Jump to ratings and reviews
Rate this book

সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ

Rate this book
কবি বুদ্ধদেব বসুর আশ্চর্য গদ্যে জব্দ হয় হৃদয়, চমকে ওঠে মেধা। ‘সঙ্গ: নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ’, তারই উজ্জ্বল উদাহরণ। দুটি পর্বে বিভক্ত এই গ্রন্থ। ‘সঙ্গ ও নিঃসঙ্গতা’ পর্বে কোনও এক নিঃসঙ্গতার প্রহরকে কেন্দ্র করে গড়ে ওঠা এক প্রবন্ধের পরেই আছে হেমন্তের প্রকৃতির কথা, যাকে বুদ্ধদেব দেখেছেন ‘ম্লানায়মান, ক্ষয়িষ্ণু, বিষণ্ণ কিন্তু সুন্দর’ রূপে। অভিনব অনুভবের পাশে এরপর তিনি ছুঁয়েছেন আধুনিক কবিতা, বরিস পাস্টেরনাক, সুধীন্দ্রনাথ দত্ত, রাজশেখর বসু, শিশিরকুমার ভাদুড়ী প্রসঙ্গ।দ্বিতীয় পর্ব ‘রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথের প্রবন্ধ, গদ্যশিল্প, পদ্য, রচনাশৈলী কিংবা সমাজচিন্তা—বিবিধ বিষয় নানা বিচিত্রতায় রূপ পেয়েছে তাঁর বৌদ্ধিক গদ্যে। সিগনেট প্রেস প্রকাশিত বুদ্ধদেব বসুর এই গ্রন্থটি ভাবে চিরন্তন, প্রভাবে গভীর।

228 pages, Hardcover

First published January 1, 1963

Loading...
Loading...

About the author

Buddhadeva Bose

105 books124 followers
Buddhadeva Bose (also spelt Buddhadeb Bosu) (Bengali: বুদ্ধদেব বসু ) was a major Bengali writer of the 20th century. Frequently referred to as a poet, he was a versatile writer who wrote novels, short stories, plays and essays in addition to poetry. He was an influential critic and editor of his time. He is recognized as one of the five poets who moved to introduce modernity into Bengali poetry. It has been said that since Tagore, perhaps, there has been no greater talent in Bengali literature. His wife Protiva Bose was also a writer.

Buddhadeva Bose received the Sahitya Akademi Award in 1967 for his verse play Tapaswi O Tarangini, received the Rabindra Puraskar in 1974 for Swagato Biday(poetry) and was honoured with a Padma Bhushan in 1970.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (28%)
4 stars
6 (42%)
3 stars
4 (28%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Harun Ahmed.
1,747 reviews507 followers
December 8, 2023
বুদ্ধদেব বসু'র প্রবন্ধ আমি "পড়ি" না বলে "গিলি" বলাই শ্রেয়। "সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ" বইতে কিছু ফরমায়েশি লেখা আছে কিন্তু লেখকটি বুদ্ধদেব বসু; তার স্বভাবসুলভ অন্তর্দৃষ্টি আর সরলভাবে নিজের বক্তব্য ফুটিয়ে তোলার অসীম দক্ষতার কারণে দারুণ সময় কেটেছে বই পড়তে গিয়ে। সবচেয়ে ভালো লেগেছে "হেমন্ত" আর "পাস্টেরনাক প্রসঙ্গে" প্রবন্ধ দুটি। পরের প্রবন্ধটি পাস্টেরনাককে নিয়ে লেখা কিন্তু বুদ্ধদেব দস্তয়েভস্কিকে আলোচনায় নিয়ে এসে তার রচনাশৈলীর গূঢ় মর্মার্থ এতো অল্প কথায় ফুটিয়ে তুলেছেন যে আমি বিমোহিত-

'অমুক ব্যক্তি খারাপ'—এই উক্তির মধ্যেই অন্য একটি কথা প্রচ্ছন্ন থাকে—'আমি কিন্তু ভালো'; অন্যকে উন্মাদ বা অপরাধী বলে ঘোষণা ক'রে নিজেদের আমরা প্রকৃতিস্থ বা সাধু জেনে নিশ্চিন্ত হই: এই আত্মপ্রসাদের জন্যই নিন্দা অথবা পরচর্চা মানুষের পক্ষে অন্তহীনরূপে তৃপ্তিকর, এবং আইনকানুন ও সামাজিক বিধান— যার সাহায্যে অঙ্ক ক’ষে ‘অপরাধ’ নির্ণয় করা যায়— নিতান্ত প্রয়োজনীয়। এবং এই আত্মপ্রসাদ ধ্বংস ক'রে দিয়ে ডস্টয়েভস্কি জাগিয়ে তোলেন আত্মজিজ্ঞাসা; এক বিস্ফোরক মুহূর্তে আমরা উপলব্ধি করি যে আমরা, সাংসারিক ভালোমানুষের দল, আমরাও পাপী অথচ নিজেদের সাধু ব’লে জেনেছি, কিন্তু ডস্টয়েভস্কির পাপীরা নিজেদের পাপী ব'লেই জানে, তা জানে ব'লেই পুণ্যের জন্য আকাঙ্ক্ষা তাদের জ্বলন্ত, এবং সেই হিশেবে তারা আমাদের চাইতে উন্নত মানুষ, চৈতন্যে উন্নত, এবং চৈতন্য মানেই আধ্যাত্মিকতা।


বইয়ের "রবীন্দ্রনাথ" অংশটি "সঙ্গ নিঃসঙ্গতা" অংশের তুলনায় কিঞ্চিৎ ম্লান। এ অংশে রবীন্দ্র সাহিত্যের বিভিন্ন বৈশিষ্ট্য, বিশেষত উপন্যাস, নাটক এবং সামগ্রিক গদ্যের নির্মাণকৌশল ও মূল প্রবণতা শনাক্তকরণের ক্ষেত্রে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন লেখক। যেমন-

কাল্পনিক চরিত্রের মুখে চরিত্রশোভন ভাষা বসাতে গিয়ে রবীন্দ্রনাথ অনেক সময়ই ব্যর্থ হয়েছেন, নাটকরচনায় এইটেই তাঁর বিঘ্ন ছিলো; ‘ডাকঘরে' ক্ষুদ্র আয়তনের মধ্যে তা প্রকট হয়নি, কিন্তু ‘রাজা’ থেকে ‘রক্তকরবী” পর্যন্ত যেখানেই আছে জনতা বা প্রাকৃতজন সেখানেই তাদের কথা শুনে আমাদের সন্দেহ হয় যে এদের কোনো নিজস্ব সত্তা নেই, এরা কর্তার হাতের ক্রীড়নক মাত্র। বস্তুত, রবীন্দ্রনাথের গদ্য সবচেয়ে প্রামাণিক ও স্বচ্ছন্দ হ’য়ে ওঠে, যখন তিনি নিজের জবানিতে কথা বলতে পারেন; তাই তাঁর শ্রেষ্ঠ রচনার মধ্যে অবশ্যমান্য তাঁর ‘গল্পগুচ্ছ’, তাঁর উপন্যাসের বর্ণনার অংশ, এবং তাঁর প্রবন্ধ পর্যায়, চিঠিপত্র ও আত্মজৈবনিক রচনাবলি।


কবি বুদ্ধদেব বসু আমার প্রিয়, প্রাবন্ধিক বুদ্ধদেব বসু প্রিয়তর। এবছর একটানা তার প্রবন্ধ পড়ে সে ব্যাপারে কোনো সন্দেহই নেই।
Profile Image for Shotabdi.
845 reviews217 followers
September 30, 2024
৩.৫/৫
বুদ্ধদেব বসুর প্রবন্ধ আমার খুব পছন্দের। এইটাও অনেক তথ্যসমৃদ্ধ। তবুও অন্যান্য বইয়ের তুলনায় একটু কম ভালো লাগল যেন।
Profile Image for Kripasindhu  Joy.
608 reviews1 follower
February 12, 2025
বুদ্ধদেব বসুর প্রবন্ধ লেখার হাত দুর্দান্ত। এত যত্ন করে লেখা যে উপভোগ না করে পারা যায় না।
এই বইয়ে রবীন্দ্রনাথের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু লেখা আছে। এদের মধ্যে রুশ লেখক বরিস পাস্তেরনাক-কে নিয়ে যে প্রবন্ধটি সেটিই সবচেয়ে ভাল লেগেছে।
Profile Image for Sujan.
106 reviews43 followers
April 26, 2017
বইটি দুই ভাগে বিভক্ত; প্রথম ভাগের বিষয় বিভিন্ন, দ্বিতীয় ভাগে কেবল রবীন্দ্রনাথ। বুদ্ধদেবের শাণিত মণীষা এবং একই সাথে ক্রিয়ারত অসাধারণ কাব্যিক সংবেদনশীলতা, যার যুগপৎ সম্মিলনকে মনে হয় তার প্রবন্ধের মৌল চারিত্র, তার নিদর্শন এই বইটিতেও যথেষ্ট পেয়েছি। বিশেষ করে রবীন্দ্রনাথকে নিয়ে তার বেশ ক'টি আলোচনা এতটাই আলোকোজ্বল যে যার কবিতা পড়ার শখ বা প্রণোদনা কখনোই হয়ে ওঠেনি, সেই রবীন্দ্রনাথের কবিতাসাগরে নিমজ্জন করার এক প্রবল দুর্দম ইচ্ছেও এই বইটি পড়তে পড়তে হঠাতই পেয়ে বসলো।

রবীন্দ্রনাথের অমানুষিক ঋষিসুলভশিল্পিতা হয়তো তার পক্ষে অতিক্রম করা সম্ভব হয়নি; তবে সম্ভবত যেহেতু তিনি সময় এবং অনুভবের দিক থেকে আমাদের অনেক কাছের, সেহেতু বুদ্ধদেবের হৃদয়ের কথাকে মনে হয় আমার হৃদয়েরই এক অনুচ্চারিত প্রতিধ্বনি। রবীন্দ্র প্রবন্ধ পড়ার পর মনে হয় যেন এক সর্বশক্তিমান ঈশ্বরের নীচুভূমিতে বসে শুনছি তার অমোঘ নির্দেশ; আর, বুদ্ধদেবকে মনে হয় আমার পাশে বসা ঘনিষ্ট স্বজন, যাকে লোকে বলে আত্মার আত্মীয়।
Displaying 1 - 4 of 4 reviews