What do you think?

পরবাস
দেশগাঁও রোহিলা থেকে এসেছেন রোজিন্দারের দিদি-জামাইবাবু। গুরবচন সিং আর রোহিণী কাউর। মা, স্ত্রী ও ছেলে কুলদীপকে নিয়ে রাজিন্দারের ভবানীপুরের ফ্ল্যাটে আজ একটু অন্যরকম হাওয়া। পুয়াজি-ফুফ্ফরজিকে পেয়ে কুলদীপ খুশি। বাঙালি সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা কুলদীপের মনে চকিতে ভেসে ওঠে রোহিলার সবুজ ক্ষেত আর তার বন্ধু রানার বোন রিমঝিমের মুখ। কিন্তু গাড়ির শৌখিন ফিটিংসের ব্যবসায়ী নিরীহ প্রবাসী রাজিন্দারের ফ্ল্যাটে হঠাৎ নেমে আসে মৃত্যুর পরোয়ানা। মিথ্যে খবরের ওপর ভিত্তি করে পঞ্জাব পুলিশ কলকাতায় ধেয়ে এসে উগ্রপন্থী সন্দেহে হত্যা করে রাজিন্দারের দিদি-জামাইবাবুকে। এই অন্যায়, অবিচার ও বেইমানির আগুনে পুড়ে যায় একটি পরিবার। প্রতিকারহীন অন্ধকারে আলো হাতড়ে ফেরে কুলদীপ। চলে যেতে চায় পঞ্জাবে। কিন্তু সেখানে গিয়েও কি সে ভূমিপুত্র হতে পারবে? নিজেকে কি আজনবি লাগবে না তার? এ সব প্রশ্নের উত্তর এই উপন্যাসের জীবন্ত কাহিনীতে।
109 pages, Hardcover
First published January 1, 2000
About the author
Suchitra Bhattacharya
164 books255 followersHer writing focuses on contemporary social issues. She is a perceptive observer of the changing urban milieu and her writing closely examines the contemporary Bengali middle class. Crisis in human relationships and the changing values of the present era along with degeneration of the moral fibre of the society in the backdrop of globalisation and consumerism are depicted in her prose. Exploitations and sufferings of women regardless of their social or economic identities find a distinct voice in her writing. While she is famous for her writing on women's issues, she does not consider herself as a feminist. She took up many odd jobs in her early youth and finally joined the public service which she left in 2004 to become a fulltime writer. Her long career is reflected in many of her stories and novels.
Over the past two decades, Suchitra has written about 24 novels and a large number of short stories in different leading Bangla literary magazines. Some of her acclaimed novels are Kachher Manush (Close to Me), Dahan (The Burning), Kacher Dewal(The Wall Of Glass), Hemonter Pakhi(Bird of Autumn), Neel Ghurni, Aleek Shukh(Heavenly happiness), Gabhir Ashukh (A Grave Illness), Uro Megh(Flying Cloud), Chhera Taar, Alochhaya(Shadows Of Light), Anyo Basanto(Another Spring), Parabas, Palabar Path Nei, Aami Raikishori, Rangin Pritibi and Jalchhobi among others. Her novels and short stories have been translated into many Indian languages such as Hindi, Tamil, Telugu, Malayalam, Oriya, Marathi, Gujarati, Punjabi and English. She also writes novels and short stories for children. Her novel Dahan was made into a movie by famous Bengali director, Rituparno Ghosh.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
March 4, 2021
গল্পটি এক শিখ পরিবারকে নিয়ে, যারা কলকাতায় থাকে। ১৯৮৪ তে ইন্দিরা গান্ধীকে দুজন শিখ খুন করায় গোটা জাঠ জাতির উপরে অত্যাচার শুরু হয়। গল্পের প্রোটাগনিস্ট শিখ পরিবারটি দিল্লিতে অত্যাচারের শিকার হয়ে কলকাতায় এসে বসবাস শুরু করে। কিন্তু এখানেও তাদের উপর অত্যাচার কম হয় না। পাঞ্জাব পুলিশের লোকেরা কলকাতা এসে রাজিন্দরের দিদি-জামাইবাবুকে উগ্রবাদী সন্দেহে খুন করে যায়। এরপর শুরু হয় কলকাতা পুলিশের সপ্তাহব্যাপী পিতাপুত্রকে জেরা। খুনের বিচার পেতে রাজিন্দর তার ছেলেসহ এখানে ওখানে দৌঁড়ে বেড়ায়। কিন্তু সুবিচার পাওয়ার পথ যে ভীষণ কঠিন! রাজিন্দরের ছেলে কুলদীপ তার কলেজে বাঙালি সহপাঠীদের কাছে হেনস্তার শিকার হয়। ওরা তার পাগড়ির দিকে ইঙ্গিত করে বলে যে এগুলো "তোদের" ব্যাপার তো, এরকম হতেই পারে! কুলদীপের বন্ধুর বাবা ইউনিভার্সিটির ডিন, শিক্ষিত মানুষ। তিনিও কুলদীপকে বলে বসলেন "তোমরা" মিলিটারি রেস, এজন্যই "তোমাদের" আলাদা করে দেখা হয়। সবখানে হেনস্তার শিকার হওয়া কুলদীপ অনুভব করে যে মাইনোরিটি হওয়াই তাদের অপরাধ। সেজন্য তাদের লাহোর ছাড়তে হলো, দিল্লি ছাড়তে হলো, কলকাতাতেও থাকা যায় না।
গল্পের এই ছবি যে প্রত্যেকটি কালের, প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি মাইনোরিটি সোসাইটির। ১৯৮৪'র সেই সিচুয়েশন থেকে কি পৃথিবী এগোতে পেরেছে?
*যেকোনো সোসাইটির সংখ্যাগুরুদের জন্য অবশ্যপাঠ্য বই আমার মতে।
গল্পের এই ছবি যে প্রত্যেকটি কালের, প্রত্যেকটি দেশের, প্রত্যেকটি মাইনোরিটি সোসাইটির। ১৯৮৪'র সেই সিচুয়েশন থেকে কি পৃথিবী এগোতে পেরেছে?
*যেকোনো সোসাইটির সংখ্যাগুরুদের জন্য অবশ্যপাঠ্য বই আমার মতে।
This entire review has been hidden because of spoilers.
February 20, 2017
আমার মনে হয় আমি কলকাতাবাসীদের এক অন্যরকম রুপ দেখলাম, শুধুমাত্র এই জন্যই হয়তো কাউকে কাউকে বইটা পড়বার কথা বলতে পারি। কলকাতা শুধু বাঙ্গালিদের না, অন্য সবারও। কিন্তু কতটুকু? শুধু কি কলকাতা? পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবীর উপরই তো একই প্রশ্ন করা যেতে পারে, নয় কি?
Read
August 17, 20226.5/10
Displaying 1 - 3 of 3 reviews