Jump to ratings and reviews
Rate this book

সেইসব লেখা

Rate this book

320 pages, Hardcover

First published January 1, 2008

1 person is currently reading
51 people want to read

About the author

Ahmed Sofa

71 books605 followers
Ahmed Sofa (Bangla: আহমদ ছফা) was a well-known Bangladeshi philosopher, poet, novelist, writer, critic, translator. Sofa was renowned for his intellectual righteousness as well as his holistic approach to the understanding of social dynamics and international politics. His career as a writer began in the 1960s. He never married. On 28 July 2001, Ahmed Sofa died in a hospital in Dhaka. He was buried in Martyred Intellectuals' Graveyard.

Sofa helped establishing Bangladesh Lekhak Shibir (Bangladesh Writers' Camp) in 1970 to organize liberal writers in order to further the cause of the progressive movement.

Ahmed Sofa's outspoken personality and bold self-expression brought him into the limelight. He was never seen hankering after fame in a trivial sense. His fictions were often based on his personal experience. He protested social injustice and tried to portray the hopes and dreams of common people through his writing. Sofa always handled his novels with meticulous thought and planning. The trend of telling mere stories in novels never attracted him; he was innovative in both form and content.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
6 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shadin Pranto.
1,484 reviews568 followers
October 11, 2020
আহমদ ছফার সবচাইতে শক্তিশালী লেখাগুলো বোধকরি 'সেইসব লেখা' গ্রন্থে সংকলিত হয়েছে। ক্ষমতাদর্পী মানুষকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে প্রবলভাষায় লেখালিখি সম্ভব - তা এই বইটি না পড়লে ঠিকঠাক বোঝা যেতো না। '৭২ থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুতে লেখা প্রবন্ধগুলো এতে স্থান পেয়েছে। শেখের আমল নিয়ে এমন দুঃসাহসী লেখা সম্ভবত আরএকটিও নেই! বিশ্বাস হচ্ছে না? ' আওয়ামী লীগের কীর্তিস্তম্ভ এই মন্বন্তর' ও ' মুজিব শাসন : একজন লেখকের অনুভব' পড়ে দেখুন।

এদেশে ভারতের কোর্টে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন ব্যক্তির অভাব নেই। পেয়ারে পাকিস্তানের জন্য মুখে মুখে জান কোরবান করার মতো বান্দা বেশুমার। কিন্তু যে কোনো পরিস্থিতিতে ক্ষতি-বৃদ্ধি বিবেচনা না করেই রক্তস্নাত বাংলাদেশের পক্ষে দাঁড়াতে প্রস্তুত এমন গুণীজ্ঞানী খুববেশি নয়। দলকে লিপ সার্ভিস দিয়ে  এরা মণ্ডা-মিঠাই বাগিয়ে দেন। ক্ষমতার আরশের ছায়ায় কাকের মতো ব্যক্তিরা ময়ূরপুচ্ছ লাগিয়ে বিরাট জ্ঞানী ও দেশ-জাতির একনিষ্ঠ খাদেম হিসেবে আবির্ভূত হন।

এদেশের রাজনীতিবিদগণ দলীয় প্রোপাগাণ্ডার আলোকে দেশপ্রেমের সংজ্ঞা নির্ধারণ করেন। এই সংজ্ঞায়নের বাইরের সবাই দেশদ্রোহী, রাজাকার কিংবা ভিন্নকিছু। যেদেশে রাজনৈতিক দলগুলোর এমন ফ্যাসিবাদী স্বভাব সেদেশে গণতন্ত্রের হাল বোঝা শক্ত নয়।

মহাকবি গেটে লিখেছিলেন, 'All theory is dull but the golden tree of life is evergreen.' এই জীবনরূপী সোনালি বৃক্ষের ওপর আস্থাশীল ছিলেন আহমদ ছফা। তা তিনি স্বীকার করতে কুন্ঠিত হননি। তাই জীবনের শেষদিকে একটি রাজনৈতিক মোর্চা গঠন করতে চেয়েছিলেন 'জনসমাজ' নামে।

বিরোধিতা ও আক্রোশ আলাদা। ভারতকে নিয়ে ছফার অবস্থান কোনো কোনো সময় বিরোধিতার সীমা লঙ্ঘন করে আক্রোশে রূপায়িত হয়েছিল। তখন স্বস্তি পাচ্ছিলাম না। ইতিহাসের বিচারে অনেক নতুন খবর জানতে পারবেন। বুদ্ধিবৃত্তিক বিবেচনায় ছফার এই বই সেরা নয়। কিন্তু এমন দুঃসাহসী লেখনী, এমন দ্রোহী এবং স্পষ্টভাষী ছফাকে আরকোনো বইতে এমনভাবে পাওয়া যায় না। 
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.