Buddhadeb Guha (Bengali: বুদ্ধদেব গুহ) is a popular Bengali fiction writer. He studied at the well-known St Xavier's College of the University of Calcutta.
His novels and short stories are characterized by their dreamy abstractness and romantic appeal. His essays reveal the soul of a true wanderer providing some of the most beautiful renditions of travel in Bengal. His love for forests and nature provide the background for many of his novels.
A highly successful chartered accountant by profession, and an accomplished musician, Guha is very urbane in his lifestyle. He was one of the first to create characters representing easy-going, upper middle-class modern Bengali families, whom readers could identify with, and that gave him instant popularity.
He is the recipient of many awards including Ananda Puraskar, 1976; Shiromani Puraskar; and Sharat Puraskar.
The Library of Congress has over fifty titles by him. His most famous novel, according to many, is Madhukori. It is considered a milestone in Bengali literature. He is also the creator of Rijuda, an imaginary character who moves about in jungles with his sidekick Rudra. The jungles that he wrote about were mainly in Eastern India.
বুদ্ধদেব গুহর 'প্রথম প্রবাস' বইটি ভ্রমণবিষয়ক। এই বইয়ে তিনি শুধু লন্ডন ও ফ্রান্সের আপাত ঘোরাঘুরি সম্পর্কে বর্ণনা করেছেন। এখানে একটা মজার ব্যাপার হলো, আমি কিছুদিন আগেই 'বিলেতে সাড়ে সাতশ দিন' পড়েছি এবং সেটাও লন্ডন নিয়েই ছিল। সেই বইয়ে লন্ডনের উপর্যুপরি প্রশংসা পড়ে লন্ডনের খারাপ চেহারাটাও দেখতে ইচ্ছে করছিল। আর এই বইটা পড়তে গিয়ে সেই সুযোগ হয়ে গেল কাকতালীয়ভাবে। লেখকের ভাষ্যে, বিদেশের সাথে দেশের তুলনামূলক আলোচনায় তাকে নিজদেশে পুলিশ কর্তৃক রীতিমতো নাজেহাল হতে হয়েছে। তবে সবটুকু আলোচনা বোধহয় এই বইয়ে প্রকাশিত হয়নি।
লেখক এত নরম আর সরেস করে লিখেছেন যে, হাসতে হাসতে আনন্দে পড়া শেষ করা যায়। তবে নারী-পুরুষের শারীরতত্ত্ব নিয়ে লেখকের মতামত পছন্দ হলো না। সবসময় শরীর-সৌন্দর্যের চেয়ে মন বড়, বোঝাপড়া বড় এমন ব্যাপার বুঝিয়েও পরক্ষণেই দেখি, তিনি নিজেই শরীর-সৌন্দর্যের কাছে হার মানছেন! সে যতই অন্যরকমভাবে তুলে ধরুন না কেন.. ভণিতাটা অপছন্দ হলো।
লেখক প্রথমেই বলেছেন যে এই বই সেসব মানুষের জন্য যারা হয়ত কোনওদিন বিদেশ ভ্রমণ করতে পারবেন না বা পারলেও, সেটি Near Future এ নয়। তাই শুরুতেই আমার ভালো লেগে যায় বইটি, কারন আমিও ওই না যাওয়ার দলেরই লোক। যাই হোক, তথাকথিত ভ্রমন কাহিনির চেয়ে একটু আলাদা এই লেখা, কারন লেখক শুধুই ঘুরেছে ওমন নয়, তার সাথে ওদের দেশের সাথে আমাদের দেশের একটা তুলনামূলক বিচার ও করেছেন। নিরপেক্ষ ভাবেই। লানডান আর কন্টিনেন্টাল কোচ টুরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা আছে এই বইয়ে। ৭০দশকের মাঝামাঝি সময়ের ঘটনা, লেখকের হাতে পড়ে বেশ সুখপাঠ্য হয়ে ওঠে।