Jump to ratings and reviews
Rate this book

শহীদুল জহির নির্বাচিত গল্প

Rate this book
শহীদুল জহিরের ছোটগল্পের সংকলন পারাপার (১৯৮৫) এবং ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প (২০০০) সংকলিত হয়েছে এই বইতে।

সূচীপত্র—

পারাপার
ভালোবাসা (১৯৭৪)
তোরাব সেখ (১৯৭৫)
পারাপার (১৯৭৫)
মাটি এবং মানুষের রং (১৯৭৬)
ঘেয়ো রোদের প্রার্থনা নিয়ে (১৯৭৬)

ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প
আগারগাঁও কলোনিতে কেন নয়নতারা ফুল নেই (১৯৯১)
কাঠুরে ও দাঁড়কাক (১৯৯২)
ডুমুরখেকো মানুষ (১৯৯২)
এই সময় (১৯৯৩)
কাঁটা (১৯৯৫)
আমাদের কুটির শিল্পের ইতিহাস (১৯৯৫)
ধুলোর দিনে ফেরা (১৯৯৭)
চতুর্থ মাত্রা (১৯৯৮)

193 pages, Hardcover

First published February 1, 2006

7 people are currently reading
150 people want to read

About the author

Shahidul Jahir

18 books174 followers
Shahidul Jahir (also spelled Zahir) was a Bangladeshi novelist and short story writer. He was reputed for extraordinary prose style and diciton and considered a genuine founder of post-modern fiction in Bangla literature.

Born in Dhaka, Bangladesh in 1953 as Shahidul Huq, he joined the Bangladesh Civil Service in the Administrative cadre in 1981. In 2008, he was appointed as a Secretary in Charge of Ministry of CHT affairs to the Government of Bangladesh. A confirmed bachelor, he lived a quiet and a very simple life. Hardly he agreed for a formal interview for publication.

Shahidul Jahir was one of the most important contemporary writers in Bangladesh. He became interested in magic realism after reading Marquez's works. He was known to some people as the Márquez of Bangladesh, carrying on the legacy of magic-realism with strokes of his own unique surrealist style, deeply imbibing the politics, history and culture of Bangladesh, his own country home in Sirajganj and his place of birth. However, his style also reminds of Syed Waliullah, a modern Bangla fiction author of Western lineage. But he had his own style of labyrinthine narration that would lead his readers to a maze. He relied more on narration than dialogue between characters. His diction was symbolic and mystified. He resorted to colloquialism in order to infuse reality into the context and story-line. The name of his last published story was, "Miracle of Life". Here is an excerpt (translated from Bangla) from his swan song:

"An adolescent girl, or a young girl, or who is just a gal...whatever, what do we do with her? She can have a name, since she is a human being, and human beings do have names, so her name could be Pari, Banu, or Ayesha... ...If she stands at the edge of the dirty drains, standing inside her home, as broke as the ragged nest of a magpie (babui), her mother runs around...her mother goes around cooking for others, she cooks rice, she cooks curries,she makes chapatis, there are people who swallow them, or maybe they rebuke her, What the hell have you cooked,woman!... ...Perhaps at that moment, Pari or Pari Banu, is standing at the rail ways of Dayaganj or Shamibag, holding the hands of her little sister or brother, and their father runs around, he too goes to places, maybe he does things, pulls someone else's rickshaw, pushes someone else's cart, or maybe he does nothing, he just lies down on his bed and suffers from piles. Then, what do we do with this Pari? The leader, or the official of this republic, the officers, or the civil society - none of them know...We have no idea what to do with her..."


In his writing career spreading over more than two decades, Jahir published only three novels and three collections of short stories. Two collections of his selected novels and short stories were published in 2007.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
56 (56%)
4 stars
34 (34%)
3 stars
8 (8%)
2 stars
1 (1%)
1 star
1 (1%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Ratika Khandoker.
317 reviews35 followers
March 26, 2023
মেলাদিন লাগায়ে শেষ করলাম।
শহীদুল জহিরের একটা বিশেষ গল্প বলার ঢং আছে,বইয়ের সব গল্পেই সেই ঢংটি বিদ্যমান।উনার গল্পগুলো প্যারালালভাবে চলেনা।অনেকবার তারা অতীত-বর্তমান ঘুরে আসে।একটি বিশেষ অঞ্চল,এলাকা,এলাকাবাসীর কথা ঘুরেফিরে উঠে এসেছে গল্প গুলোতে।
সব গুলো গল্পই ভালো,আলাদা করে বলতে গেলে "আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই" গল্পটি অদ্ভুত সুন্দর,মনে আছে পড়ার পর গায়ে কাটা দিয়েছিলো!
Profile Image for হাসান নাহিয়ান নোবেল.
105 reviews171 followers
April 2, 2018
গুণীরা বলেন, প্রথমদিকে শহীদুলের মধ্যে সৈয়দ ওয়ালীউল্লাহ বাস করতেন, ভেতরে বসে কলকাঠি নাড়তেন। আপনারা সবাই জানেন, আমার মূর্খতা জগদ্বিখ্যাত। সুতরাং এই অসামান্য মানুষটাকে সৈয়দ সাহেব কতখানি প্রভাবিত করেছিলেন—সেটা বিচার করার সামর্থ্য আমার নেই।

কিন্তু ব্যক্তিগতভাবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ আমার পড়া শহীদুলের প্রথম বই ডলু নদীর হাওয়া। এই বই যখন বের হয়েছে তদ্দিনে শহীদুল স্বকীয় একটা বৈশিষ্ট্য দাঁড় করিয়ে ফেলেছেন। দেশের আর দশজন লেখক থেকে নিখুঁতভাবে তাঁকে আলাদা করা যাবে—সেই ব্যাপারটা নিশ্চিত করেছেন।

‘পারাপার’ এবং ‘ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্প’ মোটামুটি বিশ বছরের ব্যবধানে লেখা। গল্পগুলোতে সেই ছাপ খুব প্রকটভাবে স্পষ্ট।

এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে, লেখক যখন ‘পারাপার’ লিখছেন তখন তাঁর বয়স একুশ থেকে তেইশের ভেতরে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং সেটা সত্তরের দশক। খানিকটা আশ্চর্যের ব্যাপার এই যে, সেই সময়ে শহীদুলের লেখার উপজীব্য হিসেবে সমাজের নীচুতলার মানুষ কিংবা গ্রামীণ জীবন এলেও যুদ্ধপরবর্তী দেশের কোনো প্রভাব সেখানে পড়েনি। পরবর্তীতে, তাঁর ‘শহীদুল’ হয়ে ওঠার পরের বেশ কিছু গল্পে আমরা যুদ্ধের কথা দেখি, আশির দশকে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’-র মত উপন্যাসও দেখি—কাজেই সত্তরের দশকে শহীদুলের এই নির্বিকারত্বের কারণ আমরা ব্যাখ্যা করতে পারি না, অথবা ব্যাখ্যা করতে গেলে কেবল এটাই মনে হয় যে, আশির দশক থেকে শহীদুলের এক ধরনের উত্তরণ শুরু হয়েছিল, তাঁর চিন্তাভাবনায় অনেক পরিবর্তন আসতে শুরু করেছিল।

এবং সেটার প্রায় চূড়ান্ত একটা পরিণতি আমরা দেখতে পাই ডুমুরখেকো মানুষে। কেউ যদি লেখককে না চেনেন, তবে নির্ঘাত একটা ধাক্কা খাবেন পারাপারের শেষ গল্প থেকে ডুমুরখেকোর প্রথম গল্পে ঢুকতে গিয়ে। প্রথমত ধাক্কা খাবেন বাক্যের ভুতুড়ে গঠনের জন্য, এবং দ্বিতীয়ত, সেই অদ্ভুত বাক্যের ভেতরে লুকিয়ে থাকা জাদুবাস্তবতার জন্য।

এবং…গল্প কী একেকটা! ডুমুরখেকো মানুষের মত একটা গল্পই মুগ্ধ হওয়ার জন্য যথেষ্ট ছিল—তার ওপরের সুবোধচন্দ্রের গল্প, যার স্ত্রী ও ভাইয়ের নাম যথাক্রমে স্বপ্না এবং পরান, কুটির শিল্পের ভয়াবহ একটা অনুচ্ছেদ, আগারগাঁও কলোনি কিংবা দাঁড়কাক—কোনটা ছেড়ে কোনটাকে ওপরে রাখবো আমি নিশ্চিত না।

তবে নিশ্চিত এক্সপেরিমেন্টাল লেখা নিয়ে শহীদুলের সাহসের ব্যাপারে। চতুর্থ মাত্রার মত একটা গল্প লিখতে যথেষ্ট বড় বুকের পাটা লাগে। কোনো এক মহাপুরুষ বলেছিলেন, যাদের অসম্ভব সাহস থাকে—তাঁরা প্রায়ই আন্ডাররেটেড হন।

আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা শহীদুলকে আন্ডাররেটেড বলবো।

এবং যে যাই বলুক, আমরা সিদ্ধান্ত নিয়েছি, শহীদুলের সকল লেখা পড়ে ফেলবো।
Profile Image for Tahsin Orthy.
42 reviews19 followers
December 16, 2016
প্রায় ৫ দিনের উপর সময় নিয়ে শেষ হলো শহীদুল জহিরের নির্বাচিত ছোট গল্পের সংকলন। বইটা হাতে নেয়ার সময় মনে হয়েছিল পৃষ্ঠা কম আছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পড়া। কিন্তু আদতে তা হয় নি। বরং সাধারণত যতটুকু সময় লাগে আমার পড়তে তার চেয়ে ঢের বেশি সময় লেগেছে। এর পিছনের কারণ হচ্ছে লেখকের লেখার ভিন্নতা। প্রথমদিকের পারাপারের গল্পগুলো মোটামুটি চিরাচরিত গল্পের ধাঁচেই চলছিল। কাহিনী আর গল্প বলার ধরণ অসাধারন।
কিন্তু এরপর ডুমুরখেকো মানুষ ও অন্যান্য গল্পগুলো গড়ে উঠে যাদুবাস্তবতাকে কেন্দ্র করে। যাদুবাস্তবতার রহস্যময়তা পড়তে পড়তে প্রায়ই গল্পের খেই হারিয়ে ফেলতে হয়ছে। গল্পগুলো পরিচিত, কিন্তু সেটার পরিণতি ভিন্ন। গল্পের শুরু আর শেষ কোথায় হবে তা বোঝা কষ্টকর! কিন্তু শেষ করার পর এক অদ্ভুত অনুভুতি হয়। সুখপাঠ্য বলতেই হবে।
সবচেয়ে বড় কথা এই বইয়ের মাধ্যমে ম্যাজিক রিয়েলজমের কিঞ্চিৎ স্বাদ পাওয়া গেল... :D
Profile Image for Ruhshan Ahmed Ahmed.
Author 1 book21 followers
November 28, 2015
গল্পগুলো খুব পরিচিত, কিন্তু শহীদুল জহিরের বলার ভংগিটা অন্যরকম। প্রতিটা গল্প শেষেই পাঠককে বাধ্য করে আরো একবার জীবনকে প্রশ্নের মুখে ফেলে দিতে...
Profile Image for Salawat Ullah.
29 reviews32 followers
October 10, 2016
নাম নির্বাচিত গল্প হলেও দুটো পূর্ণাঙ্গ বই এখানে রয়েছে যার দু'টো বই ভিন্নস্বাদের; একটি সহজ সরল আর একটি নাটকীয় আর পরাবাস্তব।
Profile Image for Asif Turza.
48 reviews1 follower
August 21, 2017
one and two stories are good , but overall i really dont like his writing style , waste of time . -_-
1 review
September 23, 2021
শহীদুল জহিরের লেখার ভাষা ও ধরণ অনন্য!
Profile Image for Shanto.
45 reviews15 followers
January 28, 2014
শহীদুল জহির অনেকটা অন্তর্গত স্বত্ত্বার মত, আমাদের সাথেই বসবাস করে অনেকটা নিজের কায়ার মত। কায়া নিজেকে দেখতে পায় না, কায়ার ওপর যখন আলো এসে পড়ে নিজের ছায়ার মধ্যে কায়া নিজেকে চিনতে পারে, আবিষ্কার করে। অন্তর্গত স্বত্ত্বার ওপর শহীদুল জহির অনেকটা আলোর মত।
Profile Image for Rhidi Joyee .
56 reviews11 followers
July 28, 2014
অন্যরকম লেখার ধাচ, প্রথম গল্প গুলো যেমন সুন্দর ছিল,শেষএর দিকের অতিপ্রাকৃত বা যাদুর ব্যাপার গুলো খুব বেশি ভাললাগে নি, তবে সবমিলে উপভোগ্য ছিল :)
Profile Image for Tanjina Tamanna.
99 reviews20 followers
April 19, 2017
অতি সাধারণ মানুষের সাধারন জীবনের ছোট ছোট সুখ দুঃখ নিয়ে শুরু হওয়া অসাধারণ গল্পগুলো শেষে এক অনুভূতিময় প্রশ্নের মুখে ফেলে দেয়।অনবদ্য লেখনী।নাটকীয়তা আর পরাবাস্তবতার ছোঁয়া। এক কথায় সুখপাঠ্য।
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.