What do you think?

নাট বল্টু
পৃখিবীর নানা রকম প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সে যে শুধু তার বাবা-মাকে প্রশ্ন করে আর হাতে-কলমে পরীক্ষা করে দেখে সেটা সত্যি নয়, সে খাঁটি বিজ্ঞানীর মতো অনেক পড়াশোনা করে। মা তাকে গল্প শোনালে সে চোখ বড় বড় করে মুগ্ধ হয়ে গল্প শোনে। বানিয়ে বানিয়ে গল্প শোনাতে শোনাতে এক সময় রিতুর রসদ ফুরিয়ে গেল। তখন সে বল্টুকে বই থেকে গল্প পড়ে শোনাতে শুরু করল, আর সেটাই হলো সর্বনাশ। বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে গল্পটা শুনতে শুনতে কীভাবে কীভাবে জানি বল্টু পড়া শিখে গেল, সে কোনো অক্ষর চেনে না কিন্তু পড়তে পারে। এর থেকে বিচিত্র ব্যাপার আর কী হতে পারে?
বল্টুর সব সময়ের সঙ্গী নান্টু কখনো রাগে না। তার ভেতর রাগ ক্রোধ-হিংসা এসব কিছু নেই। ছয় বছরের এই ছোটখাটো মানুষটা পুরোপুরি একজন দার্শনিক। যদি ছোট বাচ্চাদের দাড়ি গজানোর উপায় থাকত, তাহলে দেখা যেত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নান্টুর লম্বা লম্বা পাকা দাড়ি। নান্টুর পাকা দাড়ি নেই সত্যি, কিন্তু তার কথাবার্তা-ভাবভঙ্গি কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোনো অংশে কম নয়।
এই দুই ক্ষুদে বিজ্ঞানী আর দার্শনিককে নিয়ে নানা বিস্ময়কর ঘটনায় সাজানো মজার উপন্যাস ‘নান্টুবল্টু’।

112 pages, Hardcover
First published February 1, 2008
About the author
Muhammed Zafar Iqbal
399 books1,633 followersমুহম্মদ জাফর ইকবাল (Bengali)
Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.
Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.
Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.
Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.
Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.
Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.
Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 42 reviews
June 26, 2018
দুই বিচ্ছু পিচ্চি ছেলের কাহিনী। একজনের নাম নান্টু আরেকজন বল্টু। আর তাদের একত্রিত নাম নাট-বল্টু। বল্টুর পরিচয় হলো , তার বয়স আট বছর। বয়সে সে ছোট হতে পারে কিন্তু কাজকর্মে বা বুদ্ধিতে সে মোটেও ছোট না। তার বয়স যখন চার বছর তখনই সে গটগট করে বইয়ের গল্প পড়তে পারে। কিন্তু কোন অক্ষরই সে তখনো চিনে না। সারাক্ষণ তার বৈজ্ঞানিক কাজকর্ম চলতেই থাকে একের পর এক। সে মশার ভুত বন্দী করে, ইনডাকশন কয়েল বানিয়ে টিচারকে শাস্তি দেয়, মুরগীর ডিম পাড়তে কষ্ট কমানোর জন্য মুরগীকে ভিনেগার খাওয়ানোর চিন্তা করে। আরো বহু মজার মজার কাজ করতেই থাকে সারাদিন। আর তার এসব কাজে মহা বিরক্ত তার মা রিতু।
তবে বল্টুর মতো ছটফটে স্বভাবের ছেলে না নান্টু। সে একদম চুপচাপ। ভাব দেখলে মনে হয় বিশিষ্ট দার্শনিক শুধু মুখে একহাত দাড়ি দরকার। বল্টুর সমস্ত কাজের এসিস্টেন্ট হয় নান্টু। দুজন দুই স্বভাবের হলেও তারা খুবই ভাল বন্ধু। এদের দুজনের এই মজারর মজার কাহিনী নিয়েই এই বই "নাট-বল্টু"! আমার ব্যক্তিগত মতামত থেকে বলব, তাঁর যে কয়টি উপন্যাসের কথা আজীবন আমি যত্ন করে মনে রেখে দেব তার মাঝে একটি উপন্যাস হল এই নাট বল্টু । আসলে এ উপন্যাসের পাতায় পাতায় যে কত মজা আর কত ভাল লাগার সমাহার তা ঠিক ভাষায় বলে বোঝানো যাবে না । বুঝতে হলে উপন্যাসটি কাউকে একটিবার হলেও পড়ে দেখতে হবে ।

April 13, 2021
আটবছর-বয়সী বিজ্ঞানী বল্টু ও তার সঙ্গী ছয়বছর-বয়সী দার্শনিক নান্টু'র বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টের নামে হাজারো পাগলাটে উদ্ভট সব কাজকারবার নিয়ে নয়-দশ বছরের বাচ্চাদের গল্পে গল্পে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য বেশ মজাদার একটা বিজ্ঞানমনষ্ক শিশুতোষ উপন্যাস। শেষে তাদের নিয়ে রয়েছে ছোট্ট একটা চা-বাগান অ্যাডভেঞ্চারও। তবে মুজাই'র কিশোর-অ্যাডভেঞ্চার উপন্যাসগুলি আমি যেভাবে আজীবন যখনতখন যেকোনো বয়সে পড়ে একইরকমভাবে স্বাদ উপভোগ করতে পারি, তাঁর অতিরিক্ত ছেলেমানুষিপূর্ণ শিশুতোষ উপন্যাসগুলির পুরো মজা নেয়াটা মনে হয় সেই দশ-বারো বছর বয়সেই ফেলে এসেছি... তাই ঘন্টাখানেকে একটানে পড়ে ফেলা গেলেও মনে তেমন কোনো দাগ কাটলো না। ব্যক্তিগত দৃষ্টিতে তিন তারা, তবে যেহেতু বইটা আমার মতো বুড়ো পাঠকদের জন্য লেখা না আর ছোটদের বোধকরি যথেষ্ট ভালই লাগবে, তাই সব মিলিয়ে সাড়ে তিন।
June 29, 2017
বিজ্ঞানী বল্টুর কারবার কারবার পুনরায় পড়লাম 😁 বইটা এতোই ভালো যে, দ্বিতীয় বার পড়ার মত তৃতীয়বার পড়াটা ও বোধকরি উপভোগ করবো!
May 11, 2026
জীবন যখন বেশ ভারী হয়ে আসে চারপাশ থেকে তখন এই দম বন্ধকর পরিবেশ থেকে নিজেকে বাচাঁতে, আমাদের উচিত এমন শিশুতোষ কিছু বই পড়ে নিজেকে একটু রিবুট করে নেওয়া, এরপর আবার বয়সের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া।
বইটা পড়ে বেশ মজা লেগেছে। হেসেছি সেরফ! অন্য কিছুই ভাবি নাই, চিন্তা করি নাই। যতটা সময় নিয়ে পড়েছি, খুশি মনে পড়েছি। And that's what matter the most!

Read
August 2, 2023কী পরিমান ভালো লাগসিলো তখন! ১১ বছর আগের স্মৃতি।
September 28, 2020
ছোটবেলায় পড়ার জন্য আদর্শ বই।কেনো যে কেউ আমায় ছোটবেলায় এই বইএর সন্ধান দেয়নি! বেশ মজার বই। ছোটদের জন্য বই বললাম বলে এটা ভাববেন না যে বড়দের ভালো লাগবে না, অবশ্যই লাগবে।
আট বছরের একটা নিষ্পাপ ছেলে বল্টু, কিন্তু ভীষণ দুরন্ত আর বিচ্ছু। আর এই বল্টুর সর্বক্ষণের সঙ্গী ছয় বছরের নান্টু।তাদের দুজনের মিলিত নাম দেওয়া হয়েছে নাটবল্টু।
সবথেকে হাসি পেয়েছিল যখন বল্টু কাণ্ডকারখানায় তিতিবিরক্ত হয়ে তার মা তার স্বামীকে বলছে - "তোমার ক্রোমোজোম, তোমার জিনস।"আর তার প্রত্যুত্তরে স্বামীটি বলছে - "আমি কি সবগুলো ক্রোমোজোম দিয়েছি?তেইশটা আমার,মেইলটা তোমার।" বল্টুকে বলা যায় জুনিয়ার সায়েন্টিস্ট, বাসায় সে নানারকম এক্সপেরিমেন্ট করতেই থাকে, আর বলাই বাহুল্য তার থেকে বিচিত্র কাণ্ডকারখানা ঘটতেই থাকে। তার কয়েকটা উদাহরণ দিই -
১) বাড়িতে আগুন লাগিয়ে পরীক্ষা কোনটা দাহ্য বস্তু আর কোনটা দাহ্য বস্তু না।
২) জ্বর যেহেতু ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে হয়। তাই যখন জ্বর হয় নিজের গায়ে চিমটি কেটে ব্যাকটেরিয়া বা ভাইরাস মারা।
৩)মুরগির ডিম পাড়তে যাতে কষ্ট না হয় তার জন্য ভিনিগার খাওয়াবার প্রচেষ্টা।
৪) টিকটিকির মতো দেওয়ালে ঝুলে থাকার চেষ্টা।
৫)টুথপেস্টের ভিতর কয় ইঞ্চি টুথপেস্ট থাকে তার পরীক্ষা।
এগুলো তো শুধু উদাহরণ, আরও কত কি কান্ড ঘটায় এই সায়েন্টিস্ট বল্টু তা জানতে হলে পুরো বইটি পড়ে ফেলুন।

September 24, 2015
পড়েছিলাম স্কুলে থাকতে।হায়রে নাট-বল্টুর কাজ কারবার :D :D । হাস্যরস সমৃদ্ধ ও শিশুদের বিজ্ঞানমনষ্ক করে তোলার একটি বই।
July 23, 2018
মানুষের নাম বল্টু কিভাবে হয় এটা ভাবার বিষয় হলেও তার আসল নাম আসলেও বল্টু। বাবা মার আদরে বড় হলেও বাবা মা কে ব্যাতিবাস্ত করে রাখে সে সব সময়। ছোট বেলা থেকেই বাবা মা তার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে তার মনে বিজ্ঞানী সত্তাকে বলা যায় উস্কেই দিয়েছে। তারই ফলশ্রুতিতে সে বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করে ফেলে। সকল কিছু অজানাকে জানার জন্য মজার মজার সব ঘটনা ঘটাতে থাকে সে। যার কারনে তার মা এর নাভীশ্বাস উঠে যায়।
বল্টুর ছায়া সঙ্গী নান্টু। সবাই বল্টুর কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলেও নান্টু হয়না। মানিক জোড়ের মতন এক সাথে ঘুরে বেড়ায় তারা। তাই মানুষজন তাদের নাম পালটিয়ে নাটবল্টু বানিয়েছে।
তারা দুইজনে একের পর এক বিচিত্র সব ঘটনা ঘটাতে থাকে। আর তাই পড়ে হাসতে হাসতে আধমরা হয়ে যেতে হয় আমাদের পাঠকদের।

November 13, 2019
ক্লাস ফাইভে থাকতে পড়া এই বইটির কথা বিশেষভাবেই মনে থাকবে আমার আজীবন ♥
বাঘ-শিয়ালের কান্ড বা টোনাটুনির গল্প জাতীয় শিশুতোষ সুখপাঠ্য থেকে বেরিয়ে এক আলাদা জগতের চেনার শুরু এই বইয়ের হাত ধরেই।
নাট-বল্টু বইটি পড়ার একেবারে সঠিক সময় কিন্তু ওটাই। নাট কিংবা বল্টুর সাথে নিজের প্রতিচ্ছবি খুঁজে পাওয়া সদ্য কৈশোরের দরজায় প্রবেশ করা পাঠকগণ যখন ইনডাকশন কয়েল বানিয়ে জ্বালাতনকারী টিচারকে কুপোকাত করা, ডিম পাড়তে গিয়ে মুরগীর কষ্ট কমাতে তাকে ভিনেগার খাওয়ানো, উল্টো হয়ে ঝুলে থাকলে খাবার পেটে পৌঁছায় কি না ইত্যাদি ইত্যাদি পুরো বইভর্তি দুই বন্ধুর মজার মজার কার্যকলাপের সাথে পরিচিত হতে থাকে, মনের বিজ্ঞান সত্তাকেও তা ভালোভাবেই উদ্বেলিত করে দিয়ে যায়।
ছোটদের বই পড়তে উৎসাহী করতে আমি বরাবরই এই বইটি তাদের রিকমেন্ড করে থাকি।

June 26, 2020এই বইটা একটা ভালোবাসা🍁
স্টার্টিং টা এখনও মনে আছে। বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সে পরীক্ষা করতে চাইছিল কোন জিনিস দাহ্য পদার্থ
😅। এরপর ব্যাঙ পকেটে করে ঘুমিয়ে আছে সে মশার কামড় থেকে বাঁচার জন্য।এদিকে তার বাবা মা ঝগড়া করতেছে এটা কার বৈশিষ্ট্য পাইছে একজন বলতেছে তোমার ক্রোমোজোম তোমার জিনস!😄
বল্টু নামের আট বছরের এই ছেলেটি মনে হয় আমার কৈশোরের প্রথম পছন্দ হওয়া কোনো বই এর ক্যারেক্টার😌
৮ বছরের ছেলে থিওরি অব রিলেটিভিটি পড়া শেষ। এবং সে বিজ্ঞান এর নানা বিষয় এর এক্সপেরিমেন্ট করে।আম্মুর শাড়ি কেটে ছোট করে ফেলে কাপড়ের খরচ বাঁচানোর চিন্তা😆 আবার টুথপেষ্ট এর আয়তন মাপা নিয়ে কত কাহিনি 😃 গ্রাভিটি এর এক্সপেরিমেন্টেে নান্টু এর ঝুলা!😁 ইশশ!কত্ত মজার স্মৃতি💖💖

November 27, 2023
এই বই পড়ার সময় অনেক হাসছি। প্রায় গড়াগড়ি দিয়েছি হেসে। নান্টু ও বল্টুর সায়েন্টিক নলেজ এবং সেগুলা নিয়ে প্রতিদিন চালায় বিভিন্ন প্রকার এর এক্সপেরিমেন্ট। তাদের এই প্রতিনিয়ত এক্সপেরিমেন্টস এর শিকার তাদের চারপাশের মানুষগুলো। বল্টু ছটফটে স্বভাবের এবং নান্টু একদম চুপচাপ। ভাব দেখলে মনে হয় বিশিষ্ট দার্শনিক শুধু মুখে একহাত দাড়ি দরকার। বল্টুর সমস্ত কাজের এসিস্টেন্ট হয় নান্টু।
July 9, 2021
রুপকথার/ ছোটগল্প -এর বই দিয়ে বই পড়ার শুরু হলেও কোন লেখকের মৌলিক কোন বই এর হিসেবে এইটির প্রথম বই জীবনের।
নিম্নমাধ্যমিক/ মাধ্যমিক এর বিজ্ঞানমনষ্ক ছাত্রছাত্রীরা নিঃসন্দেহে উপভোগ করবে ক্ষুদে বিজ্ঞানী বল্টু আর ক্ষুদে দার্শনিক নান্টু ওরফে নাট এর মজার মজার বিজ্ঞান পরীক্ষা, এডভেঞ্চার।

January 1, 2024
এই বই পড়ার সময় প্রথম যেটা মাথায় এলো কারো নাম কেন নাট বল্টু হবে? এ কেমন ধারা নাম আবার। এরা বুঝি এদের মা বাবার সাথে রাগ করেনি এমন নাম দেয়াতে?
নাট আর বল্টু নাট-বল্টুর মতোই অবিচ্ছেদ্য। যেমন তাদের অদ্ভুত নাম তেমন ধারা তাদের কাজও।

January 20, 2018
অসাধারণ
July 25, 2019
MZI sir is at his best when he is writing for children.
This is another awesome book, which tells a heart warming story of a young scientist, a philosopher and an elder sister's adventures.

January 4, 2021
Read this when i was in school. Good one
May 22, 2021
যখন ক্লাস 5 এ পড়ি তখন বইটা প্রথম পড়ি। পড়ে মনে হতো এমন এক্সপেরিমেন্ট করার সুযোগ যদি আমাদের থাকতো মা বাবার বকা না খেয়েই। শিশু কিশোর পাঠ্য জাফর ইকবাল স্যারের একটি অসাধারণ বই ।
November 11, 2021
চরম হাসির উপন্যাস। মূল চরিত্রের "নিচে মাথা উপরে পা রেখে খাবার খাওয়া"এর এক্সপেরিমেন্টটার ব্যর্থ প্রচেষ্টা করেছিলাম।তাই এই উপন্যাসটা এখনো প্রিয়।
March 29, 2022
A good child book.
August 16, 2022
জীবনের প্রথম এই বইটা পড়ে এত হেসেছিলাম। আমার জীবনে পড়া তৃতীয় ও স্মরণীয় বই।
December 16, 2022
আমি তখন ছোট ছিলাম।বইমেলা থেকে কিনে এনেই পুরোটা শেষ করে ফেলেছিলাম।খুবই মজার একটি বই।সায়েন্স নিয়েও মজার মজার কিছু কথা আছে এখানে যেগুলা আগে জানতামই না।হাস্যকর কাহিনিও এটি।সবমিলিয়ে এটা একটা দারুন বই।
January 11, 2024
It is a very nice book for the child,but the adults may not like it.
June 10, 2024
ছোটোবেলায় পড়া সবথেকে সুন্দর বই এটা।
November 23, 2024
- এটার একটা সিরিজ হতে পারতো।
April 14, 2025
reviewNone
July 17, 2026
We had a young Sheldon before the West!!!!
March 22, 2025
ছোটবেলায় যে কতবার বইটা পড়েছিলাম তার ইয়ত্তা নেই। যত পড়তাম ততই ভালো লাগতো।
March 4, 2018
ছোট্ট ছোট্ট দুই পিচ্চি, এত্তোসব সায়েন্টিফিক ইনফরমেশন সম্পর্কে জানে। এবং সেগুলা নিয়ে প্রতিদিন চালায় বিভিন্ন প্রকার এর এক্সপেরিমেন্ট।
আর তাদের এই প্রতিনিয়ত এক্সপেরিমেন্টস এর শিকার তাদের চারপাশের মানুষগুলো।
তাদের এই কর্মকাণ্ড গুলি খুবই হাস্যকর। বইটি অনেকগুলো বিজ্ঞানের তথ্য সংবলিত বই। সবগুলিই মজাদার, কোন শ্রেণীতে থাকতে পড়েছি ঠিক মনে নেই। তবে চমৎকার অভিজ্ঞতা ছিলো। এবং আমিও প্রায় সবগুলি এক্সপেরিমেন্টস করার চেষ্টা করেছিলাম মনে পড়ে। 😂