মুক্তিযুদ্ধের আমাদের সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। লে. কর্ণেল হায়দার শুধু একজন চৌকস অফিসারই ছিলেন না, তিনি ছিলেন এই দেশের জন্যে নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক। আমাদের যুদ্ধে গেরিলা যোদ্ধাদের ভূমিকা বলার অপেক্ষা রাখে না। একজন মানুষ কতটা নিবেদিত হলে মাত্র নয়মাসের মধ্যে প্রায় ৩৫ হাজার গেরিলা যোদ্ধা তৈরির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন তা আমাদের মত সাধারণ মানুষের চিন্তার অতীত।
আমাদের স্বাধীনতা পরবর্তী সময়টি ছিল খুবই অস্থিতিশীল, আর সেই সময়ের ঘটনাপ্রাবাহ এখন আমাদের সামনে ঘোলাটে।
খুব অল্পসময়ে লে. কর্ণেল হায়দারের মত একজন দেশপ্রেমিককে হারিয়েছি। আমাদের স্বাধীনতার ইতিহাসে হয়ত এই মানুষগুলোর প্রাপ্য মূল্যায়ন হয়না, কিন্তু এই মানুষগুলো যাদের হৃদয় ছুঁয়েছিলেন তারা বাঁচিয়ে রাখবেন এই মহৎ মানুষগুলোকে নিজেদের মত করে নিজেদের স্মৃতিতে।
লেখক জহিরুল ইসলাম এর প্রচেষ্টা নিঃসন্দেহে প্রসংশা যোগ্য। তার লেখায় রেফারেন্স এর ব্যবহার খুবই সুন্দর ভাবে লক্ষ্যণীয়। সময়ের কারণে হয়ত অনেক ঘটনার প্রপার ডকুমেন্টেশন হয় নি তারপরও বইটি আমাদের দেশের ইতিহাসের ক্ষেত্রে একটি মূল্যবান সংযোজনা।