Jump to ratings and reviews
Rate this book

শহীদুল জহির সমগ্র

Rate this book
বাংলা সাহিত্যজগতের ব্যতিক্রমী স্রষ্টা শহীদুল জহির অকালপ্রায়ত। বিগত শতাব্দী সত্তরের দশকে সৃজনশীল সাহিত্য অঙ্গনে তাঁর অগমন ঘটেছিল। তাঁর সৃষ্টির পরিমাণগত দিক খুব বেশি না হলেও গুণগত দিক অসাধারণ। অসাধারণত্বের বিষয়টি নানা দিক থেকে মূল্যায়ন ও বিশ্লেষণের দাবি রাখে। ঘটনার বহুরৈখিক বর্ণনা, বুননশৈলী, শেকড়স্পর্শী অনুসন্ধান, প্রতিটি বিষয় সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে উপলব্ধিপূর্বক তা সুসংগঠিত করা, পূর্ণাঙ্গতা—এ সবই তাঁর সৃষ্টিকে বিশিষ্ট করে তুলেছে।

অভিজ্ঞতা থেকে দেখা যায়, সংরক্ষণ এবং সংগ্রহের অভাবে অনেক সৃজনশীল সাহিত্যকর্ম কালের অতল গহ্বরে তলিয়ে যায়। এ বিষয়টি অনুধাবন করে শহীদুল জহির স্মৃতি পরিষদ ও পাঠক সমাবেশ যৌথভাবে শহীদুল জহির সমগ্র প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করে। তাঁর গ্রন্থিত গল্প, উপন্যাস, অগ্রন্থিত গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ, চিঠি, ডায়েরী, তাঁর প্রকাশিত গ্রন্থের পর্যালোচনা, সাহিত্যকর্মের মূল্যায়ন, তাঁকে নিয়ে লেখা কবিতা, স্মৃতিচারণ নিয়ে এই সংগ্রহ।

1184 pages, Hardcover

First published February 1, 2013

22 people are currently reading
219 people want to read

About the author

Shahidul Jahir

18 books174 followers
Shahidul Jahir (also spelled Zahir) was a Bangladeshi novelist and short story writer. He was reputed for extraordinary prose style and diciton and considered a genuine founder of post-modern fiction in Bangla literature.

Born in Dhaka, Bangladesh in 1953 as Shahidul Huq, he joined the Bangladesh Civil Service in the Administrative cadre in 1981. In 2008, he was appointed as a Secretary in Charge of Ministry of CHT affairs to the Government of Bangladesh. A confirmed bachelor, he lived a quiet and a very simple life. Hardly he agreed for a formal interview for publication.

Shahidul Jahir was one of the most important contemporary writers in Bangladesh. He became interested in magic realism after reading Marquez's works. He was known to some people as the Márquez of Bangladesh, carrying on the legacy of magic-realism with strokes of his own unique surrealist style, deeply imbibing the politics, history and culture of Bangladesh, his own country home in Sirajganj and his place of birth. However, his style also reminds of Syed Waliullah, a modern Bangla fiction author of Western lineage. But he had his own style of labyrinthine narration that would lead his readers to a maze. He relied more on narration than dialogue between characters. His diction was symbolic and mystified. He resorted to colloquialism in order to infuse reality into the context and story-line. The name of his last published story was, "Miracle of Life". Here is an excerpt (translated from Bangla) from his swan song:

"An adolescent girl, or a young girl, or who is just a gal...whatever, what do we do with her? She can have a name, since she is a human being, and human beings do have names, so her name could be Pari, Banu, or Ayesha... ...If she stands at the edge of the dirty drains, standing inside her home, as broke as the ragged nest of a magpie (babui), her mother runs around...her mother goes around cooking for others, she cooks rice, she cooks curries,she makes chapatis, there are people who swallow them, or maybe they rebuke her, What the hell have you cooked,woman!... ...Perhaps at that moment, Pari or Pari Banu, is standing at the rail ways of Dayaganj or Shamibag, holding the hands of her little sister or brother, and their father runs around, he too goes to places, maybe he does things, pulls someone else's rickshaw, pushes someone else's cart, or maybe he does nothing, he just lies down on his bed and suffers from piles. Then, what do we do with this Pari? The leader, or the official of this republic, the officers, or the civil society - none of them know...We have no idea what to do with her..."


In his writing career spreading over more than two decades, Jahir published only three novels and three collections of short stories. Two collections of his selected novels and short stories were published in 2007.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
56 (69%)
4 stars
18 (22%)
3 stars
5 (6%)
2 stars
0 (0%)
1 star
2 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for MD HASAN-UR RAHMAN.
8 reviews10 followers
May 15, 2020
২০১৫ সালের মাজামাঝি সময়ে শহীদ সৃতি হলের তন্ময় দা এর রুমে শহীদুল জহিরের একটি গল্প পড়া – ‘কোথায় পাবো তারে’। সেই থেকে ঘোর শুরু। ২০১৮ সালের মাজামাঝি সময়ে এসে শেষ হল শহীদুল জহির সমগ্র। এর মাঝে জাদু বাস্তবতার অনেক পথ পাড়ি দেওয়া। এর মধ্যে উল্লেখঝোগ্য আখতারুজ্জামান ইলিয়াস এবং শাহাদুজ্জামান। বাংলা সাহিত্যের বাহিরেও ইংরেজি নাটক David Lynch এর Twin Peaks দেখা হল দীর্ঘ সময় ধরে। আস্তে আস্তে শহীদুল জহির সমগ্র এগোচ্ছে। আর আমি তার জালে আটকা পড়ছি।

তার পড়া প্রথম উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ – যা আমাকে স্তব্দ করে দেই। মাত্র ৪৪ পৃষ্ঠার একটি উপন্যাসে মুক্তিযুদ্বকে তিনি যেভাবে দেখেছেন, তা আর কোনো বইয়ে পাই নি। অনেকেই বলে থাকবেন মুক্তিযুদ্বকে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু শহীদুল জহির তা ভাষায় প্রকাশ করে দেখিয়ে দিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে। এরূপ অনেক মুক্তিযুদ্বভিত্তিক গল্প ও উপন্যাস পড়া হল, কিন্তু বুকের ভেতরে ব্যথা তৈরি করতে পারল না কোনো বই। দ্বিতীয়বার এই উপন্যাসটি পড়ে আরো গভীরতা উপলব্দি করলাম। এরপর অনেক চেষ্টা করেছি উপন্যাসটি তৃতীয়বার পড়ার জন্য। মাঝে মাঝেই শহীদুল জহির সমগ্রের পৃষ্ঠা উল্টে চলে আসি, কিন্তু আর পড়তে পারি না। খুব ভয় লাগে, বুকের ভেতর প্রচণ্ড ব্যথা শুরু হয়। আঁতকে উঠি শহীদুল জহিরের চোখ দিয়ে দেখা মুক্তিযুদ্বের সময়কার বীভৎসতা এবং বিষণ্ণতা। আমি খুবই দৃঢ় একজন মানুষ, আবেগ তাড়িত করতে পারে নি কখনো আমাকে। সবকিছুই দেখার চেষ্টা করেছি/ বুঝার চেষ্টা করেছি শান্তভাবে ও যৌক্তিকভাবে এবং প্রশমিত করেছি সমস্ত ক্রোধ, দু:খ ও ভালোবাসা। কিন্তু জীবন ও রাজনৈতিক বাস্তবতা কেন জানি অস্তির করে দেয় এবং ভয় ধরিয়ে দেয় বুকের ভেতর। সমস্ত প্রশমিত আবেগ যেন বেরিয়ে আসতে চায়। তাই আজো বইটি ঘুমানোর আগে আসেপাশে রাখি দৃঢ়তা অর্জন করার জন্য। বইটি হাতের আশেপাশে থাকলে শক্তি পায় অথবা পায় না।
Profile Image for N.
12 reviews
April 25, 2020
জাদুবাস্তবতার মায়াজালে আটকাইয়া পরাবাস্তবতার এক দোলাচালে গল্পের চরিত্রগুলোর এমনকি পাঠকের নিজের নেশাকাতুর অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগাইতে পারছেন লেখক অথবা পারেন নাই কিংবা সেইটার চেষ্টাও করেন নাই।  এক মোহগ্রস্ততার মধ্য দিয়া যাইতে হইলো এই গল্পগুলো পড়তে যাইয়া।ব্যক্তি শহীদুল হক হয়তো হারাইয়া যাবেন তবে লেখক শহীদুল জহির হারাইবো নাহ।সময়ের প্রয়োজনে তিনি টিকে থাকবেন।
Profile Image for আকাশ আব্দুল্লাহ.
93 reviews31 followers
June 10, 2024
শহীদুল জহির বাদে জাদুবাস্তবতা নিয়ে বাঙালী ফ্রন্টলাইন কোন লেখক কি লিখেছিলেন?
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.