Jump to ratings and reviews
Rate this book

Bhog

Rate this book
অতীনকে যেন তার সমস্ত অস্তিত্বসহ অজগরের মতোই গ্রাস করে নিল মূর্তিটা। রোজ ভোগ বেড়ে দিত সে, এই আশায় যে মা খাবেন, গ্রহণ করবেন ভোগের প্রসাদ। কিন্তু মা সেদিনই ভোগ নিলেন যেদিন ডামরি এসে উপস্থিত হলো এ বাড়িতে। কে এই ডামরি? মূর্তিটাই বা কোন দেবীর? বৌদ্ধতান্ত্রিক সহস্রাক্ষ কেন বানিয়েছিলেন এই মূর্তি? অতীনের পিতৃবন্ধু ভবেশবাবু কি পারবেন অতীনকে বাঁচাতে?

57 pages, Kindle Edition

First published June 12, 2022

Loading...
Loading...

About the author

Avik Sarkar

37 books188 followers
অভীক সরকারের জন্ম পয়লা জুন, উনিশশো উনআশি সালে। বেড়ে ওঠা প্রাচীন শহর হাওড়ার অলিগলিতে। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, মা স্কুল শিক্ষিকা। রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। পেশায় সেলসম্যান, কর্মসূত্রে ঘুরেছেন পূর্ব-ভারতের প্রায় সব শহর ও গ্রাম। জীবনের বিভিন্ন পর্যায়ে বাসা বেঁধেছেন হায়দ্রাবাদ, পাটনা, মুম্বাই ইত্যাদি বিভিন্ন শহরে। শখের বই ব্যবসায়ী ও প্রকাশক। লেখালেখির শুরু আন্তর্জালে ও বিভিন্ন ব্লগে। প্রকাশিত বইগুলো হল মার্কেট ভিজিট, তিতিরপাখি ও প্রিন্সেস (সহলেখক অনুষ্টুপ শেঠ), এবং ইনকুইজিশন, খোঁড়া ভৈরবীর মাঠ, চক্রসম্বরের পুঁথি, ইত্যাদি। বিবাহিত। কন্যা সন্তানের পিতা। ভালোবাসেন ইলিশ, ইস্টবেঙ্গল, ইয়ারবন্ধু এবং ইতিহাস।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
26 (26%)
4 stars
37 (37%)
3 stars
24 (24%)
2 stars
9 (9%)
1 star
3 (3%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Tridev Devnath.
122 reviews2 followers
November 11, 2025
hoichoi এর থার্ড ক্লাস টিভি সিরিজটার সৌজন্যে এই দারুণ গল্পটার সাথে পরিচয় হল। এবং আমি অভিভূত!!!
Profile Image for Dishari Sinha.
337 reviews6 followers
May 12, 2025
১টা webseries হয়েছে বলে এই বই টার সন্ধান পেলাম। বই-এর প্রতি লোভ বেশি, তাই বই টাই পড়তে বসলাম আগে। আর পড়ে এক অদ্ভূত ভয় পেলাম। দেবী কেও ভয় হয়, যে কিনা চিরকাল মাতৃরূপে পূজিত। দেবী যখন কুপিত হন, তখন জগত সংসার ছাড়খাড় হতে পারে। এখানে তো শুধু অতীন-এর ভুল হয়েছে। তবে এই বই-এর সব থেকে গুরুত্বপূর্ণ বাক্য - "ভালোবাসা হল সব থেকে বড় তন্ত্র, সবচেয়ে বড় যাদু"।
Profile Image for musarboijatra  .
307 reviews426 followers
November 18, 2025
পাঠক তুমুল ভোগ খেয়েছেন অথবা ভোগ পাঠককে খেয়েছে ভালোই, অন্তত অভীক সরকারের যত লেখা আলোচনায় আসে, ভোগ থাকে তার সর্বাগ্রে। গল্পটা শেষ পর্যন্ত বিশেষ যুতের লাগেনি আমার, তবে অনেকেরই সবচে পছন্দের গল্প (এই লেখকের লেখা)।
রিসোর্স ব্যবহারে মুঘ হয়েছি দেবী সরস্বতীর এক তান্ত্রিক রূপ, 'মাতঙ্গী'-কে প্রসঙ্গ করতে দেখে। সোশাল মিডিয়ায় গত এক বছর (২০২৪) দেবী মাতঙ্গী'র lore খুব আলোচ্য হয়ে উঠেছে। এবং শ্যালো পন্ডিত থেকে শুরু করে নৃসিংহপ্রসাদ ভাদুড়ী অব্দি মাতঙ্গীতে মেতেছে (কাছাকাছি সময়ে সবার ভিডিও ইউটিউবে সারফেস করেছে), এবং সুতো ধরে 'এন্টনি ফিরিঙ্গি'র উত্তমকুমারের মুখেও যে মাতঙ্গী-বন্দনা ঘটেছিল সে গল্প শোনা হচ্ছে,... সেসবের মূলে যে অভীক সরকারের এই এক গল্প ঘৃতাহুতি দিয়েছে, তা ধরে নেওয়া যায়।
'ভোগ' গল্পটা পছন্দের না হলেও, কন্টেম্পরারি কালচারে তার আছর note-worthy।
Profile Image for Rho.
30 reviews
June 15, 2025
I wrote in my review of "The Mahabharata Murders" the following: "call it "lazy enough to not finish the show but nosy enough to read the book to know what happens.""
this falls in the same category, thanks to, again, Hoichoi. but. this was terrifying in the sense that it was very bad for my intrusive thoughts. personal reasons gave this a two, although it is haunting and nicely worded and as a work of literature it's well-put-together. hoping for better stuff from this author because the potential is there.
Profile Image for Sreena Dutta.
50 reviews3 followers
July 7, 2026
খুব ভালো লাগল গল্পটা। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল, আর যেভাবে গল্পটা ন্যারেট করা হয়েছে, সেটা সত্যিই অসাধারণ। বিশেষ করে দামরীর চরিত্রে ভয়, রহস্য আর আবেশ, সবকিছুর মিশেল দারুণভাবে ফুটে উঠেছে। ভাবেশ কাকুর চরিত্রটাও ভীষণ ভালো লেগেছে, গল্পে আলাদা গভীরতা এনে দিয়েছে। আর শেষের এই লাইনটা যেন পুরো গল্পের সারমর্ম - "ভালোবাসা হল সবচেয়ে বড় তন্ত্র সবচেয়ে বড় জাদু" । অনেকদিন পর এমন একটা গল্প শুনে সত্যিই মন ভরে গেল।
Profile Image for Debdip Chakraborty.
101 reviews29 followers
May 12, 2026
the concept of the story was fascinating. Especially the way the author researches and talks about Buddhist/ Hindu tantric powers and occult studies. However, the narrative could've been much tighter. The climax was rushed, and ultimately fizzles out the buildup.
Nevertheless, I shall check out other works by Avik Sarkar.
Profile Image for Titas Choudhury.
138 reviews8 followers
July 29, 2025
The climax being inspired by Batul the Great comics was not on my bingo card. Cool Bengal history, but some weird creative licensed that I don't agree with entirely. Overall, I wish the climax was shaped better, but it's always fun to read something that grew out of my own culture.
Displaying 1 - 10 of 10 reviews