Jump to ratings and reviews
Rate this book

অববাহিকা

Rate this book
আপ শান্তিনিকেতন এক্সপ্রেস শুধু যাত্রী নিয়েই পৌঁছয়নি সেদিন, এক অন্যস্বাদ প্রেমের কাহিনীকেও যেন সোজা নিয়ে পৌঁছে দিয়েছিল বোলপুর স্টেশনে, একই কামরায় যেদিন বসেছিল এ-যুগের বিখ্যাত কবি-কথাকার হর্জর বসু এবং তার কপট-ক্রুদ্ধ অনুরাগী পাঠিকা কোপাই। কোপাই শান্তিনিকেতনেরই মেয়ে। তবু হর্জর বসুর সঙ্গে প্রথম দেখা তার কলকাতায়, প্রিয় সখী নীলাঞ্জনার বাড়িতে। সে-আলাপকে সেদিন প্রায় ঝগড়া করে তুলেছিল কোপাই, হর্জরের সাহিত্যকীর্তিকে ছদ্ম অবজ্ঞায়-অপমানে বিদ্ধ করে। আর তাই, এই দ্বিতীয় সাক্ষাৎ কি সোজা মিশে যাবে প্রেমে? যেমন যায় সচরাচর?

বুদ্ধদেব গুহর এই উপন্যাস কিন্তু অমন আপাত-সরল পথে এগোয়নি। শান্তিনিকেতনের জীবন্ত পটভূমিতে লেখা এই কাহিনীতে বহু সূক্ষ্ম ঘাত-প্রতিঘাত, বহুমাত্রিক নানা স্তর। একদিকে হর্জর, অন্যদিকে ঝম্পক ও কাশ, কোপাইয়ের অববাহিকায় তিন ভিন্নগোত্র প্রেমিক। ত্রিমুখী টানাপোড়েনেরই এক অভিনব কাহিনী ‘অববাহিকা’।

164 pages, Hardcover

First published January 1, 1992

4 people are currently reading
75 people want to read

About the author

Buddhadeb Guha

236 books243 followers
Buddhadeb Guha (Bengali: বুদ্ধদেব গুহ) is a popular Bengali fiction writer. He studied at the well-known St Xavier's College of the University of Calcutta.

His novels and short stories are characterized by their dreamy abstractness and romantic appeal. His essays reveal the soul of a true wanderer providing some of the most beautiful renditions of travel in Bengal. His love for forests and nature provide the background for many of his novels.

A highly successful chartered accountant by profession, and an accomplished musician, Guha is very urbane in his lifestyle. He was one of the first to create characters representing easy-going, upper middle-class modern Bengali families, whom readers could identify with, and that gave him instant popularity.

He is the recipient of many awards including Ananda Puraskar, 1976; Shiromani Puraskar; and Sharat Puraskar.

The Library of Congress has over fifty titles by him. His most famous novel, according to many, is Madhukori. It is considered a milestone in Bengali literature.
He is also the creator of Rijuda, an imaginary character who moves about in jungles with his sidekick Rudra. The jungles that he wrote about were mainly in Eastern India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (24%)
4 stars
8 (24%)
3 stars
11 (33%)
2 stars
4 (12%)
1 star
2 (6%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Hamima Afroz Lopa.
30 reviews123 followers
April 9, 2018
লেখনী ভালো...কিন্তু কাহিনী ঠিক জমলো না...উপন্যাসের পটভূমি 'শান্তিনিকেতন'...তাই হয়তো কিছুটা হলেও ভালো লাগতে পারতো...কিন্তু লেখক ইচ্ছা করেই ভালো লাগতে দিলেন না...
Profile Image for Souptik Paul.
13 reviews2 followers
May 11, 2024
📌২০২৪ সালের #পাঠপ্রতিক্রিয়া - ১৪

📖অববাহিকা

✍️🏻বুদ্ধদেব গুহ

🖨আনন্দ পাবলিশার্স

💰 ₹125 (নভেম্বর, 2012 সংস্করণ, বর্তমান মুদ্রিত মূল্য ₹350)

🌻বুদ্ধদেব গুহ'র লেখা উপন্যাস 'অববাহিকা' এককথায় শান্তিনিকেতনের পটভূমিতে লেখা ত্রিমুখী টানাপোড়েনের এক অভিনব কাহিনী। এই উপন্যাসের নায়িকা কোপাই, শান্তিনিকেতননিবাসী এক চব্বিশ বছরের যুবতী। তাকে প্রেমিকা হিসাবে পেতে চায় তিন পুরুষ। প্রথম জন, বিখ্যাত কবি হর্জর বসু। যিনি কলকাতানিবাসী, কোপাইয়ের থেকে বয়সেও বেশ খানিকটা বড়ো। উপন্যাসের শুরুতে কোপাইয়ের সাথে তাঁর অম্লমধুর সম্পর্ক থেকে উপন্যাসের মধ্যগগনে কোপাই, হর্জরের প্রতি খানিকটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু এরপরেই উপন্যাসে অন্য মোড় আসে।

🌻দ্বিতীয় জন কাশ। বিশ্বভারতীর পড়ুয়া। কিন্ত তার পরিবার তাকে ত্যাগ করেছে। সেও মাদকাসক্ত হয়ে পড়েছে। তার করুণ পরিণতি, একাকীত্ব, অসহায়তা এবং কোপাইয়ের প্রতি তার অনুরাগ কোপাইকে কাশের প্রতি দুর্বল করে তোলে।

🌻তৃতীয় এবং অন্তিম জন ঝম্পক। আদ্যোপান্ত সরল সাদাসিধে ঝম্পককে কোপাই চিরকাল স্রেফ তার বন্ধু হিসাবেই ভেবে এসেছে। কিন্তু কোপাইয়ের এই ধারণা ভাঙে যখন ঝম্পক, কোপাইকে তার জন্মদিনে একটি কবিতার খাতা উপহার দেয় যেখানে কবিতার মাধ্যমে ঝম্পক, কোপাইয়ের প্রতি তার অনুরাগ এবং কামনার কথা প্রকাশ করে। উপন্যাসের শেষে এই তিন পুরুষের মধ্যে কোপাই কাকে তার জীবনের নায়ক হিসাবে বেছে নেবে?

🌻তবে আমার মতে এই উপন্যাসের প্রকৃত নায়ক যদি কেউ থেকে থাকে, তবে তা প্রকৃতি। শান্তিনিকেতনের চেয়েও উত্তরাখন্ডের পাহাড়ি পরিবেশ এবং প্রকৃতির যে রূপ, বুদ্ধদেব গুহ তাঁর এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন তা অবর্ণনীয়। এর পাশাপাশি আশি ও নব্বইয়ের দশকের রাজনৈতিক পরিবেশ, পানুমামা এবং চাবিওয়ালার মতন চরিত্ররা এই উপন্যাসটিকে আরও সুন্দর রূপ প্রদান করেছে। সব মিলিয়ে ছোট কিন্তু সুন্দর মিষ্টি একটি উপন্যাস।

🌻আপনি কি এই বইটা পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার পরে হাজির হবো অন্য কোনো বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকুন, ভালো বই পড়ুন।
Profile Image for Ummea Salma.
126 reviews124 followers
December 29, 2018
'সবিনয় নিবেদন' পড়ার পর থেকেই বুদ্ধদেব গুহের বই নিয়ে আমার expectation সেই level এর high হয়ে গিয়েছিলো। ওই যে কথাতে বলে না বেশি আশা ভালো না সেটা অববাহিকা পড়ার পর টের পাচ্ছি। শুরুর দিকের কাহিনী একদম ঠিকঠাক ছিলো। বেশ লাগছিলো পড়তে। শান্তিনিকেতন, সাহিত্য, কবিতা সব মিলিয়ে ভাবছিলাম খুব জমবে কিন্তু ৩-৪ চ্যাপ্টার শেষ হওয়ার পর কাহিনী এমন বোরিং হয়ে গেলো... জানিনা পুরো বই কিভাবে পড়ে শেষ করেছি। কিরকম একটা অতৃপ্তি রয়ে গিয়েছে শেষ করার পরও। মানে লেখক চাইলেই কাহিনী টা কি দারুণ ভাবে শেষ হতে পারতো....!!! কিন্তু....আফসোস!!!
Profile Image for Kinshuk Majumder.
205 reviews12 followers
March 14, 2024
"অববাহিকা" - বুদ্ধদেব গুহ
আনন্দ পাবলিশার্স
মুদ্রিত মূল্য ₹৬০ (১৯৯৫)

"পৃথিবীতে বড় বেশি লোক। যাদের চিনি তাদেরই সঙ্গে যোগাযোগ রাখা দূরহ কাজ। তাই চেনাজানার পরিধি আর বাড়াতে চাই না।"

"শুধুমাত্র একদিক থেকে রোদ হাওয়া পেয়েই মানুষ পূর্ণ হয় না।"

"আমাদের চোখ দিনের পর দিন কত কিছুর ওপরেই পড়ে অথচ আমরা দেখার মতো দেখা, কত সামান্যই দেখি। চেয়ে থাকা আর দেখার মধ্যে অনেকই তফাৎ আছে।"

"তুমি কি সব তালারই চাবি করতে পারো? চাবিঅলা?... মনের তালা? সম্পর্কের তালা? অভিমানের তালা? ভুলের তালা? রাগের তালা? পারো? জীবনের তালা পারো চাবিঅলা? মৃতকে বাঁচাতে পারো তালা খুলে?"
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.