Jump to ratings and reviews
Rate this book

ফিরে যাই ফিরে আসি

Rate this book

158 pages, Unknown Binding

Loading...
Loading...

About the author

Hasan Azizul Huq

78 books75 followers
Hasan Azizul Huq (Bengali: হাসান আজিজুল হক) is a Bangladeshi writer, reputed for his short stories. He was born on 2 February, 1939 in Jabgraam in Burdwan district of West Bengal, India. However, later his parents moved to Fultala, near the city of Khulna, Bangladesh. He was a professor in the department of philosophy in Rajshahi University.

Huq is well known for his experiments with the language and introducing modern idioms in his writings. His use of language and symbolism has earned him critical acclaim. His stories explore the psychological depths of human beings as well as portray the lives of the peasants of Bangladesh.

He has received most of the major literary awards of Bangladesh including the Bangla Academy Award in 1970.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (36%)
4 stars
6 (54%)
3 stars
1 (9%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for প্রিয়াক্ষী ঘোষ.
371 reviews39 followers
August 5, 2021
নিজের পক্ষে নিজের জন্মদিন টা জানা কোন ভাবেই সম্ভব নয়। সে ক্ষেত্রে বাবা-মা ই নির্ভরযোগ্য বেশী। তিন ভাই বোন এর পরে জন্ম লেখক হাসান আজিজুল হক এর। প্রথম দুই ভাই এক বোনের জন্ম তারিখ বিস্তারিত ভাবে লিখে রেখেছিলের উনার বাবা। এ কাজটা তিনি সুন্দর ও সুক্ষ্ম ভাবে করেছেন, কিন্তু তার ছেদ পড়লো লেখকের বেলাতে এসে। লেখক এর জন্মের আগে বড় ভাই মারা যান কালাব্যাধিতে (টাইফয়েড)। তাঁর বাবা এতো টাই ভেঙ্গে পড়েন যে পরের ছেলে মেয়েদর জন্ম তারিখ সাল আর কোন ভবে লিখে রাখেন নাই।

লেখকের মা কিছু ঘটনার কথা বলাতে এটা অনুমান করা যায় যে ভদ্রমাসের কোন এক বর্ষার রাতে লেখকের জন্ম হয় বড় অবেহেলায়। কিন্তু স্কুলে ফর্মে উনার বাবা জন্ম তারিখটা লেখেন ২.২.১৯৩৯। সেই থেকেই পাকাপোক্ত জন্মদিন এটা। তবে মায়ের কথা থেকে তাঁর ধারনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিন ৩রা সেপ্টেম্বর ১৯৩৯ সালে তাঁর জন্ম।

অবিভক্ত বাংলার বর্ধমান জেলার যবগ্রামে জন্ম লেখক হাসান আজিজুল হক এর। প্রচন্ড রকমের দূরন্ত ও ডানপিটে ছিলেন ছোট বেলাতে। গ্রামের এমন কোন জায়গা নাই সে বন-জঙ্গল যাই হোক, যেখানে তিনি যান নাই, আর এমন কোন জিনিস নাই যার স্বাদ গন্ধ তিনি চেখে দেখেন নাই। এমনকি পাখির ডিমের মধ্যে কি আছে তা দেখতে গিয়ে ডিম ভেঙে যদি দেখেন তাতে বাচ্চা নড়াচড়া করতে করতে মারা যাচ্ছে তাতেও তাঁর কখনও আফসোস হয়নি।
তাছাড়া মনটাকে চাঙ্গা করার জন্য মারামারি টাই ছিলো তাঁর কাছে একমাত্র উপায়।

"ফিরে যাই ফিরে আসি" হাসান আজিজুল হক এর আত্ম-চরিত। কিভাবে জন্ম, কিভাবে বেড়ে ওঠা এবং এই হাসান আজিজুল হক হয়ে ওঠা। যৌথ পরিবারে অনাদর অবহেলায় মাঝেও স্নেহ মমতায় ছোঁয়াতে হয়ে উঠলেন লেখক। তবে গোড়াতেই অনেক আক্ষেপের জীবন কেটেছে। গ্রামের ডানপিঠে ছেলে, যার চলা ফেরাটা তার মত, তার সঙ্গি সাথী সব আজব খেলার জিনিস, এসবের মাঝেই বেড়ে ওঠা। বইটাতে মূলত শৈশবের কথাই লেখা, তবে নিজের কথার সাথে পরিবেশ পরিস্থিতি আশেপাশের মানুষের কাহিনি নিয়ে একটা অজানা সময়ের সাথে পরিচয় করিয়েছেন লেখক।

লেখকের চমৎকার একটা শৈশব ছিলো না, তবে বইটাতে চমৎকার একটা শৈশব এর কথা বলা হয়েছে।

বইঃ ফিরে যাই ফিরে আসি
লেখকঃ হাসান আজিজুল হক
প্রকাশনীঃ ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রচ্ছদঃ সমর মজুমদার
পৃষ্ঠাঃ ১৫৮
মূল্যঃ ২০০ টাকা
Profile Image for Ronel Barua.
98 reviews10 followers
May 19, 2026
শৈশবের দুষ্টুমি, পাঠশালা ফাঁকি, গ্রামের ফল চুরি, কামার-কুমোর-নাপিত-শিক্ষক-পাগল— সব মিলিয়ে এই আখ্যানটি যতটা না আত্মজীবনী, তার চেয়ে ঢের বেশি গল্পের মতো লেগেছে। পুরো বইজুড়েই যেন এক গ্রামবাংলার চলমান ছবি। ১৫৮ পৃষ্ঠা পেরিয়েও মানুষটা বড় হয় না, বরং আরও বেশি করে ফিরে যায় লাটিম, ডাঙ্গুলি, মার্বেল আর ধুলোভরা মাঠের ভিতর।

বইটির সবচেয়ে বড় শক্তি এর গ্রাম। সেই গ্রাম শুধু পটভূমি নয়, শ্বাস-প্রশ্বাসের মতো উপস্থিত। পুকুরঘাট, গাছপালা, চুরি করে ফল খাওয়া, বৃষ্টির দিন, অলস দুপুর— সবকিছু মিলিয়ে এক হারিয়ে যাওয়া সময়কে খুব জীবন্ত করে তোলে। মনে হয়েছে, গল্প আসলে এইসব মাটির কাছ থেকেই জন্ম নেয়।

তবে খেলার ছলে বিভিন্ন প্রাণীর প্রাণনাশের ছোট ছোট ঘটনাগুলো পড়ে কষ্ট হচ্ছিল। যদিও পরে সেইসব স্মৃতির কাছে ফিরে ফিরে এক ধরনের অনুশোচনাও দেখা যায়।

সব মিলিয়ে এটি শুধু শৈশব স্মৃতির বর্ণনা নয়, বরং গ্রামবাংলার ভিতরে বেড়ে ওঠা এক মানুষের মনের ভেতর হাঁটার অভিজ্ঞতা। বই শেষ হলেও তার কাদা-মাটির গন্ধ অনেকক্ষণ রয়ে যায়।
Profile Image for Mahadi Hassan.
138 reviews13 followers
December 15, 2023
ছোটগল্পের রাজপুত্রের শৈশবে উঁকি দিতে গিয়ে জানা গেলো, আমার মতন এমন অভাজনের শৈশবের সাথে তাঁর মিল খুব একটা কম নয়! এ সত্যিই এক আশ্চর্যের ব্যাপার যে, বিশ শতকের একেবারে গোড়ার দিকের, আর শেষের দিকের, প্রায় দুই ভৌগোলিক সীমার দুইটি শিশুর শৈশব খুব একটা আলাদা ছিল না। কিংবা, হয়তো আশ্চর্যের নয়, বরং এটাই স্বাভাবিক যে, আবহমান গ্রাম বাংলার এখনো প্রত্যন্ত কোন গ্রামের শিশুর শৈশব এভাবেই কেটে যাচ্ছে!

কত কিছু যে মনে পড়ে গেল!
Displaying 1 - 3 of 3 reviews