Jump to ratings and reviews
Rate this book

সন্তু-কাকাবাবু #15

কাকাবাবু হেরে গেলেন?

Rate this book
সত্যি হেরে গেলেন কাকাবাবু ? হার মানা কি সম্ভব কাকাবাবুর পক্ষে, জীবনে যিনি অজস্র জটিল রহস্যের কিনারা করেছেন, মোকাবিলা করেছেন অসংখ্য প্রতিকূল পরিস্থিতির, হারিয়ে দিয়েছেন ভয়ঙ্কর নানা মানুষজনকে ? কীভাবে হারলেন তিনি ?

এ-প্রশ্নের সঠিক উত্তর নিশ্চিত এই নতুন উপন্যাসের একেবারে শেষ পৃষ্ঠায়, কিন্তু একটা ব্যাপার প্রথমাবধি স্পষ্ট যে, এবারের রহস্যের চেহারাটা পুরোপুরি আলাদা এবং অসিত ধরের মতো এমন শিক্ষিত, বুদ্ধিমান চোরের পাল্লায় কাকাবাবু এর আগে পড়েননি । অসিত ধরকে কাকাবাবু দেখেন বিমানের সূত্রে। বীরভূমে বিমানদের প্রাসাদপ্রতিম মামাবাড়ি । সে-বাড়ি বিক্রি হয়ে যাবে । পুরনো জিনিসপত্র কেনাবেচা করে অসিত। এই বাড়ি থেকে দারুণ দামি কোনও জিনিস সরিয়েছে সে। কিন্তু বোঝাই যাচ্ছে না, ঠিক কী জিনিস । সিরাজদ্দৌল্লার চুনির মালা ? নাকি অন্য কিছু ?

অসিতের চ্যালেঞ্জ, কাকাবাবু তাকে কিছুতেই ধরতে পারবেন না । কেন ?

সন্তু-কাকাবাবুকে নিয়ে সব-থেকে চমকপ্রদ এই উপন্যাস ।

103 pages, Hardcover

First published January 1, 1992

4 people are currently reading
101 people want to read

About the author

Sunil Gangopadhyay

739 books982 followers
Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.

Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.

Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.

As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).

Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.

Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.

Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
113 (25%)
4 stars
202 (45%)
3 stars
109 (24%)
2 stars
17 (3%)
1 star
5 (1%)
Displaying 1 - 16 of 16 reviews
Profile Image for Shotabdi.
828 reviews207 followers
November 30, 2025
কাকাবাবু সিরিজের অন্যতম অপছন্দের গল্প!
এটা বোধহয় এই নিয়ে বার তিনেক হল।
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,870 followers
May 17, 2025
ছিমছাম, মজাদার, বুদ্ধিদীপ্ত এই লেখাটা আবার পড়তে গিয়ে ছোটোবেলা ফিরে পেলাম যেন। সেয়ানে-সেয়ানে টক্করটা বেশ জমেছিল।
মন তাজা করার জন্য এইরকম লেখা আদর্শ।
Profile Image for Pritom Paul.
134 reviews1 follower
May 27, 2020
চমৎকার একটা গল্প,
"Gutenberg Bible" সমন্ধে অনেক তথ্য রয়েছে এতে।
এটি হল পৃথিবীর সবচেয়ে প্রথম ছাপা বই।বলতে গেলে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে দামী।

Johannes Gutenberg ছিলেন একজন জার্মানী নাগরিক, তিনি আবিস্কার করেছিলেন মেটাল টাইপ নামক একটি যন্ত্র যা দিয়ে টাইপ সাজিয়ে বইছাপা হত।

১৪৫৫ সালে সেই প্রথম ছাপা কয়েকখানা বাইবেল পৃথিবীর সবচেয়ে দুর্বল বই।

কাকাবাবু এবার সেই বইটিই একরকম বিদেশে পাচার হয়ে যাওয়া থেকে আটকেছেন।
Profile Image for Olosh_Apa.
4 reviews2 followers
October 27, 2024
সুনীল গঙ্গোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস বা গল্প আমার আজ অব্দি এটাই প্রথম পড়া। বইয়ের নাম "কাকাবাবু হেরে গেলেন?"
সুনীল কে আমি সব সময় জেনে এসেছি ডুয়ার্সের চা বাগানের মাঝে হেটে বেড়ানো কোন চরিত্রে কিংবা কোলকাতার কোন ফ্ল্যাটে গল্পে মশগুল দম্পতির মাঝে। সুনীল যে গোয়েন্দা হতে পারেন অর্থাৎ ওনার লেখনীতে যে এমন সুন্দর গোয়েন্দা চরিত্র আসতে পারে তা জানা ছিলো না।

কাকাবাবু সিরিজের অন্যতম একটা সংকলন এই "কাকাবাবু হেরে গেলেন?" বইটি, যেখানে কাকাবাবু বীরভূমে বীমান দের পুরোনো বাড়ি খানা যেটা শুধু পুরোনো নয় প্রায় আড়াইশো বছর আগের নবাব আলিবর্দির কাছ থেকে জায়গির পেয়ে বানানো হয়েছিলো। এমন এক বাড়িতে গুপ্তধন উদ্ধারে যেয়ে ঘটে যাওয়া মজার এক কাহিনী এই বইটি। বাড়িতে সোনা রূপা কিংবা হীরা চুনি পান্না না পেলেও কাকাবাবুরা খুজে পেয়েছিলেন এমন এক অমূল্য রত্ন যা ইতিহাসের পাতায় বেশ গুরুত্ব বহন করে। কি খুজে পেয়েছিলেন তা জানতে হলে পড়তে হবে বই খানা! 😌

টান টান উত্তেজনার এই বইটা সুনীলের আর সব বইয়ের লেখনীর মতোই পাঠক কে টেনে রাখে।

পড়ে দেখতে পারেন।
ভালো লাগবে আশা করি।

হ্যাপি রিডিং 🍂
Profile Image for Mahmud.
109 reviews2 followers
September 30, 2023
বাহ! অসাধারণ! কাকাবাবুর সেরা গুল্পগুলোর একটা হবে। আবার কাকাবাবু পড়ার সেই আসক্তি ফিরে পেয়েছি এই গল্পের মাধ্যমে। অসিত ধর কাকাবাবু-সন্তুকে প্রায় যেভাবে জব্দ করে ফেলেছিল তা সত্যিই প্রশংসনীয়। গুটেনবার্গ বাইবেল নিয়েও ভালো রকমের তথ্যই আছে এই গল্পে। সন্তু না থাকলে হয়তো অসিত ধরকে ধরাই হতো না।
সবচেয়ে ভালো লেগেছে গল্পের একদম শেষ লাইনটা। সত্যিই চমৎকার।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Sarah Haque.
434 reviews103 followers
September 7, 2022
এইটাকে এডভেঞ্চার না ঠিক, মিস্ট্রি জনরায় ফেলা যায়। কাকাবাবুকে পাহাড়ে-জংগলে লড়তে দেখে অভ্যস্ত হলেও বইটায় ঢুকে যেতে সমস্যা হয়নি। আর সন্তুর সাথে সাথে আমারও এক্সাম চলে, তো, আমিও ক'দিন বের হতে পারিনি- সে দুঃখ মিটলো আর কী।
Profile Image for Trinamoy Das.
106 reviews8 followers
February 3, 2022
অনেকদিন পর পড়ে মজা পাইসি।
Profile Image for Neha Das.
5 reviews
April 26, 2022
This was the best
Sesher dike oi excitement 🤩🤩🤩🤩🤩ufffff darun legeche
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Nafees Omar.
158 reviews17 followers
July 28, 2022
ডিটেক্টিভ ফ্লেভারে এক ভিন্নধাঁচের কাকাবাবুর কাহিনী। চমৎকার।
Profile Image for Sadat Muhit .
93 reviews1 follower
December 20, 2024
বেশ মজা পেয়েছি, কোনো এক্সেজেরাশন নেই, শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল ধরে ছিল।
Profile Image for Rezaul Karim Onik.
19 reviews
July 22, 2019
কাকাবাবু সব বইয়ে কিছুটা এডভেঞ্চার থাকে, এই বইয়ে এডভেঞ্চার নেই বলেই চলে। ভৌতিক, রহস্য, ইতিহাস মিলে খুব দারুণ একটা বই।
Profile Image for রি য়ে ন.
170 reviews25 followers
June 25, 2019
এ গল্পের ভিলেন কাকাবাবুর মতো মানুষ যিনি কখনো হেরে যাননি তাকে হারিয়ে দিলেন!
তা কি ভাবে সম্ভব হলো!
এই গল্পের সাথে কিছু কিংবদন্তী এবং কিছু ইতিহাস বের হয়ে এসেছে। যা সবসময়ই কাকাবাবুতে থাকে। গল্পের ছলে ইতিহাস জানানোই মনে হয় কাকাবাবু গল্পের উদ্যেশ্য ছিল।
Displaying 1 - 16 of 16 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.