What do you think?

তিন গোয়েন্দা ভলিউম #14
তিন গোয়েন্দা ভলিউম ১৪
পায়ের ছাপ, তেপান্তর, সিংহের গর্জন
264 pages, Paperback
First published December 1, 1993
About the author
Rakib Hassan
563 books401 followersরকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন।
থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা।
রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
October 24, 2018
তিন গোয়েন্দার স্বর্ণালী যুগের তিনটি বই।
June 5, 2026
তিন গোয়েন্দা ভলিউম ১৪ রিভিউ :
১.পায়ের ছাপ: ৪/৫
তিন গোয়েন্দা সিরিজে ভবঘুরে ' কুপার ' চরিত্রটা ঘুরেফিরে বেশ কয়েকটা গল্পেই এসেছে। আমার যতটুকু মনে আছে, ভলিউম ৬ এর ' খেপা শয়তান ' গল্পতেও চরিত্রটা ছিলো। কুপারকে আমরা যেভাবে চিনি, তার জীবনটা আসলে সে রকম ছিল না। গল্পের প্লট মূলত কুপারের অতীত জীবনের রহস্যকে কেন্দ্র করেই এগিয়েছে। সাথে বাড়তি প্রাপ্তি হিসেবে ছিলো, ইতিহাসের অংশটুকু। বেশ ভালো লেগেছে। কুপারের অতীত সম্পর্কে অনেক কিছুই জানা গেছে গল্পটা থেকে। সে কেন এরকম ভবঘুরের বেশে জীবনযাপন করে– সমাধান হয়েছে সেই রহস্যটাও। সব মিলিয়ে, চমৎকার!
২. তেপান্তর: ৪/৫
আফ্রিকার পটভূমিতে লেখা 'তেপান্তর ' পুরোপুরি অ্যাডভেঞ্চার গল্প। বেশ ভালো লেগেছে। পড়তে পড়তে ' ভীষণ অরণ্য ' গল্পটার কথা মনে পড়েছে বারবার। কিন্তু শেষটা মনে হয়েছে হুট করেই হয়ে গেল। এন্ডিং আরেকটু ভালো আশা করেছিলাম। তিন গোয়েন্দার এ রকম অ্যাডভেঞ্চার গল্পগুলো নিয়ে আরেকটা সিরিজ থাকলে মন্দ হতো না!
৩. সিংহের গর্জন: ৫/৫
' তেপান্তর ' গল্পের ডিরেক্ট সিক্যুয়েল ' সিংহের গর্জন'। কাহিনী আবর্তিত হয়েছে মানুষখেকো সিংহ শিকারকে কেন্দ্র করে। শিকার কাহিনী ভালো লাগলে, এই গল্পটা আরও বেশি টানটান ও রোমাঞ্চকর মনে হবে। দুর্দান্ত লেগেছে আমার। সিংহের সাথে তিন গোয়েন্দার লড়াই যথেষ্ট উপভোগ্য ছিল। শেষের টুইস্টটা প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও ভালো লেগেছে। আমার মতে এই ভলিউমের সেরা গল্প এটিই।

November 26, 2022
পায়ের ছাপ ঠিকঠাক! তেপান্তর আর সিংহের গর্জন আগুন!🔥
Displaying 1 - 3 of 3 reviews