Jump to ratings and reviews
Rate this book

ভোজন শিল্পী বাঙ্গালী

Rate this book

Unknown Binding

Loading...
Loading...

About the author

Buddhadeva Bose

106 books125 followers
Buddhadeva Bose (also spelt Buddhadeb Bosu) (Bengali: বুদ্ধদেব বসু ) was a major Bengali writer of the 20th century. Frequently referred to as a poet, he was a versatile writer who wrote novels, short stories, plays and essays in addition to poetry. He was an influential critic and editor of his time. He is recognized as one of the five poets who moved to introduce modernity into Bengali poetry. It has been said that since Tagore, perhaps, there has been no greater talent in Bengali literature. His wife Protiva Bose was also a writer.

Buddhadeva Bose received the Sahitya Akademi Award in 1967 for his verse play Tapaswi O Tarangini, received the Rabindra Puraskar in 1974 for Swagato Biday(poetry) and was honoured with a Padma Bhushan in 1970.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
5 (71%)
3 stars
1 (14%)
2 stars
0 (0%)
1 star
1 (14%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Harun Ahmed.
1,756 reviews514 followers
Read
October 8, 2025
খাবার নিয়ে, খাবারের রেসিপি নিয়ে বুদ্ধদেব বসু এতো স্বাদু বই (আদতে বড়সড় একটা প্রবন্ধ) লিখেছেন তা না পড়লে বিশ্বাস করা শক্ত। কালিয়া, পেঁয়াজকলি ট্যাংরা, দই রুই, চিতল মাছের মুইঠা, সর্ষে নারকেল, ছকা, ধোকা, চচ্চরি-র রেসিপি পড়ে জিভে জল আসতে বাধ্য।
Profile Image for Shotabdi.
847 reviews220 followers
April 15, 2022
ছোট্ট একটা বই। বলা ভালো বড় একটা প্রবন্ধ। বুদ্ধদেব বসুর সরস লেখনীর গুণে রান্না বিষয়ক এই বইটি হয়ে উঠেছে দারুণ উপভোগ্য। তবে ইলিশে আলু খাটে না, এইটা মানতে পারলাম না! আলু-বেগুন দিয়ে ইলিশের ঝোল মা যা রাঁধেন, খেলে হাত চাটা ছাড়া গতি থাকে না!
নানা পদ এর সাথে ইতিহাসের সম্মিলন বিষয়ক কথাবার্তা ছাড়াও তিথিডোর এবং গোলাপ কেন কালো উপন্যাসদ্বয়ের রান্না এবং ভোজন সংক্রান্ত পৃষ্ঠাগুলি যোগ করে দেয়া হয়েছে পরিশিষ্টে। এছাড়াও দময়ন্তী বসু রায়ের সুন্দর ভূমিকা এবং শেষে অনেকগুলি রান্নার রেসিপিও রয়েছে। সব মিলিয়ে ছোট্ট প্যাকেজ সুস্বাদু ভোজন!
Profile Image for Mehzabin Hasan Hridy.
66 reviews
Read
March 24, 2025
ভালো বই। খাবার সম্পর্কিত বই পড়লাম মোটে দুইটা বোধহয়—কৌশিক মজুমদারের 'নোলা' আর বুদ্ধদেব বসুর এই 'ভোজন শিল্পী বাঙালি'। যা দেখছি—এই ধরনের বই আমার জন্য বেশ মনরোচক বটে! ভালো, ভালো।

তবে, ইলিশের রান্নায় আলু-পেঁয়াজযোগ বিষয়ে লেখকের মত মানতে পারলাম না। বলে কী!
—আর সাবধান!—এই মীনসত্তমের ধারেকাছে আদা-পেঁয়াজ ঘেঁষতে না পায়, কেননা পেঁয়াজহীন কালিয়ার মতই পেঁয়াজযুক্ত ইলিশও অচিন্তনীয়। আর যদি আপনি ভুলেও কখনো ইলিশের সঙ্গে আলুর কোনো সঙ্গযোগ ঘটান, সেটা হবে রীতিমতো এক মহাপাতক।
হেহ? আম্মুকে তো জীবনে পেঁয়াজহীন ইলিশ রাঁধতে দেখেছি বলে মনে পড়ে না। আর, আলু জিনিসটা কোন জিনিসের সাথে না যায়!

আর, যখন এটুকু পড়লাম—
আর যাঁদের আদি নিবাস ছিলো পদ্মার ওপারে, তাঁরা কেউ-কেউ এমন একটি রহস্যময় প্রক্রিয়া জানেন যার দ্বারা নির্জলিত কাষ্ঠাকৃতি দুর্গন্ধময় শুঁটকি মাছকেও প্রচুর পরিমাণ পেঁয়াজ রশুন ও অগ্নিবর্ণ আগ্নেয়স্বাদ লঙ্কা মিশিয়ে সুস্বাদু করে তোলা যায়—আমি তাই শুনেছি ও চোখেও দেখেছি, চাখবার মতো মনোবল কখনো পাইনি।
আমি হাসি আটকাতে পারিনি! হায় রে, শুঁটকি চেখেও না দেখে 'ভোজ্যে অত্যুৎসাহী' (কন্যা দময়ন্তী বসু সিংয়ের মতে) বসু মশাই যে কি ঠকা ঠকেছেন, যদি জানতেন!
Profile Image for Chandreyee Momo.
235 reviews33 followers
January 10, 2025
এই বইটি বাঙালি খাবার সম্পর্কিত একটি বড়সড় প্রবন্ধ। বাঙালি খাবারের রঙ,রূপ, গন্ধ, স্বাদ, উপাদান, ধরন ইত্যাদি বিষয়ের আলোকপাত। লেখকের মেয়ের কথা থেকে আমরা জানতে পারি লেখক ছিলেন বাঙালি খাবারের ভক্ত। এখানে এসেছে সেই সময়কার নানা পদ নিয়ে আলোচনা, বিধবাদের হাতের সুনিপুণ নিরামিষ খাদ্যদ্রব্য, নানান অচেনা উপাদান। এবং শেষে কিছু রেসিপি। অসাধারণ কাজ। ছোট একটা বই। আমি আস্তেধীরেই পড়লাম।
Profile Image for Sabah Puspa.
22 reviews17 followers
June 18, 2019
বই এর আলোচনার বিষয়, ধরন চমৎকার । উদাহরণ গুলো বইটিকে করেছে বেশ উপভোগ্য। তবে আরো বিস্তৃত পরিসরে আলোচনা পাঠক হৃদয়কে তৃপ্ত করত, আরো সার্থকভাবে। তবে, সবক্ষেত্রে বাক্যের নির্মান শৈলী সাবলীল নয়। পরিশেষে প্রদত্ত রেসিপিগুলো ভোজনরসিকদের উৎসাহ তৃপ্ত করেছে।
Displaying 1 - 5 of 5 reviews