What do you think?

ফুল চোর
136 pages, Hardcover
First published January 1, 2000
About the author
Shirshendu Mukhopadhyay
413 books965 followersশীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।
তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 18 of 18 reviews
August 29, 2022
শীর্ষেন্দুর ন্যারেটিভ সুন্দর, তাই ওঁর যে কোন লেখাই পড়তে ভালো লাগে। এই উপন্যাসের আবহ আমার খুব প্রিয়, চোখের সামনে দেখতে পেলাম পাহাড়, পাহাড়ের খুব কাছ দিয়ে উড়ে যাওয়া মেঘ, আচমকা বৃষ্টি হয়ে আরও কতো কতো দৃশ্য এসে জমা হলো মনে..
সম্ভব আর অসম্ভবের মাঝে একটা সেতু তৈরি করে গল্প বলে গেছেন শীর্ষেন্দু। তবে গল্প নামের যে নদী তার গভীরতা আগে থেকেই আঁচ করতে পারার কারণে কিংবা চরিত্রগুলো মনে দাগ কাঁটতে ব্যর্থ হওয়ার কারণেই হয়তো উপন্যাসটা যতোটা ভালো লাগার কথা, লাগেনি ততোটা।

September 15, 2017
হুটহাট করেই বইটা পড়ে ফেললাম।
শীর্ষেন্দুর 'সাদামাটা ' লেখার কানু কিংবা যাকে লোকে পাগলা দাশু বলে খেপায় তাকে কেন্দ্র করেই কয়েকটি নারীকে নিয়ে এই প্রেমের গপ্পো। সারা বইতে ভালবাসাবাসির আধিক্য নেই; অথচ কি সুন্দর করে ছাপ ফেলে যায় মনে।
আর ফুলচোর কাটু কিংবা লিচু, সায়ন্তনীই বা বাদ যাবে কেন?
পড়ে ফেলবার পর মাথায় থাকছে না কি ছাই পড়লাম। কিন্তু পড়ার সময় দিব্যি লাগছিল "ফুলচোর "।

October 18, 2025
উপন্যাসের কাহিনি বেশ ভালো। ছিমছাম। সুন্দর একটা গল্প। তবে, গল্পের ফাঁকে ফাঁকে শীর্ষেন্দুর মেয়েদের নিয়ে যে মতপ্রকাশ এখানে ফুটে উঠেছে সেটা ট্র্যাশ এবং অসহ্যকর!
উনার বই পড়ার ইচ্ছে অনেকটা মরে গেছে...
উনার বই পড়ার ইচ্ছে অনেকটা মরে গেছে...
July 13, 2021
বেশ ছিমছাম একটা বই। সুন্দর।
September 28, 2021
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটি যেন মনের গহীন কোণে শীতলভাবে এক শ্রভ্রতার ছোঁয়া দিয়ে যাবে।খুবই ছিমছাম ও মিষ্টি একটি উপন্যাস ফুল চোর!বলা চলে ফুল চোর নিঃসন্দেহে একটি পরিপক্ব লেখনী।
কাটু,লিচু,সায়ন্তী নামগুলোও যেন তিনি তাঁর উপন্যাসের জন্য বাছাই করেছেন দারুণ ভাবে।উপন্যাসের প্রতিটি পরতে পরতে লেখক সকল চরিত্রকেই ঢেলে সাজিয়েছেন।একদম পরিপক্ব ও সুনিপুণ ভাবে যে চরিত্রটি যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততোটুকুই মেলে ধরেছেন পাঠকের সম্মুখে,এতে কোনো সন্দেহ নেই!
লেখক পাগলা দাশুর জীবনের অভিপ্রায় এতোটা সাধারণ ও সরল রেখেছেন, যেন উপন্যাসের প্রতিটি নারী চরিত্র তাকে মায়ায় জড়িয়ে নিতে বাধ্য হয়।
উপন্যাসের মূল দুইটি চরিত্র কাটু আর পাগলা দাশু!ভোরের আলো ফুটার আগেই একটি পটের মতো সুন্দর কাটু ফুল চুরি করতে ঢুকে নিজের ভাবি শ্বশুড়াবাড়িতে!হঠাৎ দেখা সেই জানালার ধারে কর্ণের সাথে। এরপর থেকে প্রতিদিন কাটু যেতো সেখানে ফুল চুরি করতে। কর্ণ কাটুকে ফুল চোর নামে সম্বোধন করতো।
উপন্যাসের কাটুর জীবনের এক পুরানো ঘটনার সাথে পাগলা দাশু তথা কর্ণের এক যোগসূত্র রয়েছে।আর ঠিক উপন্যাসের শেষেই সেই যোগসূত্র পাঠকের সামনে উন্মোচিত হবে,যা অসাধারণ এক সমাপ্তি দান করেছে উপন্যাসটিকে।বলা চলে অত্যন্ত সাদামাটা ভাবে সরল পটে অঙ্কিত হয়েছে উপন্যাসটি,যা পাঠকের মনে এক শান্তির সাথে দ্বীর্ঘশ্বাসের উপক্রম ঘটাবে।

May 22, 2016
চরিত্রগুলো প্রথমদিকে এলোমেলোভাবে চলছিল। ধরা যাচ্ছিল না কে কী। ছোট হলেও বইটা ধৈর্য্য নিয়ে পড়তে হয়েছে, পড়া শেষে ভাললাগাটুকু ছিল শেষ করে ফেলার ভাললাগা। প্রেমেও পূর্ণতা পেল না অনুষ্ঠানেরও সম্পন্ন হল না। তিয়াসও ঘটল না। পাঠক হিসেবে বইটির কাছে দেরী হয়ে গেল নাকি বইটি ঠিক পাঠকের হাতে পড়ল না এ সংশয়টা নিয়ে আধো আধো নিভু নিভু অল্পপ্রাণ উপন্যাসটি শেষ করেছি।
July 27, 2025
'ফুলচোর' এককথায় চমৎকার একটি রোমান্টিক উপন্যাস। খুব কমপ্যাক্ট, বিশেষত শেষের দিকে, সম্ভবত পৃষ্ঠা সংখ্যার সীমাবদ্ধতার জন্য। লেখক যে লিখে আনন্দ পাচ্ছেন, অনেক জায়গায় যেন তা অনুভব করা যায়। তাই পাঠকও শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ পান। শুধু তাই নয়, কঠোর এমনকি তেতো বাস্তব উঁকি দিয়েছে কাহিনির কিছু অংশে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই লেখা বুদ্ধিদীপ্ত, আধুনিক, নৈতিকতার ও মজার। শেষের কয়েকটি পৃষ্ঠায় কিছু ক্ষেত্রে এক লাইনে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এভাবে উপন্যাসটি পরিমিতির মধ্যে দিয়ে সুন্দরভাবে শেষ হয়েছে। পাঠক-পাঠিকারা উপন্যাসটি অবশ্যই পড়বেন। আমার রেটিং: ৮.৮/১০।
January 6, 2021
বড্ড বেশি ফরমায়েসী লেখা বলে মনে হল। চরিত্রগুলোকে নিয়ে আরো লেখার সুযোগ ছিল লেখকের কাছে, এখানে একজন শীর্ষেন্দুপ্রেমী পাঠক হিসেবে আশাহত হলাম। যেন লেখাটা একধাক্কায় শেষ করে দিতে পারলেই লেখকের ছুটি। শুরুটাও ভালো ছিল, তবে সাদামাটা গদ্যেই যে লেখক স্বাচ্ছন্দ্য বোধ করেন তা আর বলার অপেক্ষা রাখে না। রোমান্টিক উপন্যাস হিসেবে ভালোই। গল্পের সবচেয়ে ভালো দিক হলো পারিবারিক যৌন নির্যাতনের উপস্থিতি, যা চোখে আঙুল দিয়ে আমাদের সমাজের লুকোনো হিংস্র চেহারাগুলিকে উলঙ্গ করে।
December 23, 2024
The plot feels disjointed, with its attempt to blend fantasy and realism often falling flat. The characters lack depth and development, making it difficult to connect with them on any emotional level. The protagonist’s journey feels aimless, and the supposed "moral" of the story is delivered in a manner that feels forced rather than meaningful.
March 4, 2020
Shirshendu’s politics specially his views on woman has always been problematic. Nevertheless enjoyed reading it.
March 27, 2020
আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একজন ভক্ত কিন্তু এটা পরে আমি হতাশ...বড্ডো ফরমায়েশি হয়ে গেছে
March 18, 2022
নাহ, মজা পাইলাম না
September 5, 2022
কিছু নাই জীবনে। তবুও জীবন যাপন করে যেতে হয়।
February 17, 2025
Terrific
February 9, 2026
Bhison misti ekti uponyash❤️
April 23, 2025
চারদিকে এখন আমের মুকুল, সন্ধ্যে হলে তার ওই সুন্দর গন্ধ যেমন আচ্ছন্ন করে রাখে এই বইটাও তাই। হয়তো খুব সহজ, কিছুই ধরতে পারছি না আবার অদ্ভুত এক সৌন্দর্য ছড়িয়ে রাখে আশেপাশে।
কাটু আর পাগলা দাশুকে ঘিরে চলতে থাকে ছন্দ । কাটু'র জীবনে থাকা অতীত নিয়েই বিয়ে ঠিক হয় আমেরিকা প্রবাসী এক ছেলের সাথে , আর সে ভোরবেলা লুকিয়ে তার হবু শ্বশুরবাড়িতে ফুল তুলতে যায় । সেখানে দেখা হয় পাগলা দাশু ওরফে কর্ণের সাথে , যাকে নিয়ে কাটু'র মনে অতীত আর বর্তমান দোলাচল শুরু হয় । এদিকে কর্ণ ভুলে যায় তার প্রেমিকা আছে, আস্তে আস্তে তার মুখ ভুলতে শুরু করে । দুজনেই বুঝতে পারে আগে কোথাও দেখেছে তারা , কিন্তু কোথায় ?
প্রথমদিকে গতিপথ বুঝতে অসুবিধা হলেও আস্তে আস্তে অনেক কিছুই ফুটে উঠেছে। সমাজে কলঙ্কের দাগটা মেয়েদের গায়ে আগে লাগানো হয়। সমাজে আমরা যা চাই তাই পাইনা , উল্টে ছুটে চলি এক মরীচিকার পেছনে যা আমাদের শান্তি দেয় না কোনোদিন ।
" ... জীবন কিছু না , প্রেম কিছু না ,অর্থ কিছু না , মায়া মোহ কিছুই কিছু না।... কিছুই নেই , তবু জীবন তো যাপন করে যেতেই হয় । আমি একটু দম নিই , তারপর ধীরে ধীরে আবার উঠতে থাকি । "

April 15, 2017
প্রেম ওপূর্ণতা , জীবন ও সংগ্রমা। শুরু থেকে শেষ পুরোটাই চমৎকার।
Displaying 1 - 18 of 18 reviews