একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা,আহমদ ছফার একটি কাব্যগ্রন্থ।
মূলত রচনাটি লেখার জন্য তিনি উদ্ধুদ্ধ হন,খ্যাতিমান চিত্রশিল্পী এস.এম.সুলতান এর একটি চিত্রকর্ম দেখে,সেই সাথে ছোটবেলায় তাঁর বাড়ির কাছে থাকা একটি বটগাছ এর স্মৃতিও তাকে সাহায্য করে,এছাড়াও কবির প্রবল ইচ্ছাশক্তি তো ছিলই।
পুরো কবিতাই একটা কাল্পনিক অথবা বাস্তবিক বটগাছকে কেন্দ্র করে,সেই বটগাছের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন ইতিহাস তিনি কবিতার লাইনে পুরে দিয়েছেন,সে ইতিহাসে যেমন ছিল দুটো ছেলে-মেয়ের প্রেম বিরহের কাহিনী,তেমনই ছিল সে এলাকার কোন নাগরিকের জন্ম-মৃত্যুর কাহিনী,ছিল বটগাছকে কেন্দ্র করে তাঁর ব্যক্তিগত কিছু স্মৃতি,সবশেষে তিনি সেই কবিতার কেন্দ্রীয় বটগাছের নিকট প্রার্থনা করেছেন যাতে সেই বটের আশীর্বাদে তিনিও তাঁর জীবন তাঁর পূর্ব-পুরুষদের মতো করে বটের আশ্রয়ে কাটাতে পারেন।
সব মিলিয়ে ভালোই লেগেছে কবিতাটি,বিশেষ করে কবির শব্দের ব্যবহার ছিল মুগ্ধ করার মতো,আমার মতে সকলেই এই কবিতাটি পড়তে পারেন,পড়ে অন্তত ঠকবেন বলে আমি মনে করি না।