Jump to ratings and reviews
Rate this book

শহীদুল জহির নির্বাচিত উপন্যাস

Rate this book
শহীদুল জহির লেখেন শহীদুল জহিরের মতই। বাংলাদেশের কথা সাহিত্যের জগতে তিনি হয়তো নিঃসঙ্গও, তেপান্তরের পথে কে যায়, যেতে চায় ? শহীদুল জহিরের প্রথম উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা প্রকাশিত হয় ১৯৮৮ সালে। সে রাতে পূর্ণিমা ছিল তার দ্বিতীয় উপন্যাস, প্রকাশকাল ১৯৯৫ এ। এই দুটো বই নিয়েই এই সঙ্কলিত গ্রন্থ।

জীবন ও রাজনৈতিক বাস্তবতা
বাঙ্গালি মুক্তিযুদ্ধ করেছিল, বর্তমানে যারা বাংলাদেশের বাসিন্দা তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধ দেখেছেন, কেউ কেউ দেখেন নাই। মানুষ সমাজ দেশ স্বাধীনতার ধারাবাহিকতায় এগিয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে অনেক কিছু- আমাদের জীবন এবং জীবনের আকাক্সক্ষা, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিন্যাস। আমরা ব্যস্ত হয়েছি, আমরা ব্যস্ত থেকেছি বর্তমান নিয়ে, ভবিষ্যত চিন্তায়-মুক্তিযুদ্ধের ঘটনা সরে গেছে দূরে, প্রায় পঁয়ত্রিশ বছরের ওপারে ধূলা এবং কুয়াশার ভিতরে- আমরা ভুলে গেছি, ভুলে থেকেছি, কিন্তু আমরা ভুলে গেছি কি? সকলেই?

সে রাতে পূর্ণিমা ছিল
এই গল্প একটা গ্রামের, মফিজউদ্দিন এবং চন্দ্রভান, মোল্লা নাসিরউদ্দিন এবং দুলালি, আবু বকর সিদ্দিক এবং আলেকজানের। এই গল্প মফিজউদ্দিনের বন্ধু করিম খাঁর ছেলে আফজাল খাঁর পরিবারেরও। গরীব কৃষকের বংশধর, আমরা, আমাদের পথচলার গল্প এটা, এই গল্প আমাদের উত্থান এবং পতনের। একটা গ্রামতো একটা দেশই-আমরা বিবর্তিত হই, আমাদের গ্রামের সামাজিক সম্পর্কের সূত্রগুলো পাল্টায় এবং আমরা দেখি আমাদের দেশই বদলে যাচ্ছে। এই ধারা চলে। অথবা এই গল্প হয়তো শুধুই ভালবাসার, প্রেমের, ভালবাসার অলৌকিক আনন্দের এবং বেদনার হেমকান্তি সৌন্দর্যের।

179 pages, Hardcover

First published February 1, 2007

6 people are currently reading
79 people want to read

About the author

Shahidul Jahir

18 books174 followers
Shahidul Jahir (also spelled Zahir) was a Bangladeshi novelist and short story writer. He was reputed for extraordinary prose style and diciton and considered a genuine founder of post-modern fiction in Bangla literature.

Born in Dhaka, Bangladesh in 1953 as Shahidul Huq, he joined the Bangladesh Civil Service in the Administrative cadre in 1981. In 2008, he was appointed as a Secretary in Charge of Ministry of CHT affairs to the Government of Bangladesh. A confirmed bachelor, he lived a quiet and a very simple life. Hardly he agreed for a formal interview for publication.

Shahidul Jahir was one of the most important contemporary writers in Bangladesh. He became interested in magic realism after reading Marquez's works. He was known to some people as the Márquez of Bangladesh, carrying on the legacy of magic-realism with strokes of his own unique surrealist style, deeply imbibing the politics, history and culture of Bangladesh, his own country home in Sirajganj and his place of birth. However, his style also reminds of Syed Waliullah, a modern Bangla fiction author of Western lineage. But he had his own style of labyrinthine narration that would lead his readers to a maze. He relied more on narration than dialogue between characters. His diction was symbolic and mystified. He resorted to colloquialism in order to infuse reality into the context and story-line. The name of his last published story was, "Miracle of Life". Here is an excerpt (translated from Bangla) from his swan song:

"An adolescent girl, or a young girl, or who is just a gal...whatever, what do we do with her? She can have a name, since she is a human being, and human beings do have names, so her name could be Pari, Banu, or Ayesha... ...If she stands at the edge of the dirty drains, standing inside her home, as broke as the ragged nest of a magpie (babui), her mother runs around...her mother goes around cooking for others, she cooks rice, she cooks curries,she makes chapatis, there are people who swallow them, or maybe they rebuke her, What the hell have you cooked,woman!... ...Perhaps at that moment, Pari or Pari Banu, is standing at the rail ways of Dayaganj or Shamibag, holding the hands of her little sister or brother, and their father runs around, he too goes to places, maybe he does things, pulls someone else's rickshaw, pushes someone else's cart, or maybe he does nothing, he just lies down on his bed and suffers from piles. Then, what do we do with this Pari? The leader, or the official of this republic, the officers, or the civil society - none of them know...We have no idea what to do with her..."


In his writing career spreading over more than two decades, Jahir published only three novels and three collections of short stories. Two collections of his selected novels and short stories were published in 2007.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
51 (67%)
4 stars
22 (28%)
3 stars
2 (2%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for সৌম্যদীপ সুজন.
16 reviews2 followers
Currently reading
July 19, 2023
শহীদুল জহিরের লেখা এই প্রথম পড়লাম, আমি অত্যন্ত মুগ্ধ উনার গল্প বলার ধরনে। বিশেষ করে সংলাপে একদম "র" ভাবটা বজায় রাখেন। কোনো রকম আধিখ্যেতা কিংবা বাড়াবাড়ি নেই। প্রকৃতি কিংবা বিশেষ ঘটনার বর্ণনা অতি চমকপ্রদ। "জীবন ও রাজনৈতিক বাস্তবতায়" তিনি একজন পুরুষের হিসু করার বর্ণনা দিয়েছেন, বাংলা সাহিত্য "এমন" ন্যারেটিভ আমি দ্বিতীয় আর একটিও পাইনি। পুরান ঢাকা আর মুক্তিযুদ্ধ দুই মিলে গল্পটা করুণ সুরে বাজিয়ে গেলেন লেখক। বর্তমানের সাথে অতীতের প্যারালাল সংমিশ্রণ এত সুন্দর! "সে রাতে পূর্ণিমা ছিল" উপন্যাসটাও বেশ উপভোগ্য।
Profile Image for Tatiana.
103 reviews3 followers
May 3, 2021
অনেক অনেক দিন পরে এত অসাধারণ একটি বই পড়লাম। highly recommended. বাংলা সাহিত্যে সাফল্যের সাথে জাদুবাস্তবীয় ঘরানার লেখালেখির কথা বলতে গেলে উনার নামই সবার আগে আসবে। এই নির্বাচিত উপন্যাসে লেখকের দুটি উপন্যাস আছে- জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এবং সে রাতে পূর্ণিমা ছিল।
.
‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ লেখা হয়েছে মুক্তিযুদ্ধের সময়ে লক্ষ্মীবাজার এলাকার প্রেক্ষাপটে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মানুষের চেহারা যেন বদলে যায়, অথবা এই মানুষগুলি সবসময় এরকমই ছিল আর সেটা শুধু উপলব্ধি করা যায় অতীতকে অনুসন্ধান করে। সবাই ধরে নেয় যে মানুষ আসলে সব ভুলে যায়, কিন্তু আসলেই কি সবাই সব ভুলে যায়? যার ক্ষত সেই জানে কত গভীরে তার ব্যাপ্তি। আর এরই মাঝে বেঁচে থাকা, মানিয়ে নিতে চাওয়া অথবা মেনে নেয়ার চেষ্টা। এই অসাধারণ লেখাটি মাত্রই ৪২ পৃষ্ঠার, কিন্তু হলে কি হবে, এই গল্পটি আমাদের অতীত আর বর্তমানের সাথে এভাবেই জড়ানো যে মনে হয় আমরাই বুঝি এই গল্পের চরিত্র অথবা এটা একটা গল্প নয়, আমাদেরই জীবন কাহিনী।
.
দ্বিতীয় উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা ছিল’ প্রথমত একটি গ্রামের গল্প, সুহাসিনী গ্রামের গল্প, এই গ্রামের জমির কামলা আকালুর ছেলের মফিজদ্দি থেকে মফিজউদ্দিন মিয়া হয়ে উঠার গল্প, আর পরবর্তিতে এক নেশা ধরানো পূর্ণিমার রাত্রে তার সপরিবারে নিহত হওয়ার গল্প। যদিও গল্পটি শুরু হয় মফিজউদ্দিন মিয়ার সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে, কিন্তু এই গল্প হাতের রেখার মত অথবা রৌহার বিলের মত ছুঁয়ে গেছে অনেকগুলি জীবনকে। মোল্লা নাসিরউদ্দিন আর দুলালি, আবুবকর সিদ্দিক এবং আলেকজান, ভাগ্য আর ভালোবাসার কি অদ্ভুত এক মায়াজালে যেন তারা বাঁধা পড়ে ছিল। মনে হয় খুঁজলে এখনো দুলালির লেখা চিরকুট ‘তুমি কেন চইল্ল্যা গেলা’ পাওয়া যাবে সুহাসিনীর পথে প্রান্তরে। আর একি আসলে শুধু একটি গ্রামের গল্প নাকি একটি দেশের গল্প- সেই প্রশ্ন আমার থাকলো পাঠকদের উদ্দেশ্যে।
.
শহীদুল জহিরের লেখা নিয়ে কিছু বলতে পারার মত যোগ্যতা আমার হয়েছে কিনা জানিনা, কিন্তু উনার লেখনি অদ্ভুত সুন্দর। জাদুবাস্তবীয় জগতে বাস্তবতা, অতিবাস্তবতা আর অবাস্তবতা মিলেমিশে যেমন একটা স্বপ্নের মত কিছু রচিত হয়, এই গল্পগুলিও সেরকম, পড়তে পড়তে মনে হয় যেন বিস্ময়কর কোন একটা জগতে চলে এসেছি। কিছু কিছু বই আছে যেগুলো পড়লে মনে হয় যেন কিছু একটা অর্জন করেছি, এই বইটিও সেরকম।
.
আর পাঠক সমাবেশকে বিশেষভাবে ধন্যবাদ এই বইটির জন্য। বানানভুল ছিল একেবারেই নগন্য, যার জন্য বইটি পড়ে আরো ভালো লেগেছে।
Profile Image for Muhammad Kamruzzaman.
33 reviews9 followers
July 4, 2017
সংকলনটিতে দুইটি উপন্যাস রয়েছে। জীবন ও রাজনৈতিক বাস্তবতা এবং সে রাতে পূর্ণিমা ছিল। জীবন ও রাজনৈতিক বাস্তবতা আগে পড়েছিলাম, আলাদা বই হিসেবে। এই বইটি কেনার সুবাদে আবার পড়া হল। শহীদুল জহির লিখেছেন শহীদুল জহির এর মতই। নিভৃতচারী এই লেখককে আমার মনে হয়েছে বাংলাদেশের সাহিত্যের সবচেয়ে আন্ডাররেটেড সাহিত্যিক। তার বইয়ের সংখ্যাও খুব কম। শহীদুল জহিরের লেখা যেন "Pulp Fiction" সিনেমার মত, সরল পথে কাহিনী বলার চেয়ে,
বিচ্ছিন্ন ঘটনার জাল বিস্তার করে একটির সাথে আরেকটি মিলিয়ে দিতেই তিনি বেশী পছন্দ করতেন, বইয়ের উপন্যাস দুইটিতেও এর ব্যত্যয় ঘটেনি।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.