Jump to ratings and reviews
Rate this book

দোলো আমার কনক চাঁপা

Rate this book

91 pages, Hardcover

First published January 1, 1968

Loading...
Loading...

About the author

Ahmed Sofa

71 books620 followers
Ahmed Sofa (Bangla: আহমদ ছফা) was a well-known Bangladeshi philosopher, poet, novelist, writer, critic, translator. Sofa was renowned for his intellectual righteousness as well as his holistic approach to the understanding of social dynamics and international politics. His career as a writer began in the 1960s. He never married. On 28 July 2001, Ahmed Sofa died in a hospital in Dhaka. He was buried in Martyred Intellectuals' Graveyard.

Sofa helped establishing Bangladesh Lekhak Shibir (Bangladesh Writers' Camp) in 1970 to organize liberal writers in order to further the cause of the progressive movement.

Ahmed Sofa's outspoken personality and bold self-expression brought him into the limelight. He was never seen hankering after fame in a trivial sense. His fictions were often based on his personal experience. He protested social injustice and tried to portray the hopes and dreams of common people through his writing. Sofa always handled his novels with meticulous thought and planning. The trend of telling mere stories in novels never attracted him; he was innovative in both form and content.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (12%)
4 stars
8 (20%)
3 stars
12 (30%)
2 stars
12 (30%)
1 star
2 (5%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Nabila Chowdhury.
399 reviews286 followers
July 20, 2016
পাঁচটা গল্প নিয়ে বই। গল্পগুলোতে একেবারে নতুন কিছু নেই (প্রকাশকাল ১৯৬৮ মনে রেখেই)। এই গল্পগুলো না লেখা হলে বাংলা সাহিত্য বা বাংলা শিশু সাহিত্যের কিছুই খোয়া যেতো না।

একটা গল্প শেখ সাদি বা মোল্লা নাসিরুদ্দিনের গল্পের মত (ঘোড়া চুরির সাক্ষী), একটা সায়েন্স ফিকশন (দুটি মর্মর মূর্তির কাহিনী), একটা দর্শনের গল্প যেটা কিনা লিটল প্রিন্সের দুঃসম্পর্কের আত্মীয় (সোনা পুতুল) আর দুটো গল্প শিশু-কিশোর চরিত্রদের জীবনভাবনা ও স্বপ্নের (দোলো আমার কনক চাঁপা, স্বপ্ন সমুদ্দুর)। ভাষায় কাব্যময়তা আছে, কিন্তু সে কাব্যময়তা আমাকে স্পর্শ করেনি। কখনো ইঙ্গিতে গল্প বলার চেষ্টা করেছেন, আবার হয়তো ভেবে থাকবেন এতটা ইঙ্গিত ছোটদের সইবে না তাই সেগুলোই আবার খোলাসা করেছেন। গল্পে যে মেসেজ দিতে চেয়েছেন তা পরিষ্কার হলেও গল্পগুলো ওয়েলফর্মড না, কিছু গল্প এদিক ওদিক বহুদিক ঘুরে লক্ষ্যে পৌঁছেছে, কিছু গল্প আবার লক্ষ্যে পৌঁছবার পর এদিক ওদিক ঘুরঘুর করেছে। সবচেয়ে বড় সমস্যা হলো ছোটদের চরিত্রগুলোও ছোটদের মত নয়, আবার বড়দের মত নয়, আবার ইঁচড়ে পাকাও নও, কেমন যেন জোর করে ছোট হওয়া চাপিয়ে দেয়া।

কেন জানি না, শুরুতে লেখক যখন বলছিলেন গল্পগুলো কিশোরদের জন্য হলেও কিশোরীয়ানা ঠিকমত ফুটে ওঠে নি তখন ভেবেছিলাম হয়তো ফুলের গন্ধে ঘুম আসেনা মানের বই হবে। হলো না। হতাশা। বড় হয়ে গিয়েও শৈশব-কৈশোরের নিজেকে মনে রাখতে পারা একটি আশীর্বাদ, সবার কলমের ভাগ্যে সে আশীর্বাদ জোটেনা।
Profile Image for Rafiq Shardar.
42 reviews3 followers
July 9, 2020
কিশোরদের জন্য লেখা আহমদ ছফার বন্ধুদের স্মৃতি বিজরিত গল্পগুলো বিভিন্ন সময়ে রচিত। কিছুদিন ধরে থ্রিলার পড়তে পড়তে আর দেখতে দেখতে ভাবলাম একটু অন্যরকম স্বাদ নিই। আহমদ ছফার কিছু লেখা পড়ে এই বইটা পড়ার ইচ্ছা ছিল। তবে যেমনটা আশা রেখেছিলাম তেমনটা স্বাদ পেলাম না। অবশ্য আহমদ ছফা প্রথমেই বলে নিয়েছিলেন এব্যাপারে।
Profile Image for Maliha Huq.
24 reviews3 followers
June 26, 2023
প্রতিটা গল্পই সুন্দর। তবে একটা গল্প পড়তে আমার বিরক্ত লেগেছে, 'দুটি মর্মর মূর্তির কাহিনী'।

বইটা ছোটদের জন‍্যই লেখা, যেহেতু এই রচনার বিষয়বস্তু সরল: রূপকথা, পুতুলবিয়ে, পরিচিত সংস্কৃতি, ইত্যাদি। তবে বড়রাও এই লেখা উপভোগ করবে। এবং তাদের নজরে পড়বে কিছু সূক্ষ্ম বিষয়: ফেলে আসা বাঙালি গ্রামীণ এবং মফস্বল জীবন, মানবিক বিবেচনাবোধ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের প্রভাব, পুঁজিবাদের পরিণতি, ইত‍্যাদি।

ছফার লেখা চিন্তাশীল মানুষের ভাবনার খোরাক যোগায়।
Profile Image for Shadin Pranto.
1,515 reviews568 followers
May 15, 2017
বেশি শিশুতোষ। বাচ্চাকালে পড়া উচিত ছিলো।
Displaying 1 - 5 of 5 reviews