শঙ্কু সিরিজ শেষ করলাম, সেই সাথে সত্যজিৎ রায়ের সাথেও পরিচয় হয়ে গেল। শঙ্কু যে অসাধারণ, এ কথা বলার কোন প্রয়োজন মনে করছি না। এটা আমার আগেও অনেকে বলেছে, আমার পরেও বলবে। তবে, একটা জিনিস বলতে পারি, আমার পড়া সেরা গল্পগুলোর মধ্যে শঙ্কু থাকবে, অবশ্যই থাকবে। এই বই নিয়ে পার্টিকুলারলি বললে স্বর্ণপর্ণী সবচেয়ে ভালো লেগেছে। তবে একটা খটকা আছে, প্রোফেসর শঙ্কু যদি জার্মানিতে মিরাকিউরলের পরিবর্তে ঘুমের ঔষধই নিয়ে থাকেন, তবে হাইনরিখ স্টাইনার এর রোগ নিরাময় হলো কীভাবে? আরেকটা জায়গায় একটু কনফিউশন আছে, এই গল্পটাতে দেখা যায় শঙ্কুর জন্মদিন ১৬ই জুন ( আজকে জুনের ২১ তারিখ!), আবার ডেক্সেল আইল্যান্ডের ঘটনা (অসমাপ্ত) গল্পে প্রোফেসর শঙ্কুর জন্মদিন ১৬ই অক্টোবর। আমার বোঝার ভুল হতে পারে, তবে এইসব সামান্য কারনে শঙ্কু এতটুকুও কৃতিত্বহীন হয়ে যায় না। শঙ্কু নিঃসন্দেহে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন গুলোর মধ্যে অন্যতম পথিকৃত। প্রিয় চরিত্রের লিস্টেও প্রথমদিকেই থাকবে! একটু আগেও শেষ করার জন্য উদগ্রীব ছিলাম। এখন খারাপ লাগছে শেষ হয়ে গেল বলে!