What do you think?

তিন গোয়েন্দা ভলিউম #1/2
তিন গোয়েন্দা ভলিউম ১/২
ছায়াশ্বাপদ, মমি, রত্নদানো
280 pages, Paperback
First published April 1, 1989
About the author
Rakib Hassan
562 books402 followersরকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন।
থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা।
রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 8 of 8 reviews
December 12, 2024
১.ছায়াশ্বাপদঃ ৫/৫
ভলিউমের প্রথম গল্প "ছায়াশ্বাপদ" দুর্দান্ত লেগেছে আমার। বেশ ঘটনাবহুল একটা কেস ছিল তিন গোয়েন্দার জন্য। গোয়েন্দাপ্রধান কিশোর পাশার বুদ্ধির ঝলক এই গল্পে বেশ ভালোভাবেই দেখা গেছে। ক্লাইম্যাক্সে রহস্যের জট যেভাবে এক এক করে খুলেছে তা ভীষন উপভোগ করেছি। এক কথায় ভলিউমের সেরা গল্প।
২.মমিঃ ৪/৫
ভলিউমের দ্বিতীয় গল্প "মমি"। এই গল্পটাও ভালো ছিল। কথা বলা এক মমিকে নিয়ে ধীরে ধীরে রহস্য ঘনীভূত হয়েছে। আর শেষে এসে যুক্তির সাহায্যে সমাধান করা হয়েছে সব রহস্যের। তবে ক্লাইম্যাক্সটা আরও ভালো আশা করেছিলাম।
৩.রত্নদানোঃ ৫/৫
ভলিউমের তৃতীয় গল্প " রত্নদানো"। এই কেসে তিন গোয়েন্দা মূলত দুইটা রহস্যের সমাধান করে। এক. মিউজিয়মের গোল্ডেন বেল্ট চুরির রহস্য আর দুই.রত্নদানোর রহস্য। দারুন লেগেছে গল্পটা। রহস্য সমাধানের প্রক্রিয়া ভীষন উপভোগ করেছি। ভলিউমের দ্বিতীয় সেরা গল্প!

October 24, 2018
তিন গোয়েন্দার স্বর্ণালী যুগের তিনটি বই।
May 30, 2021
আহা! কি করে ভুলি তাহারে! কি করে ভুলি রকিব হাসানের লেখা এই মাস্টারপিসবইগুলোকে! বর্তমান প্রকাশিত তিম গোয়েন্দার বইয়ের খবর নেয়া না হলেও সেই পুরনো তিন গোয়েন্দার বই এখনো ভোলা যায় না! কি অসাধারণ লেখনী! পড়তে বসলে শেষ না করে ওঠাই যায় না!
April 8, 2020
মমিঃ ভলিউম ১/২ এর দ্বিতীয় রহস্য গল্প এটি। মিশরের কায়রোর মিউজিয়াম থেকে প্রফেসর বেনজামিনের বাড়িতে ফেরত এসেছে মিশরের প্রাচীন এক কবর থেকে উদ্ধার করা কফিনসহ মমি। খুব অদ্ভুত শোনালেও প্রফেসর বেনজামিন নিজ কানে শুনেছেনে মমিটিকে এক দুর্বোধ্য ভাষায় তার সাথে কথা বলতে! তার এটি ভ্রম নাকি আসলেই মমিটি কথা বলতে পারে সেটির রহস্য ভাঙতে ডাকা হলো তিন গোয়েন্দাকে।
July 8, 2022
ছায়াশ্বাপদ, মমি, রত্নদানো এই তিনটি গল্প নিয়ে ভলিউম ১ এর ২য় খন্ড। এর সবগুলো গল্পই খুবই ভালো। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রত্নদানো।
November 11, 2025
কত কত বছর পর যে তিন গোয়েন্দার বই কিনলাম জানি না! কলেজ/ইউনিভার্সিটি থাকাকালীন সময়ে শেষ তিন গোয়েন্দার বই কিনেছিলাম মনে হয়, প্রায় ১ যুগ/তারও অনেক বেশি আগের কথা হবে বোধহয়!
April 16, 2024
Re-Read
ছায়াশ্বাপদ: ৪/৫
মমি: ৪.২৫/৫
রত্নদানো: ৩.৫/৫
ছায়াশ্বাপদ: ৪/৫
মমি: ৪.২৫/৫
রত্নদানো: ৩.৫/৫
Displaying 1 - 8 of 8 reviews