতিক সূত্র। বিষয়টি যত এগোতে থাকে, ততই বোঝা যায় এর পেছনে রয়েছে বহু পুরোনো কোনো গোপন তথ্য, যার সন্ধান পেতে হলে যেতে হবে মিশরে। এরপর শুরু হয় কাকাবাবু ও সন্তুর নতুন অভিযান।
মিশর সভ্যতার ইতিহাসে যার গুরুত্ব অপরিসীম। হাজার হাজার বছরের পুরোনো পিরামিড, ফারাওদের ইতিহাস, মমি, প্রাচীন লিপি এবং অসংখ্য অমীমাংসিত রহস্য এই দেশকে এমনিতেই রোমাঞ্চের উপযুক্ত পটভূমি করে তুলেছে। সুনীল গঙ্গোপাধ্যায় সেই আবহকেই গল্পের অন্যতম প্রধান চরিত্রে পরিণত করেছেন। মিশরের মরুভূমি, পিরামিড এবং প্রাচীন সভ্যতার বর্ণনা পড়তে পড়তে মনে হয়, আমিও যেন কাকাবাবু ও সন্তুর সঙ্গে একই অভিযানে বেরিয়ে পড়েছি।
তবে "মিশর রহস্য" কেবল প্রাচীন সভ্যতার বর্ণনা নয়। রহস্যের সঙ্গে জড়িয়ে আছে মানুষের লোভ, ষড়যন্ত্র এবং ক্ষমতার আকাঙ্ক্ষা। প্রাচীন কোনো সম্পদ বা ঐতিহাসিক সূত্রের সন্ধান যখন বর্তমান সময়ের মানুষের হাতে এসে পড়ে, তখন তার মূল্য শুধু ইতিহাসের কাছে থাকে না তা হয়ে ওঠে লোভী মানুষের কাছে বিপুল সম্পদের সম্ভাবনা। আর সেখান থেকেই তৈরি হয় সংঘাত।
উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো সাংকেতিক সূত্র ও রহস্য উন্মোচনের প্রক্রিয়া। কাকাবাবু কোনো সমস্যার সমাধান করেন শুধু শক্তি দিয়ে নয়, তার তীক্ষ্ণ বুদ্ধি, পর্যবেক্ষণশক্তি এবং ইতিহাস সম্পর্কে তার অসাধারণ জ্ঞান। তাই কেবল গল্প পড়ে যাই না, বরং কাকাবাবুর সঙ্গে সঙ্গে রহস্যের সমাধান করার চেষ্টা করি আমিও। এই অংশটিই বইটিকে নিছক অ্যাডভেঞ্চার কাহিনি থেকে একটি বুদ্ধিদীপ্ত রহস্য উপন্যাসে পরিণত করেছে।
অন্যদিকে সন্তুর উপস্থিতি গল্পে এনে দেয় আলাদা প্রাণ। কাকাবাবুর পরিণত বুদ্ধি আর সন্তুর কিশোরসুলভ কৌতূহলের মধ্যে একটি চমৎকার ভারসাম্য রয়েছে। কাকাবাবু ও সন্তুর সম্পর্কও এই সিরিজের অন্যতম বড় আকর্ষণ। তাদের সম্পর্কের মধ্যে অভিভাবকসুলভ স্নেহ যেমন আছে, তেমনই আছে বন্ধুত্বের উষ্ণতা।
সুনীলের লেখার বড় গুণ হলো তার সহজ অথচ জীবন্ত ভাষা। তিনি জটিল ঐতিহাসিক তথ্যকে এমনভাবে গল্পের মধ্যে ব্যবহার করেছেন যে তা কখনোই আলাদা করে ইতিহাসের বই পড়ার মতো মনে হয় না। আমার কাছে মিশর রহস্য এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো অতীত ও বর্তমানের সংযোগ। হাজার হাজার বছর আগের একটি সভ্যতার রেখে যাওয়া চিহ্ন কীভাবে বর্তমান সময়ের মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে এই ভাবনাটি গল্পে এক ধরনের গভীরতা তৈরি করেছে। পিরামিড এখানে শুধু পাথরের বিশাল স্থাপনা নয়, তারা হয়ে উঠেছে অতীতের নীরব সাক্ষী। সেই নীরবতার ভেতর থেকেই যেন উঠে আসে রহস্যের ডাক।
মিশর রহস্য কাকাবাবু সিরিজের এমন একটি অভিযান, যেখানে রোমাঞ্চের সঙ্গে ইতিহাসের মেলবন্ধন ঘটেছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে। কাকাবাবুর সাহস, সন্তুর কৌতূহল, মিশরের প্রাচীন সভ্যতার রহস্যময় আবহ এবং একের পর এক বিপদের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে। এবং বইটি পড়ার পর মনে হয়, পৃথিবীর প্রতিটি প্রাচীন সভ্যতার বুকেই হয়তো এমন কিছু গল্প লুকিয়ে আছে, যেগুলো সময়ের ধুলোয় চাপা পড়ে আছে।
🍐 বইয়ের নাম: "মিশর রহস্য"
🍐 লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

August 5, 2022
Finished a book after months. I picked this one up as 1. It was highly revered 2. Kakababu books are usually light to read and easy to go through. Enjoyed it a lot but knocked off one star as this one's ending was sudden compared to the buildup of the story
December 1, 2022
মিশরের এক শীর্ষস্থানীয় নেতা যার বয়স ১০০ বছর। সে প্রায়ই ঘুম থকে ওঠে চোখ বন্ধ করে শুধু শুধু অনেক ছবি আঁকা শুরু করে। নেতার এক ভক্ত তাকে দিল্লিতে ডাক্তার দেখাতে নিয়ে আসে এবং কাকাবাবুর কাছে ছবিগুলোর অর্থ উদ্ধার করার জন্য সাহায্য প্রার্থনা করে। কিছুদিন পর কাকাবাবু সেই নেতার সাথে দেখা করতে যাওয়ার পর কাকাবাবুর সামনে কিছু ছবি আঁকিবুঁকি করে কাকাবাবুকে আর্শীবাদ করে মৃত্যুবরণ করে। সেই নেতার অন্য আরেক ভক্তও ছবিগুলোর অর্থ উদ্ধারের চেষ্টা করার জন্য কাকাবাবু যখন মিশর যায় তখন কাকাবাবুকে কিডন্যাপ করে; সে আবার রবীন্দ্রনাথের অনুরাগী ছিল।।
তারপর কাকাবাবু সন্তুকে নিয়ে পিরামিডের ভিতরে প্রবেশ করে সেই সংকেত লিপির মাধ্যমে আসল জিনিস উদ্ধার করে। সন্তুকে সাইকেল চালানো শেখাতে গিয়ে গল্পটা বড় করা হয়েছে শুধু শুধু। আর পুকুরে লাশ উদ্ধার করা ব্যর্থ চেষ্টা করার সময় সন্তুর কি যে অবস্থা হয়েছিল!

"ইহার চেয়ে হতাম। যদি আরব বেদুইন
চরণতলে বিশাল মারু দিগন্তে বিলীন"
March 1, 2024
Very appealing build up. But felt like an early ending.
April 1, 2026
রেটিং: ৪.৫/৫
মিসর,
রহস্যময় এক দেশে। যাকে পিরামিডে দেশ বলেই আমরা চিনি। মিসরকে আমি সবসময় ই আলাদা নজরে দেখি। এবং এই ব্যাপারে আমার আগ্রহও কেন যেনো অনেক বেশি৷ তাই হয়তো কাকাবাবু সিরিজের এই "মিসর রহস্য " বইটি খুব মনযোগ দিয়ে পড়েছি। বইয়ের মাঝে সবচেয়ে পছন্দের চরিত্র ছিলো "হানি আলকাদির"
ওভারঅল আমার কাছে বেশ ভালোই লেগেছে বইটি।

July 31, 2021
কাকাবাবু সিরিজের বইগুলো এডভেঞ্চার ছাড়াও ভ্রমণকাহিনী আর কিছুটা ইতিহাসের হালকা পাঠ হিসেবে চালিয়ে দেওয়া যায়৷ কল্পনা করতে জানা থাকলে বই এ মাথা ডুবিয়েই কাকাবাবুর সাথে দূরের দূরের জায়গায় ঘুরে আসা যায়।
মিশর রহস্য কাকাবাবু সিরিজের ৫ম উপন্যাস।আল মামুন নামে এক ব্যাবসায়ী দলের নেতা আসে কাকাবাবুর কাছে। লক্ষ টাকার বিনিময়ে তাকে অনুরোধ করে ঘুমের ঘোরে তার গুরুর আঁকা শেষ ছবিগুলোর মর্ম উদ্ধার করে দিতে৷ তার ধারণা ছবিগুলো তার গুরুর শেষ উইল যাতে তিনি এককালের বিপ্লবী পরবর্তী অবস্থায় লুকিয়ে রাখা ধন-সম্পদের কথা বলে গিয়েছেন।
প্রাচীনকালে চিত্রদ্বারা বিভিন্ন কথা বোঝানো হত। একে বলা হয় হিয়েরোগ্লিফিক্স। আল মামুনের গুরু মুফতি মুহম্মদ মূলত সেই ভাষাতেই একটি হারিয়ে যাওয়া মমির কথা বলে যান কাকাবাবু কে। কিন্তু তার শিষ্যদের মতে সেখানে লেখা আছে তার ধন-সম্পদের কথা। আর তার শিষ্য ও তো একজন নয়, আরো আছে। মূলত এইসব নিয়েই কাকাবাবুর পঞ্চম উপন্যাস ‘মিশর রহস্য’।

September 9, 2021
মিশর জায়গাটাই কেমন রহস্যময়। হয়তো দূর থেকে ওই ছোট্টবেলার শোনা মমির গল্পগুলোই এর কারণ। তাও এই গল্পটা কেন জানি ততটা জমলো না। শুধু হানি আলকাদি না, আমি নিজেই কিছুটা হতাশ।
November 11, 2025
কাকাবাবুর এই মিশর অভিযান আমার কাছে নতুন নয়। বহু আগে রূপসী বাংলার অ্যানিমেশন শো-তে এবং সিনেমার লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনে 'মিশর রহস্য' দেখার অভিজ্ঞতা আজও আবছা-আবছা মনে আছে। বলাই বাহুল্য যে, সে দুটো প্রেজেন্টেশনের একটাও আমার মনে ধরেনি।
তারপর এই এত বছর পর আবার মূল স্রোতে গা ভাসানো। শেষমেশ একটা ভালো লাগা তৈরি হল কাহিনিটির প্রতি।
কাকাবাবুর একদম গোড়ার দিকের গপ্পো। তাই কাহিনি নির্মাণে অনেক যত্নের আভাস পাওয়া যায়। সেই যত্নেরই বহিঃপ্রকাশ হল, হানি আলকাদির মতো একটি চরিত্র। এরপরে এই সিরিজ যত এগিয়েছে, গল্পের রকমসকম হয়ে পড়েছে শুধুই অ্যাডভেঞ্চার-সর্বস্ব, পোয়েটিক ব্যাপারগুলো বিদায় নিয়েছে ধীরেধীরে।
তবে একটা ব্যাপার এই কাকাবাবু-কাহিনি পরিষ্কার করে বুঝিয়ে দিল আমাকে। আমার অমিশুকে মানসিকতা! কুনাল, বাপি বা রিনির কথা পড়তে গিয়ে বারবার এটাই মনে হচ্ছিল যে, এদের মতো বন্ধু আমার থাকলে দু'দিনেই ঝগড়া করে বন্ধুত্ব নষ্ট করে ফেলতুম। "কাম অন, বি আ স্পোর্ট," ব্যাপারটা আমার মধ্যে একেবারেই নেই।

September 5, 2020
শেষটা জমে নাই। আগে একবার পড়সিলাম ২০০৮/৯ এর দিকে, তখন হেভি লাগসিলো। ওই সময় গোগ্রাসে গিলতাম এগলা। এখন আরেকবার পইড়া মনে হইতেসে "ধুর বাল। ক্যান আবার পড়তে গেলাম! "
December 28, 2023
অতিরিক্ত সুন্দর কাকাবাবুর অ্যাডভেঞ্চারগুলোর একটা মিশর রহস্য।
October 10, 2023
There are a lot of emotions connected with this book. This is one of the first stories of kakababu that i read in my school life. I still remember i found this book in my school library and issued it and brought it home. As soon as i started to read i just sunk in my imagination with it. It makes my teen life reading awesome.
April 17, 2024
সন্ত ও তার কাকাবাবুর আরও দুটো বই পড়লাম।
মিশর রহস্য এবং কলকাতার জঙ্গলে।
দুটো বই-ই ছোটখাটো।
এই কাকাবাবু সিরিজটা বেশ মজার। গল্পগুলো খুব ছেলেমানুষী মনে হলেও, লেখা তো হয়েছে ছেলেমানুষদের জন্যই! আফসোস এটাই, ছেলেমানুষ থাকতে থাকতে না পড়ে এই বয়সে পড়ছি।
পড়তে পড়তে মনে হয় সবগুলো বই-ই পড়ে ফেলবো এই সিরিজের!!!

May 12, 2020
দুর্ধর্ষ একটি গল্প, মরুভূমির জঙ্গি গোষ্ঠীর বিপক্ষে দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়েছে কাকাবাবু। মিশরের পিরামিডের
"হিয়েরোগ্লিফিক্স" এর মতন জটিল দুর্বোধ্য ভাষা কাকাবাবু পাঠ করেন এবং মমি রহস্য উদ্ঘাটন করেন।

August 28, 2026
পিরামিড, মমি আর মরুভূমির রোমাঞ্চ নিয়ে লেখা 'মিশরের রহস্য' বইটি সত্যিই এক কথায় দারুণ! কাকাবাবুর গোয়েন্দাগিরি আর মিশরের প্রাচীন আবহ পুরো গল্পে একটা আলাদা জাদু তৈরি করে। শুরু থেকে শেষ পর্যন্ত একটানে পড়ে ফেলা যায়, বইপ্রেমীদের কাছে এটি একদম নিখুঁত এক অ্যাডভেঞ্চার।
August 24, 2019
গল্পের শেষ দিকে, হানি আলকাদীর তো এত সহজে কাকাবাবুকে বিশ্বাস করার কথা না. এমন তো হতে পারতো যে কাকা বাবু তাকে বোকা বানাচ্ছে.
This entire review has been hidden because of spoilers.
March 10, 2021
অনেক আগে পড়েছিলাম। অনেকদিন পরে পড়ে আবার মজা পেলাম যদিও কিছুদূর পড়ার পর কাহিনী মনে পড়ে গেছিল।
April 2, 2022
Hani Alkadi was so cute.
March 6, 2023
A good read
June 26, 2023
Personal Rating - 1.5
September 30, 2023
একবার পড়ার মতো। খুব বেশি একটা ভালো লাগেনি কাকাবাবুর অন্য এডভেন্টারগুলোর তুলনায়। তবে উপভোগ করার মতো, তা স্বীকার করতেই হয়।
Read
September 17, 2013I need to read it
Read
October 8, 2013yhtru76i67tyjyu76
Displaying 1 - 28 of 28 reviews